সপ্তম দফায় ভোট যাদবপুর সহ আরও ৮ টি কেন্দ্রে। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন বৃষ্টি মাথায় নিয়েই জেলাশাসকের দফতরে তাঁর নমিনেশন জমা দিলেন তারকা প্রার্থী সায়নি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ প্রচুর কর্মী-সমর্থক। সায়নী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হোক, সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুক, এটাই চাই’।
যাদবপুরের পাশাপাশি ১লা জুন ভোট রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেও। এদিন আলিপুর গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মালা রায়। সঙ্গে ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার এবং মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, এই কেন্দ্রে থেকে মালা রায়ই জিতবেন। এই একই দিনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান। দক্ষিণ কলকাতা সাহারা শাহ হালিম মথুরাপুরের শরৎচন্দ্র হালদার জয়নগরের সমরেন্দ্রনাথ মন্ডল এই পাঁচ প্রার্থী আজ নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন আলিপুর সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিসে। আজকের মনোনয়ন জমা দেওয়ার আগে এই পাঁচ প্রার্থী এবং সিপিআইএম কংগ্রেস কর্মী সমর্থকেরা জমায়েত করে হাজরা মোড় সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা আসে সার্ভে বিল্ডিং- এ।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post