• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের সীমান্তে জামাতের উত্থান! গভীর চিন্তায় নয়া দিল্লি

ভারতের সীমান্তে জামাতের উত্থান! গভীর চিন্তায় নয়া দিল্লি

Raja Majumder by Raja Majumder
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশে। যে নির্বাচন নিয়ে বিগত কয়েকমাস ধরে টানাপোড়েন চলছিল, সেই নির্বাচন অবশেষে হয়েছে বাংলাদেশে। নির্বাচনের ফলও প্রত্যাশার অনেক ভালো। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ আসঙ্কায় ছিলেন যে পদ্মাপাড়ের ভোটে কট্টরপন্থী জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় চলে আসতে পারে। আর সেই চেষ্টা চলছিল বাংলাদেশের অন্তরবর্তী সরকার ও কয়েকটি বিদেশী রাষ্ট্রের তত্ত্বাবধানে। কিন্তু সে দেশের জনগণ তা নাকচ করে দিয়েছেন। কেউ কেউ অবশ্য বলছেন, ভারতের গোপন কূটনৈতিক চালও এখানে কাজ করেছে। সবমিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র এড়িয়ে বাংলাদেশে এখন ধানের শীষে দোলা লেগেছে। অর্থাৎ বিএনপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে। প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ভারত আশাবাদী, এবার তলানিতে চলে যাওয়া ভারত-বাংলাদেশ সম্পর্ক আবার উত্থান হতে চলেছে।

কিন্তু একটা কাঁটা অবশ্যই খচখচ করছে ভারতীয় গোয়েন্দাদের মনে। তা হল বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর ব্যাপক উত্থান। সে দেশের সংসদীয় রাজনীতিতে  পাকিস্তান পন্থী কট্টর এই মৌলবাদী সংগঠনটি রীতিমতো শিকড় গজিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। ক্ষমতায় আসতে না পারলেও প্রায় এক-তৃতীয়াংশ আসনে জিতে জামায়াতে ইসলামী এখন সে দেশের প্রধান বিরোধী শক্তি। এখানেই শেষ নয় মূল চিন্তার বিষয় তাদের জয়ী আসনগুলির অবস্থান। দেখা যাচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের ওপারে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসনগুলি জিতেছে জামায়াত ও তাঁদের সহযোগী দলগুলি। যদিও এই সীমান্তবর্তী এলাকা গুলিতে পাকিস্তানের আইএসআই ও কয়েকটি জঙ্গি সংগঠনের প্রচারকরা বিগত কয়েক মাস ধরে তাদের কর্মকান্ড চালিয়ে গিয়েছে। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর ছিল এই সমস্ত এলাকায় পাকিস্তানের জৈস-এ-মোহাম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে ছিলেন। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে তুলেও দিয়েছিল ভারত সরকার। কিন্তু মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাতে খুব একটা আমল দেয়নি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী লাগোয়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌলবাদীদের এই উত্থান ভারতের গোয়েন্দা সংস্থা গুলিকে এবার চিন্তায় রাখবে, এ কথা বলাই বাহুল্য। আসুন এক নজরে একটু চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গের দু’পাশেই ‘কট্টর মৌলবাদী শক্তি’ মাথাচাড়া দিচ্ছে। এই রাজ্যের পূর্ব প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহীর মত এলাকায় জামাত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে বিপুল আসন জিতেছে। আবার তাঁদের জোটসঙ্গীরাও ভালো ফল করেছে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে প্রতিবেশী রাজ্য বিহারের কিষণগঞ্জ, কাটিহারের মতো জেলাগুলিতে রমরমা আসাদুদ্দিন ওয়েইসির দল মিমের। এদিকে, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, মালদা, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় হু হু করে পরিবর্তন হচ্ছে ডেমোগ্রাফি। যা নিয়ে চিন্তায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ও সীমান্তরক্ষী বাহিনী। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের এক পাশে জামাতের এই উত্থান এবং অন্য পাশে মিমের রমরমা যথেষ্টই ‘উদ্বেগজনক’। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, ‘‘পশ্চিমবঙ্গের মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। কিন্তু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিরও এ রাজ্যে সক্রিয়তা বাড়ানো দরকার। কারণ, পশ্চিমবঙ্গের অবস্থান ভূকৌশলগত ভাবে অত্যন্ত সংবেদনশীল’’।

অপরদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের বক্তব্য, এই সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে এখন নতুন করে চিন্তাভাবনা করতে হবে ভারতের গুপ্তচর সংস্থা “র” এবং “আইবি”-কে। বিশেষ করে ইউনূস জমানায় বাংলাদেশের এই সীমান্তবর্তী গ্রামগুলিই জঙ্গি কার্যকলাপ, জিহাদি প্রচারকদের আনাগোনা যেমন বৃদ্ধি পেয়েছিল। তেমনই বাংলাদেশের রাজধানী ঢাকায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের স্থায়ী ঘাঁটি তৈরি এবং পাক সামরিক কর্তাদের ঘনঘন বাংলাদেশ সফর অনেক না বলা কথা সামনে আনছিল। বিশ্লেষকদের দাবি, এতদিন ইউনূস সরকার বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে ভারতবিরোধী কট্টরপন্থী শক্তিগুলো ভারত সীমান্তবর্তী এলাকায় তাঁদের সংগঠন মজবুত করেছে। এবার বিএনপির সরকার ক্ষমতায় এলে তাঁরা সীমান্ত এলাকায় নানা ভারতবিরোধী কাজের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে খারাপ করার প্রচেষ্টা চালাতে পারে। এটাও মাথায় রাখতে হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলিকে। এখন দেখার তারেক রহমানের সরকার, এ বিষয়ে কতটা উদ্যোগী হয়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শপথ পরানোর লোক খুঁজছে সরকার! তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না “সংকট”

Next Post

জাতীয় পার্টির মহা ভরাডুবি! কেন এই অবস্থা এরশাদের দলের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
জাতীয় পার্টির মহা ভরাডুবি! কেন এই অবস্থা এরশাদের দলের?

জাতীয় পার্টির মহা ভরাডুবি! কেন এই অবস্থা এরশাদের দলের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি