• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জমে উঠছে  গোপান খেলা, শেষ অস্ত্র চালবেন ইউনূস

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জমে উঠছে গোপান খেলা, শেষ অস্ত্র চালবেন ইউনূস

administrator by administrator
4 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জাতীয় নির্বাচন হয়ে গিয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। গঠিত হয়েছে মন্ত্রিসভা।  নতুন সাংসদরা শপথ নিয়েছেন। যাত্রা শুরু গণতন্ত্রের।

ADVERTISEMENT

পদ্মাপারে আর একটি ভোট রয়েছে। এই ভোটের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিকমহল। বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। সংবিধানের ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী,  রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। তাই ওই পদে থাকাকালীন দ্বিতীয় কাউকে রাষ্ট্রপতি করা যায় না। সংবিধানেও তাঁর কোনও সংস্থান নেই। দুটি উপায় রয়েছে। প্রথমটি মেয়াদ শেষের আগে স্বেচ্ছায় ওই পদ থেকে সরে যাওয়া। আর দ্বিতীয়টি হল তাঁকে ইমপিচ করা। বাংলাদেশের রাজনৈতিকমহলে এখন থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে বিএনপি যেহেতু ক্ষমতায় এসেছে, তাই রাষ্ট্রপতি পদে চুপ্পুর বেশিদিন থাকা সম্ভব হবে না। এই প্রসঙ্গে সাহাবুদ্দিন চুপ্পুর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের বিষয়টি উঠে আসছে। সেই সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন। বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, “ আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। ” সাহাবুদ্দিন এটাও বলেছিলেন, নতুন সরকার এলে তিনি বিদায় নেবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? বর্তমান সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সেটা হবে যদি রাষ্ট্রপতি পদের একাধিক দাবিদার তৈরি হল। আর যদি রাষ্ট্রপতি পদের দাবিদার একজন হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। জামাত এবং এনসিপির নির্বাচিত সদস্যরা দুটি শপথ নিয়েছেন। একটি শপথ সংবিধান অনুসারে, দ্বিতীয়টি জুলাই সনদকে কেন্দ্র করে। বিএনপি নির্বাচিত সাংসদরা সংবিধানকে প্রাধান্য দিয়ে শপথবাক্য পাঠ করেন। জুলাই সনদ অনুযায়ী, বর্তমান সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। দুই কক্ষের সংদস্যদের মতামত বা ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর সেটা করতে গেলে সংবিধান সংস্কারের প্রয়োজন। এই নিয়ে শাসক দলের সঙ্গে বিরোধী জামাত এবং বাকিদের মধ্যে শুরু হয়েছে বিবাদ। বিএনপির বক্তব্য সংবিধান সংস্কার করা যেতেই পারে। কিন্তু সেটা জুলাই সনদ অনুযায়ী হবে না। আর সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হলে সময় লেগে যেতে পারে ছয় থেকে আট মাস।

বর্তমান সংসদীয় ব্যবস্থায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলে এনসিপি বা জামাতের অবস্থান কী হতে পারে? জামাতের বলয়ে থাকা এনসিপি নেতারা এবং জামাত নেতারা গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির অপসারণ দাবি করে এসেছিল। তারা বঙ্গভবন ঘেরাও কর্মসূচির ডাকও দিয়েছিল।  সেই সময় বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সঙ্গে দুই দলের নেতারা হাতাহাতিতেও জডি়য়ে যান। কয়েকজন সেনাকর্মী আহতও হয়েছিলেন। একমাত্র বিএনপি বলেছিল এইভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে বাংলাদেশে নতুন করে তৈরি হবে সাংবিধানিক জটিলতা। চিত্রটা যদি এমন হয় যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মেয়াদ শেষের আগেই সরে গেলেন আর বিএনপি সরকার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করল সেই সময় জামাত বা এনসিপির বিরোধিতা করার কোনও সুযোগ থাকবে?

এদিকে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বিশ্লেষকদের মতে, অধিবেশন শুরু হওয়ার আগে রাষ্ট্রপতি পদে বড়ো কোনও পরিবর্তনের সুযোগ থাকছে না। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এ ক্ষেত্রে অভিশংসনের প্রয়োজন হবে না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এখনও নির্বাচিত না হওয়ায় বিষয়টি প্রক্রিয়াগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে, আবার  শোনা যাচ্ছে ইউনুস রাষ্ট্রপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর সেই খবরে বাংলাদেশে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESH PRESIDENT
Previous Post

খলিলুর রহমানেই আস্থা কেন তারেক রহমানের?

Next Post

আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। এক মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। এক মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। এক মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি