• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেই ফেঁসে গেলেন রাষ্ট্রপতি-সেনাপ্রধান!  সংবিধান লঙ্ঘনের দায় নেবেন কাঁধে?

ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেই ফেঁসে গেলেন রাষ্ট্রপতি-সেনাপ্রধান! সংবিধান লঙ্ঘনের দায় নেবেন কাঁধে?

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে তৈরি হতে চলেছে এক অভূতপূর্ব সাংবিধানিক জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকেরা তেমনই আশঙ্কা করছেন। সাংবিধানিক জটিলতা তৈরি হতে চলছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে। বলা হচ্ছে পূর্বতন তদারকি সরকার প্রধান মুহাম্মদ ইউনূস যে সব অসাংবিধানিক দায়িত্ব পালন করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তার দায় থেকে রাষ্ট্রপতি চুপ্পু নিজেকে মুক্ত রাখতে পারেন না। অভিযোগ উঠেছে তদারকি সরকার প্রধানের ১৮ মাসের শাসনামলে একাধিক সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা উচিত বলে বাংলাদেশের রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশের একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, তিনি তাঁর সিদ্ধান্তে ভীষণরকম অবিচল ছিলেন। সে কারণে কোনও ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে তাঁকে উপড়ে ফেলারও ছক তৈরি করা হয়েছিল। ফলে, দেড় বছরে বঙ্গভবনের তাঁর থাকার অভিজ্ঞতা খুব সুখকর নয়। তাঁর কথায়, “আমার ওপর দিয়ে যে ঝড় গিয়েছে, এরকম ঝ়ড সহ্য করার মতো ক্ষমতা অন্য কারও ছিল কি না আমার জানা নেই। ” এই সাক্ষাৎকার বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় কি না, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিকমহলে নানা জল্পনার জন্ম দেয়। রাজনৈতিকমহল এটাও বলছে, যে অভিযোগের ভিত্তিতে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে, সেই একাই অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যেতে পারে।

ADVERTISEMENT

বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহসিন রসিদ জানিয়েছেন, তিনি ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে চলেছেন। আইনজীবী জানিয়েছেন, তিনি সরকারকে একটি নোটিশ দেবেন। নোটিশে তিনি সরকারকে একটি কমিশন গঠনের পরামর্শ দেবেন। কমিশনের দায়িত্ব হবে ইউনূস আমলে হওয়া যাবতীয় অসাংবিধানিক কাজকর্ম খতিয়ে দেখা। সেই সঙ্গে তিনি এটা জানিয়েছেন, বিগত ১৮ মাসে তদারকি সরকার প্রধান একবারের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। অথচ সংবিধানে পরিষ্কার বলা হয়েছে, তদারকি সরকার প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বাধ্য। তিনি যে সব সিদ্ধান্ত নিয়েছেন বা তদারকি সরকার প্রধান যে সব সিদ্ধান্ত নেবেন বলে স্থির করেছেন, সেই সব বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করা দায়িত্ব। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে অন্ধকারে রেখেনই ইউনূস তাঁর খেয়ালখুশি মতো সিদ্ধান্ত নিয়েছেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সংবিধানে বলা হয়েছে, কেয়ারটেকার সরকারের মাথায় যিনি বসবেন, তাঁর সাংবিধানিক ক্ষমতা অনেকটাই প্রধানমন্ত্রীর সমতুল। কিন্তু ইউনূস যে ধারায় তদারকি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন, সেই ধারায় কিন্তু তাঁর ক্ষমতা প্রধানমন্ত্রীর সমতুল বলে উল্লেখ করা হয়নি। পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, কৌশলে তার ওপর একরমক চাপ তৈরি করা হয়েছিল। রাষ্ট্রপতি দাবি করছেন, এটা তাঁর মস্তিষ্ক প্রসূত যে সংবিধানের ১০৬ ধারার মাধ্যমে সংবিধানের বাইরে একটা সরকার গঠিত হতে পারে। সেই সঙ্গে তাঁর আরও দাবি, তিনি প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন যে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়ার উৎস তিনি হলেও পরে তাঁর সঙ্গে কোনও সমন্বয় করা হয়নি। এমনকী তাঁর বিদেশ সফর ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদানের পথও বন্ধ করে দেওয়া হয়। এক রাতের মধ্যে বিদেশের মিশনগুলি থেকে ছবি নামিয়ে আনা হয়।

রাষ্ট্রপতির এই দাবিকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সঙ্গে এটাও বলা হচ্ছে তাঁর তো সাংবিধানিক ক্ষমতা ছিল। তিনি চাইলেও তো ইউনূসের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে রুলিং জারি করতে পারতেন। তিনি সেটা কেন করলেন না।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: President Yunus Army chief
Previous Post

ইউনূসকে ‘রাষ্ট্রপতি’ চাইছে আমেরিকা! পল কাপুর আসছে বাংলাদেশে গোপনে চলছে বিরাট পরিকল্পনা।

Next Post

চরম সিদ্ধান্ত নেত্রী হাসিনার! দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
চরম সিদ্ধান্ত নেত্রী হাসিনার! দেশে ফিরে আদালতে  আত্মসমর্পণ করবেন

চরম সিদ্ধান্ত নেত্রী হাসিনার! দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি