• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পুলিশ হ*ত্যার বিচারের আতঙ্কে  রাজপথে হাসনাত-নাহিদ-সারজিসরা!

পুলিশ হ*ত্যার বিচারের আতঙ্কে রাজপথে হাসনাত-নাহিদ-সারজিসরা!

Sumana Sarkar by Sumana Sarkar
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৪ সালের ৫ই অগাস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের জেরে যেমন ছাত্র জনতা আক্রান্ত হয়েছে, ঠিক একইভাবে পুলিশও আক্রান্ত হয়েছে। অনেকে দাবি করেন, ছাত্রজনতা যতটা না নিহত হয়েছে, তার থেকে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশে ৪০০ বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসীন হওয়ার সময়, ২০২৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত যা কিছু হয়েছে, সেই নিয়ে কোনও মামলা করা যাবে না। কারও বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না। পুলিশ হত্যাকাণ্ডের পর কেউ কোনও কথা বলেনি। এমনকি তদন্ত হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পরে যখন দৃশ্যপট পরিবর্তন হল, এখন জুলাই যোদ্ধারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। যখন সরকারে তরফে বলা হচ্ছে, যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে বিচার হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিচার হবে…তখন জুলাই যোদ্ধারা বিএনপি সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে। এমনকি ফের রাজপথে নামার আল্টিমেটাম দিচ্ছে। নাহিদ ইসলাম এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তবে কি সামনে সারির ছাত্র নেতারা যেমন, নাহিদ, হাসনাত, সারজিসরা ভয় পাচ্ছেন?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে। এই ঘোষণা যখন সরকারের পক্ষ থেকে এল, তখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। যারা তথাকথিত জুলাই যোদ্ধা নামে পরিচিত, তাঁরা মুহাম্মদ ইউনূসের আমলে বিভিন্ন টক শো-তে খোলাখুলি বলেছেন, যে যদি আমরা পুলিসকে হত্যা না করতাম, তাহলে আমরা বাঁচতাম না। তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যখন এমন স্বীকার উক্তি উঠে আসছে, তখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, পুলিশ হত্যার বিচার হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত.. সারা দেশে যে যে ঘটনা ঘটেছে, তার জন্য যেমন একাধিক জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত নেতারা ফেঁসে যেতে পারেন। একইভাবে একাধিক উপদেষ্টাও ফাঁপড়ে পড়তে পারেন। এই বিষয়ে এক জুলাই যোদ্ধা তথা এমপি নাহিদ ইসলাম বলছেন, শুনলাম পুলিশ হত্যার বিচার হবে। যদি মীমাংসিত কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ব্যবস্থা নেয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। এখন প্রশ্ন, কোন প্রেক্ষিতে তিনি মীমাংসিত ঘটনা বলছেন? আদেও কি মুহাম্মদ ইউনূস এই ঘটনাগুলোর বিচার করেছেন? অনেকে বলছেন, নাহিদ ইসলামদের মত প্রথম সারি নেতারা হয়তো এই ধরনের কাজ করেননি। তবে তাদের আতঙ্ক দেখে মনে হচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনাগুলোর স্বীকারোক্তি বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন যারা, সেফ করার চেষ্টা করছেন নাহিদ ইসলামরা।

কি কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ না দিতে পারলেও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম কিছু ঘটনার খবর করেছিল। তারমধ্যে ২০২৪ সালের ১লা নভেম্বর। বাংলাদেশের গণমাধ্যম বলছে, আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নিখোঁজ ১৮২ ব্যক্তির তালিকা যাচাইযের পুলিশকে চিঠি। অর্থাৎ ১৮২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শুধুমাত্র একটি ফ্যাক্টরিতে। এমনকি ধামাচাপার অভিযোগ আনা হয়েছিল। অন্তত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ঘাটলে এই খবরগুলো উঠে আসে। কিন্তু অদ্ভুতভাবে নীরব ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন। মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা কোনও বিচার পায়নি। হয়তো তাদের জায়গাও ছিল না, তাদের বিচার ছিনিয়ে আনার। কিন্তু এখন বিএনপি সরকার সেই সুযোগ তাঁদের করে দিচ্ছে।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালের ২৪ অগাস্ট ফরহাদ মজহার বলেছিলেন, দেশকে ইউরোপ বানাতে ৫ বছর লাগবে না। অর্থাৎ ইউনূসের আমলে দেশ ইউরোপ হয়ে যাবে। তিনিই আবার ২০২৬ এর ১৪ই ফেব্রুয়ারি বলছেন, ইউনূসের কারণে দেশ ৫০ বছর পিছনে চলে গিয়েছে। যখন সামনের সারিতে থাকা এমন ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে কৌশলী কর্মকাণ্ড করেন, তখন তো বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে নাহিদ ইসলামরা এমন হুমকি দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। তিনি তো এখন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে যদি সাধারণ মানুষ ও পুলিশের পরিবারের সদস্যদের বিচারের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন, তাহলে তাঁদের আদর্শ নিয়ে প্রশ্ন উঠবে। বলছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, কোন পথে এগোয় বাংলাদেশ।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ক্ষমতা না পেয়ে বাংলাদেশকে অশান্ত করছে জামায়াত!

Next Post

ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে চারটি মামলা শেষ জীবন কাটবে কারাগারে?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ধানমন্ডি ভাঙচুরের ঘটনায়  ইউনূসের বিরুদ্ধে চারটি মামলা  শেষ জীবন কাটবে কারাগারে?

ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে চারটি মামলা শেষ জীবন কাটবে কারাগারে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি