অনেক টাল মাটালের পর বাংলাদেশে ফিরেছে স্বাধীন সরকার। বিএনপি’র পক্ষ থেকে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আর এতেই বাংলাদেশে তান্ডব শুরু করে দিয়েছে ভারত বিদ্বেষী পাকিস্তান প্রেমী জামাত-শিবির। কথায় আছে-‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ আজ সেই অবস্থা হয়েছে বাংলাদেশের জামাতের। জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে না পেরে জুলাই সন্ত্রাসীদের নিয়ে আবারও বাংলাদেশকে অশান্ত করার কলকাঠি নাড়ছে জামায়াত! সরকার গঠন করেছে শাসক দল বিএনপি। আর বিরোধী দল জামাত-ই-ইসলামি। কিন্তু তারপরেও শান্তি ফেরেনি বাংলাদেশে। সেই রকম অশান্তির ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সামনেই পোশাকের কারণে হেনস্থা করা হল দুই তরুণীকে।কাঠগড়ায় জামায়াত সমর্থকরা। সেই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক-ছাত্র কেন্দ্রের রাজু ভাস্কর্যের কাছে দুই ছাত্রীকে হেনস্থা করা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্যা ডেইলি স্টার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাইফুদ্দিন আহমেদ বলেছেন, দুই মহিলার সঙ্গে থাকা দুই পুরুষ সদস্য তাঁর অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করার পরেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এই ঘটনার ভিডিও ফুটেজ। তাতে দেখা যাচ্ছে অভিযুক্তরা বাঁশের লাঠি হাতে নিয়ে এক মহিলাকে লাথি মারার চেষ্টা করছে। অন্যদিকে মহিলাদের বলতে শোনা যাচ্ছে পুরুষরা তাদের ওপর শারীরিক নির্যাতন করছেন। এক মহিলার পরনে সালোয়ার কমিজ পরে ছিলেন। অন্য মহিলা জিন্স আর টপ পরেছিলেন। তাদের পোশাককে পাশ্চাত্য পোশাক বলে দাগিয়ে দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁরা নিরাপদ নন ৫ অগস্ট থেকে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের মারধর করছে মহিলারা আরও অভিযোগ করেছেন, পোশাক দেখে তাদের পতিতা বলেও গালিগালজ করা হয়েছে। ভিডিও ফুটেজে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘নাজিরা বাজারে সেহরি খেয়ে টিএসসিতে এসেছিলাম। তারা আমার আরোহিকে চড় মেরেছিল। তারা আমাদের পতিতা বলেছে। তারা কীভাবে মহিলাদের উপর হাত তুলতে পারে?’পাল্টা এক পুরুষকে বলতে শোনা যায়, ‘এমন কোনও প্রমাণ নেই। ‘ জবাবে মহিলা বলেন, ‘সিসিটিভি ফুটেজ আছে।’ মহিলার আরও প্রশ্ন,’কেন সে আমাকে চড় মারল? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে মারবে? আমি কি এখানে আসতে পারি না? আমি কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি?’অভিযুক্তরা হল শাহরিয়ার ইসলাম তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ-এর ছাত্র। রাকিব আহমেদ সোহান, ধর্ম ও সংস্কৃতি বিভাগের পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানান হয়েছে সিসি ক্যামেরা ও অন্যান্য ছবি দেখে এখনও পর্যন্ত চার জনকে শনাক্ত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় এই ঘটনা জানিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশে জামাতের বাড়বারান্ত আবারও নতুন করে স্বাধীন বাংলাদেশকে অশান্ত করে তুলছে।












Discussion about this post