• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লির বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর। আগামী সপ্তাহে দিল্লি-ঢাকা-যুক্তরাষ্ট্রের বিশেষ বৈঠক

দিল্লির বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর। আগামী সপ্তাহে দিল্লি-ঢাকা-যুক্তরাষ্ট্রের বিশেষ বৈঠক

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
46
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চলছে বসন্তকাল। চারিদিকের পরিবেশটা বেশ প্রেম প্রেম। এই প্রেমময় বসন্তে দিল্লি এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পল কাপুর। তাঁর এই দিল্লি আগমন রবীন্দ্রনাথের এই গানের কথা মনে করায় – “ বারতা পেয়েছি মনে মনে, গগনে গগনে তব নিশ্বাস পরসনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। ”

ADVERTISEMENT

পল কাপুর কে, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু দিল্লি সফর নিয়ে অবশ্যই বলার কিছু রয়েছে। চাইলে তিনি সরাসরি ঢাকা চলে যেতে পারতেন। সেটা না করে প্রথমে দিল্লি, পরে ঢাকা গেলেন। প্রশ্ন – কিছু ঢাকা দিতেই কি তিনি দিল্লি গেলেন? না কি ঢাকা উন্মোচন করতে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পল কাপুর দিল্লি হয়ে ঢাকা গিয়েছেন দুটি বার্তা নিয়ে। একটি বার্তা, যা তাকে দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে, দ্বিতীয় বার্তা যা তাঁকে দিয়েছে সাউথব্লক। এই দুই বার্তা প্রধানমন্ত্রী  তারেক রহমানের কানে তুলে দিতে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিমানে চেপে পদ্মা অতিক্রম করেছেন। প্রেমময় বসন্তে তিনি পাঁচটি প্রস্তাব সম্বলিত ট্রাম্পের “প্রেমপত্র”  নিয়ে ঢাকায় গিয়েছেন। মার্কিন এই সরকারি কর্তার সঙ্গে বাংলাদেশের সরকারি কর্তাদের আলোচনায় প্রাধান্য পাবে বাণিজ্য ও শ্রম ইস্যু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে পল কাপুরের বৃহস্পতিবার তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। আর তারেক সরকারের সঙ্গে যে সব বিষয়ে  পল কাপুর আলোচনা করবেন, তার মধ্যে “প্রেমপত্রের” প্রথমেই রয়েছে বাংলাদেশ-মার্কিন বাণিজ্যচুক্তি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পূর্বতন সরকার বাণিজ্যচুক্তির নামে বাংলাদেশের পায়ে যে শিকল পড়িয়ে দিয়েছেন, সেই শিকলে এবার তালা দিতে চাবি নিয়ে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের এই খাস আদমি। সঙ্গে আছে আকসা ও জিসুমিয়া নামে দুটি অস্ত্র চুক্তি। এই চুক্তির বিষয়ে আলোকপাত করতে গেলে টাইম মেসিনে চেপে পিছিয়ে যেতে হবে ছয় বছর।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সালটা ২০১৯, মাস ডিসেম্বর। ঢাকা সফরে এসেছিলেন এশিয়া প্রশান্ত মহাসাগরী নিরাপত্তা বিষয়ক সহকারী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী  র‌্যান্ডেল সাইভার। মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে সাইভার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও নিবিড় করতে চায়। আর আকসা ও জিসোমিয়ার মতো চুক্তি সেই আকাঙ্ক্ষা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয় চুক্তি কবে হবে? জবাবে তিনি বলেন, চুক্তিগুলি দু’দেশের পক্ষেই কাজে লাগবে। এই নিয়ে দুই দেশের পারস্পরিক আস্থা থাকুক, আমেরিক সেটাই চায়। তাই, আমেরিকা যথাযথ প্রক্রিয়া এবং সঠিক উপায়ে চুক্তি করতে আগ্রহী।   যদিও বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল, চুক্তিতে সই করলে বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশকে এই বিষয়ে সতর্ক হতে হবে। কিন্তু ক্ষতি যা করার করে দিয়ে গিয়েছেন পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনূস। এখন তারেক রহমানের কাজ হল সেই চুক্তিকে কার্যকর করা। আর সেটা যাতে ঠিকঠাকভাবে হয়, সেই বার্তা দিতেই পল কাপুর ঢাকা এসেছেন। হাসিনা ক্ষমতায় থাকাকালীন আমেরিকা কোনওভাবেই এই চুক্তি সই করাতে পারেনি। ফলে, ইউনূসের আমলে চুক্তি সই করা ছিল তাদের কাছে জলভাত।

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। এই বৈঠকও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি সরকার গঠন করেছে। আওয়ামী লীগ খাতায় কলমে এখনও নিষিদ্ধ। জামাত প্রধান বিরোধী দল হিসেবে আত্মাপ্রকাশ করেছে। ফলে, পদ্মাপারের জাতীয় রাজনীতির বদলে যাওয়া সুবাশ পেতেই ঢাকায় এসেছেন পল কাপুর। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সরকার কী ভাবছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিকদলগুলিও কী চিন্তাভাবনা করছে, সেটাই বোঝার চেষ্টা করবেন ট্রাম্পের বসন্তের দূত পল কাপুর।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Paul Kapur New Delhi Indian Foreign Ministry
Previous Post

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

Next Post

আদালতের নির্দেশে বাতিলের পথে জুলাই সনদ ও গণভোট!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
30
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
26
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
32
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
42
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আদালতের নির্দেশে  বাতিলের পথে  জুলাই সনদ ও গণভোট!

আদালতের নির্দেশে বাতিলের পথে জুলাই সনদ ও গণভোট!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি