• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপি’র?

ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপি’র?

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ইসলাম শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি। তিনি আগে শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক  ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনের আহ্বায়ক ছিলেন। বর্তমানে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষাবিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ADVERTISEMENT

আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের পদ থেকে সরে দাঁড়াতে চেয়ে একাধিকবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর কাছে আবেদন জানা অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তখন থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন অধ্যাপক ইসলাম। এদিকে অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদটি ফাঁকা পড়ে রয়েছে। ঈদের পর ওই পদে কাউকে নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

প্রশ্ন উঠতে পারে, বিএনপির টার্গেট কেন ঢাকা বিশ্ববিদ্যালয়? এটা শুধু বিএনপি বা তারেক রহমানের টার্গেট নয়। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় আওয়ামী লীগের নজরে ছিল এই বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গে হাসিনার একটি বক্তব্য উল্লেখ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসিনা বলেছিলেন, “ ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে এই অঞ্চলে যে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়, সেই রাষ্ট্রটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপদ আবাসভূমি ছিল না। এ সত্যটি সবার আগে অনুধাবন করতে পেরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন তরুণ ছাত্র শেখ মুজিবুর রহমান। যিনি সবার আগে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কালক্রমে হয়ে উঠেছেন বাঙালি জাতির পিতা,  বাঙালির ইতিহাসের মহানায়ক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই থেকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ‘বাংলাদেশ’ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

অর্থাৎ বাংলাদেশে জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি বা কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র হিসেবে দেখা হয়। বিশ্ববিদ্যালয়গুলি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারেক রহমান প্রবাসে থাকলেও এটা বুঝতে তাঁর বিন্দুমাত্র অসুবিধে হয়নি যে এই সব নামজাদা বিশ্ববিদ্যালয়গুলি তাদের ছাত্র সংগঠন দখল করতে না পারলে সরকারকে টিকিয়ে রাখা বেশ মুশকিল হবে। তাই, এক ধাক্কায় সাতটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নাম ঘোষণা করেন। কাকে, কোন বিশ্ববিদ্যালয়ের উপচার্য করা হয়েছে, একবার দেখে নেওয়া যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদে নিয়োগ করা হয়েছে অধ্যাপক মো. আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে অধ্যাপক রইসউদ্দিনকে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খানকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. মাসুদ।  অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হল তারেকায়ন। শব্দটি নিয়ে একটু আলোচনা করা যাক।

পশ্চিবঙ্গে বাম রাজত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য হিসেবে নিয়োগ করা হত আলিমুদ্দিন ঘনিষ্ঠদের। এমনকী স্কুলে প্রধানশিক্ষক পদেও বাম ঘনিষ্ঠদের নিয়োগ করা হত। সেই সময় রাজ্য কমিটির সম্পাদক এবং পলিটব্যুরোর সদস্য ছিলেন অনিল বিশ্বাস। শিক্ষাজগতে তৈরি হল এক নতুন শব্দ অনিলায়ন। সেই সূত্রে বলা যায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হল তারেকায়ন।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Dhaka University BNP Govt
Previous Post

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

Next Post

মুখ ফিরিয়েছে বন্ধু দেশগুলি। যু*দ্ধে নিঃসঙ্গ হচ্ছে আমেরিকা

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
মুখ ফিরিয়েছে বন্ধু দেশগুলি। যু*দ্ধে নিঃসঙ্গ হচ্ছে আমেরিকা

মুখ ফিরিয়েছে বন্ধু দেশগুলি। যু*দ্ধে নিঃসঙ্গ হচ্ছে আমেরিকা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি