• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভ*য়ংকর তিনটি কারণ। জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি থেকে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু।

ভ*য়ংকর তিনটি কারণ। জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি থেকে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু।

Rupendu Das by Rupendu Das
3 days ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পালাবদলের পর বহু প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। আওয়াম লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না? হাসিনা দেশে কবে ফিরছেন? তাকে দেশে ফেরাতে তারেক সরকার কতটা পদক্ষেপ করবে? তাঁর এই পদক্ষেপে বিএনপির বাকি নেতারা সমর্থন দেবেন কি না? সামনেই স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে হাসিনা ও তাঁর দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় কি না, তা নিয়েও কম আলোচনা হয়নি। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নানা মহল থেকে নানা রকম মত এসেছে। কেউ বলছেন, আওয়ামী লীগের ওপর পূর্বতন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। কারণ, তদারকি সরকারই তো অবৈধ। তাই অবৈধ সরকারের যে কোনও ধরনের নিষেধাজ্ঞাই অবৈধ। এই সব প্রশ্নকে ছাপিয়ে যায় আরও একটি প্রশ্ন – বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু কি তাঁর পদ থেকে যাবেন? না কি তাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে? তার জায়গায় কাকে রাষ্ট্রপতি করা হবে?

ADVERTISEMENT

আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যদের মতামত লাগবে। ২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনো অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তাঁর কারণও রয়েছে। প্রথমত দলটি এখনই কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে রাজি নয়। দ্বিতীয়ত এ প্রশ্নে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব-নিকাশের বিষয় রয়েছে। তৃতীয়ত সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতিকে তাদের দাবি ও চাপের মুখে সরাতে চায়। ফলে বিএনপি এখনই এ প্রশ্নে তাদের দাবি না মেনে কৌশলী অবস্থান গ্রহণের পক্ষে।

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

এই প্রসঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলা যেতে পারে। বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত ১৮ মাসে তাঁকে ইউনূস সরকারের তরফে কীভাবে মানসিক চাপে রাখা হয়েছিল। এখন যে তিনি চাপমুক্ত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তাঁকে কেন্দ্র করে যে প্রশ্নটা জাতীয় নির্বাচনের পর থেকে ঘোরাঘুরি করছিল, সেটা আবার ফিরে এসেছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু থাকবেন না যাবেন? এই প্রসঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছিলেন, বিএনপি চাইলে তিনি থেকে যাবেন। না চাইলে স্বেচ্ছায় চলে যাবেন। বল এখন বিএনপির কোর্টে। ২০১৮ সালের একটি ঘটনার উল্লেখ করতে হয়।

বাংলাদেশে রাষ্ট্রপতি পদে সেই সময় একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি তাঁর বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব আনে। বাধ্য হয়ে তাঁকে তাঁর পদ থেকে সরে দাঁড়ান। বাংলাদেশ সংবিধানের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতিকে কেবল ‘সংবিধান লঙ্ঘন’ এবং ‘গুরুতর অসদাচারণ’-এর সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা সম্ভব। তবে বিএনপি যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে না, তার প্রমাণ ২১ এবং ২৬ মার্চ। প্রথম দিনটি ছিল ঈদ। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নমাজ পড়েন। আর ২৬ মার্চ তারেক তাঁর মেয়ে জাইমাকে নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন। দেখা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। অর্থাৎ রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিচ্ছে না। কিন্তু কেন?

জামায়াত এবং বেশ কয়েকটি বিরোধীদল বলছে, বিএনপি সরকারের মেয়াদের সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দির চুপ্পুর মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কালক্ষেপণ করছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Prez Chuppu BNP Govt
Previous Post

স্বাস্থ্যখাতেও চরম দুর্নীতি! কুকুর সাপের কামড়ের থেকেও বিষাক্ত ইউনূস

Next Post

আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
0
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
0
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more
Next Post
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি