মুম্বইয়ের ঘাটকোপারে বিশাল হোর্ডিং ভেঙে মৃত্যু হল বলিউড তারকা কার্তিক আরিয়ানের দুই আত্মীয়ের।তাঁরা হলেন, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চানসোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা চানসোরিয়া। গত বুধবার তাঁদের দেহ উদ্ধার করা হয়। আত্মীয়দের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত করে কার্তিক। শেষকৃত্যে উপস্থিত ছিলেন এই অভিনেতা। মুম্বইয়ের সাহার শ্মশানে কার্তিকের আত্মীয়দের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অনুরাগীরা এই অভিনেতাকে সান্ত্বনা দিচ্ছেন। একইসঙ্গে অনেকে বেআইনি হোর্ডিং নিয়েও প্রশ্ন তুলছেন। যে ব্যক্তি এই হোর্ডিং লাগানোর ব্যবস্থা করেছিলেন, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সাথে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
গত সোমবার মুম্বইয়ে ঘাটকোপার এলাকায় পেট্রল পাম্পে ভেঙে পড়ে প্রায় ১২০ ফুটের একটি বিলবোর্ড। সেই সময় পেট্রল পাম্পে উপস্থিত ছিলেন অনেকেই, এর মধ্যেই ছিলেন এই দম্পতি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। আহত হন ৭৫ জন।
দুর্ঘটনায় বেশির ভাগ উদ্ধারকার্য সম্পন্ন হয়ে গিয়েছিল। যদিও পরে ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তার নিচে দুমড়ানো-মোচড়ানো একটি গাড়ি দেখতে পাওয়া যায় ।গাড়িটি বের করতেই ভেতর থেকে এক প্রবীণ দম্পতির মরদেহ উদ্ধার হয়। বিলবোর্ডের চাপে গাড়ির ভেতরেই পিষে গিয়েছিলেন ওই দম্পতি।
প্রবীণ দম্পতি অভিনেতা কার্তিক আরিয়ানের কাকা ও কাকিমা।কয়েক ঘন্টা তদন্তের পরে, তাদের লাশ পাওয়া যায় তাদের গাড়িতে।যা গ্রেডারের নিচে আটকে ছিল। বাবা-মা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে ফ্লাইট ধরে চলে আসে এবং মৃতদেহ পাওয়ার পর বৃহস্পতিবার তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। শশ্মানে উপস্থিত ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানও। শেষকৃত্য না হওয়া পর্যন্ত শশ্মানেই ঠায় বসেছিলেন অভিনেতা।
তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে...
Read more












Discussion about this post