• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল! চাপে পড়ল ভারত?

হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল! চাপে পড়ল ভারত?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এবার কী হবে মুজিবকন্যার? বাংলাদেশে পালাবদলের পর দেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন ভারতে। দিল্লির কাছেই কোনও এক অজানা নিরাপদ স্থানে রয়েছেন পদত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের শাসনভার এখন অন্তবর্তীকালীন তদারকি সরকারের হাতে। ফলে বিদায়ী প্রধানমন্ত্রীর নামে জমা পড়ছে ভুরিভুরি অভিযোগ। খুনের মামলা থেকে আর্থিক দুর্ণীতি, একাধিক মামলায় তাঁর নামে এফআইআর হয়েছে। বাংলাদেশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা-সহ ২৭টি মামলা দায়ের হয়েছে। আবার তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপহাধ ট্রাইবুনালেও মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার মামলা দায়ের হয়েছে। ফলে তাঁর দ্রুত বিচার চেয়ে নতুন করে পথে নামছে বাংলাদেশের মানুষ। কিন্তু হাসিনা রয়েছে ভারতের নিরাপদ আশ্রয়ে, তাই বিচার প্রক্রিয়া শুরু হবে কি ভাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি শেখ হাসিনাকে দ্রুত পত্যর্পণ করার দাবি জানিয়েছে ভারতের কাছে। এবার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের নতুন তদারকি সরকার।

ADVERTISEMENT

শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি ভারতে আর কতদিন থাকতে পারবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। এই পরিস্থিতিতে ভারতের কি করণীয় সেটাও এখন দেখার বিষয়। পুরো বিষয়টি জানার আগে জেনে নেওয়া যাক কূটনৈতিক পাসপোর্ট কি। কোনও দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূত অথবা কোনও ব্যক্তি যিনি সরকারি কাজ পরিচালনার জন্য বিদেশ ভ্রমণ করেন তাঁদের কূটনৈতিক পাসপোর্ট প্রদান করা হয়। এটি সাধারণ পাসপোর্টের তুলনায় এর গুরুত্ব অনেকটাই আলাদা। সাধারণ পাসপোর্টের থেকে এর রঙের তফাতও থাকে। যেমন বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টের রঙ লাল। বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ছাড়াও সাংসদ সদস্য এবং বিদেশ মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিদের লাল পাসপোর্ট ইস্যু করা হয়। যাদের লাল পাসপোর্ট থাকে, তাঁদের বিদেশ ভ্রমণের জন্য সাধারণত ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনাও কূটনৈতিক বা লাল পাসপোর্টের অধিকারী ছিলেন। এর ফলে খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসতে পেরেছিলেন। কিন্তু বুধবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকার শেখ হাসিনা-সহ পূর্বতন সরকারের মন্ত্রী এবং আওয়ামী লিগের সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্চ বাতিল করেছে। এই বিষয়ে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সিকিউরিটি সার্ভিস ডিভিশনের সিনিয়র সচিব মহম্মদ মশিউর রহমান সংবাদমাধ্যমকে জানান। তিনি আরও জানান, কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরবর্তী প্রক্রিয়াও শুরু করা হচ্ছে। অর্থাৎ, শেখ হাসিনাকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গেল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটার পর শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে সেনা হেলিকপ্টারে চেপে ভারতে চলে আসেন। তিনি দিল্লির কাছে হিন্দওয়ান এয়ারবেসে অবতরণ করেন। এরপর থেকে হাসিনা ভারতেই রয়েছেন। তবে তিনি ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটা এখনও অজানা। অর্থাৎ ভারত সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। নিয়ম অনুযায়ী বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী কোনও ব্যক্তি ভারতে বিনা ভিসায় ৪৫ দিন পর্যন্ত থাকতে পারেন। কিন্তু মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকার শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করার পর তাঁর ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়ল। অনেকেই মনে করছেন, বাংলাদেশের নতুন সরকারের এই পদক্ষেপ আসলে হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। তবে কূটনৈতিক মহলের একাংশের অভিমত, ২০১৮ সালের জুলাই মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক সমঝোতাপত্র অনুযায়ী হাসিনার ভারতে থেকে যাওয়া আটকাবে না। কারণ ওই সমঝোতাপত্রে ভারত এবং বাংলাদেশের সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট চুক্তি হয়েছে। সেই মোতাবিক আরও কয়েকদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা। কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় তাঁর অনির্দিষ্টকাল ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়ল।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আরজি কর ঘটনার প্রতিবাদে পথে সৌরভ-ডোনা রা

Next Post

সিবিআই-এর নজরে হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি