বাংলাদেশের ভবিষ্যত কী? সেদেশে কি সেনাশাসন শুরু হবে? এই ধরনের নানা প্রশ্ন এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে। গত সোমবারই জরুরি বৈঠক ডেকেছিলেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকের পরই শোনা যাচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতার দখল করে নিতে পারে সেনাবাহিনী। গদি উল্টাতে পারে মহম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের। সূত্রের খবর সাভারে বাংলাদেশ সেনার নবম ডিভিশন ঢাকার দিকে এগোচ্ছে।
সূত্রের খবর, সেনাদফতরের জরুরি বৈঠকটি সেনার হেডকোয়ার্টারেই সংগঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন,পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল, আটজন মেজর জেনারেল, কম্যান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ।
এই বৈঠকের পরই বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে পাশাপাশি, বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি ও বাহিনী তলব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই তারা ঢাকার দিকে এগোতেও শুরু করেছে।
তাদের রওনা হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। ভিডিওতে শতাধিক সেনাবাহিনী সদস্যকে সামনের দিকে অগ্রসর হতেও দেখা যায়।
আবার,এদিনই বাংলাদেশের সেনাবাহিনীর তিন প্রধানের একটি বৈঠক হয়। তারপরই বাংলাদেশ সেনার ঢাকার দিকে অগ্রসর হওয়ায় বড় কিছু ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
অন্য একটি সূত্রে খবর, বাংলাদেশ সেনা দেশজুড়ে নিজেদের ক্ষমতা প্রতিস্থাপন করতে চাইছে। বিশেষ করে ঢাকা,তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে।
উল্লেখ্য,নাহিদ ইসলাম, সজীব ভুইঁয়া, হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারা সরাসরি বাংলাদেশের সেনা প্রধানের উদ্দেশ্যে কটূক্তি করছিলেন। নাহিদ ইসলামের অভিযোগ, সেনা প্রধান হাসিনাকে ফেরাতে চাইছেন। নতুন করে আওয়ামি লিগকে প্রতিষ্ঠা করতে চাইছেন রাজনীতিতে। আর এতে ভারতের হাত রয়েছে।
প্রসঙ্গত,গত ৫ অগাস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিক্ষোভের জেরে দেশ ছেড়ে ভারতে আসতে হয়েছিল। সেই সময় মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয় । হাসিনার দল আওয়ামি লিগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলে নির্বিচারে। আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির ফলে সাধারণ মানুষ ঢাকার রাস্তায় বিক্ষোভে নামেন। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে পদ্মাপাড়ের দেশে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন,কবে নির্বাচন হবে? যদিও তার নিশ্চয়তা না দিলেও আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে বলে আগেই ইঙ্গিত দেয় ইউনুস। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের আগেই বাংলাদেশের ফের পট পরিবর্তন হবে কিনা সেই জল্পনাও এখন সাধারণ মানুষের মধ্যে।












Discussion about this post