• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জামায়াত-এনসিপি’র  আসল উদ্দেশ্য মন্ত্রিত্ব! উত্তপ্ত বাংলাদেশের সংসদ

সংসদে জামায়াতের পরাজয়, এনসিপির বেহাল দশা। এবার কী হবে?

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিসমিল্লায় গলদ?

ADVERTISEMENT

সংসদের জামায়াত এবং এনসিপির অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে।  নীচু ক্লাসের ছেলেমেয়েরা যে আচরণ করে, এই দুই দলের সংসদ সদস্য ঠিক সেটাই করেছে। জামায়াত এবং এনসিপি সংসদে কী করেছে, সে বিষয়ে যাওয়ার আগে একবারের জন্য টাইমমেসিনে চেপে যাওয়া যাক ফেলে আসা সেই সব দিনে। নীচু ক্লাসের ছেলেমেয়েরা দাদামণি বা দিদিমণিকে দেখলেই হাত তোলে। চিৎকার করে বলে —  স্যর,স্যর স্যর। লাগাতার এই তারস্বরে স্যর কখনও মেজাজ হারিয়ে ফেলেন। কখনও সেই হাত তোলা ছেলে বা মেয়েকে চুপ করে বেঞ্চে বসতে বলেন। সংসদে জামায়াত নেতা শফিকুর রহমান আচমকা নিজের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। জানান, তিনি কিছু বলতে চান। শফিকুর রহমান ভুলে গিয়েছিলেন যে এটা ক্লাসরুম নয়, এটা সংসদ। তাই, সংসদে কিছু বলতে গেলে আগাম নোটিশ দিতে হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংসদের কার্যপ্রণালী নিয়ে তাদের কোনও অভিজ্ঞতা না থাকার ফলেই জামায়াত নেতাই এই কাণ্ডটি করেছে। সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে জামায়াত একটি বৈঠক করে। পৃথকভাবে বৈঠক করেছিল এনসিপিও। মূলত সংসদে দলের রণকৌশল কী হবে, তা নির্ধারণ করতেই এই দুই দলের বৈঠক। বিরোধী শিবিরকে নিয়েও যে বৈঠক হয়েছে, তারও একই উদ্দেশ্য ছিল। কিন্তু বৈঠকের নিট ফল যে ‘হাতে রইল পেন্সিল’ তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া সংসদে তারা যে আচরণ করেছে, সেই আচরণই বলে দিচ্ছে জামায়াত এবং এনসিপির হাতে পেন্সিল ছাড়া হাতে আর কিছুই রইল না। জামায়াত এবং এনসিপি সংসদে ঠিক কী করেছে, এবার তা নিয়ে দু’চার কথা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সংসদ অধিবেশনের প্রথমদিনের দৃশ্যপট থেকে একটা অনুমান সকলেই করেছিলেন যে জামায়াত বা এনসিপি একটি দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করতে ব্যর্থ হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা সংসদকে বিক্ষোভের  মঞ্চ করে তোলেন। দুই দল সহ বিরোধী দলের নেতাদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে সব জ্বালাময়ী স্লোগান। আর জাতীয় সংগীত শুরু হওয়ার সময় মূলত এই দুই বিরোধী দলের সদস্যরা তাদের আসনে বসেছিলেন। জাতীয় সংগীত শুরু হল উঠে দাঁড়ানোটাই যে দস্তুর সেটা তারা ভুলে গিয়েছিলেন। সে কারণে বলা হচ্ছে বিসমিল্লায় গলদ। পডা়শোনা না করে ক্লাসে গেলে ছাত্র বা ছাত্রীরা যে আচরণ করে, জামায়াত এবং এনসিপি ঠিক সেটাই করেছে। তাদের দাবিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যে কোনও পাত্তা দেবেন না, সেটা বুঝতে পেরে জামায়াত এবং এনসিপি সদস্যরা সংসদ বয়কট করে। বয়কট করলে তাদের হাতে পেন্সিল ছাড়া আর কিছুই থাকবে সেটা তারা বুঝতে পারলে হয়তো সংসদ বয়কট করতেন না।

নির্বাচনের পর জামায়াত তাদের সংসদ সদস্যদের জন্য একটি কর্মশালার আয়োজন করে। উদ্দেশ্য ছিল সংসদে কী ধরনের আচার-আচরণ করতে হবে, তার একটা প্রাথমিক ধারণা তৈরি করা। কিন্তু কর্মশালা করে যে লাভ কিছু হয়নি সংসদে তাদের আচার-আচরণ দেখে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম বলা যেতে পারে। যে জীবনে একদিনের জন্য হারমোনিয়াম বাজায়নি, তাকে কোনও সাংস্কৃতিক মঞ্চে তুলে যদি গান গাইতে বলা হয়, সে কি গান গাইতে পারবে? কিম্বা গালি ক্রিকেটের অভিজ্ঞতা নেই, এমন একজনকে ২২ গজে নামিয়ে দিলে যা হওয়ার সংসদে জামায়াত এবং এনসিপির সেটাই হয়েছে। সালাহউদ্দিন আহমেদ একজন পোড়খাওয়া নেতা। তাঁর উপস্থিতিতে সংসদে কিছু বলার ধৃষ্টতা যে মুর্খামি, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। দৈনিক কার্যাবলীর বাইরে জনগুরুত্বপূর্ণ কিছু বলতে গেলে  সংবিধানের ৬২ নম্বর ধারা অনুসারে আগাম নোটিস দিতে হয়। স্পিকার সেই নোটিস দেখে সংশ্লিষ্ট সদস্যকে বলার জন্য সময় বরাদ্দ করেন। সংসদের কাজ চলাকালীন এভাবে হাত তুলে “স্যর আমি কিছু বলতে চাই” যে বলা যায় না সেটা জামায়াত নেতা শফিকুর রহমান কিম্বা এনসিপি নেতা হাসনাতকে কে বোঝাবে। জটায়ু বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, “আপনাকে তো রীতিমতো কাল্টিভেট করতে হচ্ছে মশাই”।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Bangladesh Parliament BNP NCP Jamaat
Previous Post

নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ! ঢাকায় ফিরছে নতুন সমীকরণ!

Next Post

আইনভঙ্গের কারণে হাসনাতের “এমপি” পদ বাতিল। গুজব না কি পিছনে রয়েছে অন্য রহস্য?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
74
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আইনভঙ্গের কারণে  হাসনাতের “এমপি” পদ বাতিল। গুজব না কি পিছনে রয়েছে অন্য রহস্য?

আইনভঙ্গের কারণে হাসনাতের “এমপি” পদ বাতিল। গুজব না কি পিছনে রয়েছে অন্য রহস্য?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি