• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আইনশৃঙ্খলা নিয়ে চাপ বাড়চ্ছে সংখ্যালঘুরা! তারেক দিলেন “মাস্টারস্ট্রোক”, হিন্দুরা ভয়মুক্ত হবেন?

আইনশৃঙ্খলা নিয়ে চাপ বাড়চ্ছে সংখ্যালঘুরা! তারেক দিলেন “মাস্টারস্ট্রোক”, হিন্দুরা ভয়মুক্ত হবেন?

administrator by administrator
4 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে এবার ‘মধুচন্দ্রিমা’ শেষ করে দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফেরানোর কাজে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলি যৌথ ভাবে এই মানববন্ধনের আয়োজন করেছিল। বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, বিএনপি সরকার মুখে বারবার ‘জিরো টলারেন্স’-এর কথা বললেও দেশে এখনও মব-সন্ত্রাস চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, হত্যাকাণ্ড ও মন্দিরে বোমা হামলার ঘটনা এখনও ঘটে চলেছে। এ বিষয়ে কোনও ব্যবস্থাই নেয়নি তারেক রহমানের প্রশাসন। উল্লেখ্য, বিগত মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি পদে বিপদ ছিল।

ADVERTISEMENT

বাংলাদেশে ২০২৪ এর অগস্ট মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত হিন্দু বৌদ্ধ সহ সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের ৩১০০ ঘটনা ঘটেছে। এই দাবি অবশ্য বাংলাদেশের নয়, রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের। শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাব এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য পেশ করেছেন। ভারতের পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনার এই লিখিত পরিসংখ্যান প্রতিবেশী দেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য যথেষ্টই অস্বস্তির হবে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আবার ঢাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নেমে পড়লেন। সবমিলিয়ে তারেক রহমানের উপর চাপ বাড়ছে। এই আবহেই বিএনপি সরকার এক নতুন ঘোষণা করে দিল। শনিবার তিনি ঢাকায় পুরোহিত, ইমাম-সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করলেন। বাংলাদেশের তথ্য-সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে,দেশের মোট ৪৯০৮টি মসজিদ এবং ৯৯০টি মন্দিরের ধর্মীয় প্রধানদের মাসিক সাম্মানিক দেওয়া হবে। পাশাপাশি এর আওতায় থাকবে গির্জা ও বৌদ্ধবিহারগুলিও।
বিএনপি সরকারের এই আর্থিক সহায়তা প্রকল্পের রূপরেখা অনুযায়ী, প্রতিটি মসজিদ মাসে মোট ১০ হাজার টাকা সাম্মানিক হিসেবে পাবে। এ ক্ষেত্রে মসজিদের ইমাম পাবেন ৫ হাজার টাকা, মোয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। অপরদিকে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মস্থানগুলির জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা করে বরাদ্দ হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার বাংলাদেশের প্রতিটি মানুষদের সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বধ্যপরিকর বলেও জানান তারেক রহমান।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রসঙ্গত, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়েছে ২০২৪-এর অগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশজুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হামলা, সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এমনকি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সপ্তাহে বেশ কয়েকজন হিন্দু যুবককে নৃশংশভাবে খুন করা হয়েছিল। যা নিয়ে সরব হয়েছিল ভারত। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছেন, ভারত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নজরে এনেছে। সেই সঙ্গে ভারত এই বিষয়ে বিদেশি অংশীদারদের সঙ্গেও আলোচনা করেছে। বাংলাদেশে ধর্মীয় সংহিংসতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়েছে বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে চাপ বাড়ছে তারেক রহমানের উপর। সেই চাপ কাটাতেই কি এবার ইমাম, মোয়াজ্জেমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধদের সরকারি ভাতা ঘোষণা করলেন। এই প্রশ্ন উঠছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ডাবল বিপদে বাংলাদেশের শিল্প-কল কারখানা! কি করছে তারেক রহমানের সরকার?

Next Post

রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
34
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন?

রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি