• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নেত্রী হাসিনার প্ল্যান রেডি অন্য নামে ফিরছে আওয়ামী লীগ?

নেত্রী হাসিনার প্ল্যান রেডি অন্য নামে ফিরছে আওয়ামী লীগ?

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
46
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তাঁর দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন, তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপারে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে।

ADVERTISEMENT

প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাঁকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন, তিনি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, “শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না। তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন, তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার উর্ধ্বে রাখা প্রয়োজন।” তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনও সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে। কোনও কোনও জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়। কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যে যেখানেই থাকুন না কেন, দেশে ফিরতে হবে। মাঠে নামতে হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে, স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশর মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ, তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের জোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন, হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কীভাবে হচ্ছে যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে, সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত। অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কী করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন।  দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে। হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন, কথা বলতে পারছেন দলের তৃণমূলস্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Hasina Awami League India Bangladesh BNP Govt
Previous Post

ভারতের ‘র’ গোয়েন্দার ওপর নিষেধাজ্ঞা চায় আমেরিকা! চালু ডোভালের অ্যাকশন

Next Post

যু*দ্ধের ময়দান বদলে গেছে। পালানোর পথ বন্ধ আমেরিকার?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
51
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
46
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
49
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
62
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
32
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
37
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
71
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
যু*দ্ধের ময়দান বদলে গেছে। পালানোর পথ বন্ধ আমেরিকার?

যু*দ্ধের ময়দান বদলে গেছে। পালানোর পথ বন্ধ আমেরিকার?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি