• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা

বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা

Rupendu Das by Rupendu Das
3 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

Deal done. তাই, Now or Never.

ADVERTISEMENT

প্রতিবেদন শুরু করা যাক একটি রবীন্দ্র গান দিয়ে ‘এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ।’

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অনেকটাই দেরি হয়েছে। আর দেরি করা উচিত হবে না। দিল্লিতে থাকাকালীন তিনি দলের নেতা কর্মীদের হাত ধরার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন মাঠে নামার কথা। একটা পক্ষ দলটি জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলার চক্রান্ত করছেন। তাদের সেই চক্রান্ত ব্যর্থ করতে বদ্ধপরিকর বঙ্গবন্ধুকন্যা। এতোদি দেশের বাইরে থেকে লড়াই করেছেন। লড়াই নিজের সঙ্গে নিজের। লড়াই প্রতিবন্ধকতার বিরুদ্ধে। এবার লড়াই দেশে ফিরে।

আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা। তার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলে পবিত্র ঈদে। ঈদের দিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। দেশবাসী তথা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি আক্ষেপ করেছেন উৎসবের দিনে দেশে থাকতে না পারায়। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের। অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ গড়ার। হাসিনার কথায় গোটা বাংলাদেশ এখন কারাগার। সেই জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন।তিনি আরও বলেছেন, স্বদেশ থেকে দূরে থেকেও আজকের পবিত্র ইদের দিনে প্রত্যাশা করি দেশের প্রতিটি মানুষ ভাল থাকুক। দেশের প্রতিটি খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের কাছে ইদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমার দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে। পরাজিত না হয় দেশ-বিদেশের ষড়যন্ত্রের কাছে।

এর আগে তিনি তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন। ৭, ১৭ এবং ২৬ মার্চ। তিনটি দিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণেই তিনি উচ্চারণ করেছিলেন তাঁর ঐতিহাসিক উক্তি, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ১৭ মার্চ হল শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লিগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমণ্ডি-৩২ এ মুজিবুর রহমানের বাড়ি যেটি জাতীয় সংগ্রহশালা ছিল সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। ‌

হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লিগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন আওয়ামী লিগের বেশ কিছু নেতা-কর্মী। লক্ষ্য করলে দেখা যাবে তিনটি দিনের মধ্যে ৭ এবং ১৭ তারিখ অতিক্রান্ত হয়েছে। রয়েছে ২৬ মার্চ। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, বারে বারে দেশে ফেরার বার্তা দিয়ে দিল্লিতে তাঁর থেকে যাওয়া দলের তৃণমূলস্তরের নেতাদের মনে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। তাদের মনোবল তলানিতে চলে যাবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনেও যদি লীগাররা লডা়ই করতে না পারে, তাহলে দল জাতীয় রাজনীতি থেকে একপ্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই, আর  দেরি করা যাবে না।

দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ সকালে দিল্লি ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে রওনা হবেন। দুপুর নাগাদ তিনি অবতরণ করবেন ঢাকায় হজরত শাহজালান বিমানবন্দরে তাঁর অবতরণ করবেন। স্বাধীনতা দিবসের দিন হাসিনার প্রত্যাবর্তন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলস্তরের নেতাদের অক্সিজেন দেবে। ইতিমধ্যে শাহজালান বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Hasina Bangladesh Delhi Awami league
Previous Post

হাসিনা বিহীন বাংলাদেশে জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে আ*তঙ্ক বাড়ছে তারেকের?

Next Post

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
24
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
30
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
36
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
21
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
18
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
12
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
21
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
41
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি