• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশেই আছেন ‘অগ্নিকন্যা’ শেখ হাসিনা

বাংলাদেশেই আছেন ‘অগ্নিকন্যা’ শেখ হাসিনা

administrator by administrator
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
93
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলার প্রত্যন্ত এক নিবিড় গ্রাম টুঙ্গিপাড়া। সেখানেই বেড়ে উঠেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এবং তাঁর দুই কন্যা। যিনি বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজুবর রহমানের ছায়াসঙ্গী। এই দম্পতির দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। যিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা ও উন্নতির জন্য কাজ করে গেলেন, তবুও বিশ্বাসঘাতক ও ক্ষমতালোভী কিছু মানুষের বুলেটে ঝাঁঝরা হলেন সপরিবার। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন দুই বোন। তাঁদেরই একজন পরবর্তী সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসেছিলেন কার্যত আগুন পাখির মতোই।

ADVERTISEMENT

১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াবহ নারকীয় ঘটনার পর কীভাবে তিনি বেঁচে গিয়েছিলেন দুই বোন, কেমন ছিল তাঁদের জীবনের যুদ্ধ সেই ইতিহাস অনেকের কাছেই অজানা। “অন্ধকারের সিন্ধুতীরে একলাটি ওই মেয়ে, আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশপানে চেয়ে।” শেখ হাসিনার জীবনকাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার এই দুই লাইন একাত্ম হয়ে রয়েছে। ধ্বংসস্তুপ থেকে উঠে এসে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন এই বাংলার আপামর মানুষের কল্যাণে। এখনও তিনি কার্যত ধ্বংসস্তুপের অতলে তলিয়ে গিয়েছেন। গত বছরের ৫ আগস্ট তাঁকে কার্যত এক কাপড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে হয়েছিল। আগের বারের মতোই ভারতবর্ষ বঙ্গবন্ধুর কন্যাকে আপন করে আশ্রয় দিয়েছে ভারত। ফারাক একটাই তখন ছিল কংগ্রেসের জমানা, এখন বিজেপির। কিন্তু শেখ হাসিনা এবং ভারতবর্ষের মধ্যে আত্মিক সম্পর্কে কোনও ভাটা পড়েনি। ১৯৭৫ থেকে ১৯৮১ সাল, দীর্ঘ ৬ বছর হাসিনা ভারতের আশ্রয়ে ছিলেন। যদিও নিরাপত্তার কারণে সে সময় তাঁর নাম-পরিচয় পাল্টে ফেলা হয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নির্দেশে। তবে ১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশে ফিরেছিলেন স্বনামে-স্বপরিচয়ে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী, ফলে বাকি জীবনটা তিনি আয়েশ করেই কাটাতে পারতেন। তবুও যার শরীরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার রক্ত বইছে, তিনি যে অনিশ্চিয়তার জীবনই বেছে নেবেন এটা অস্বাভাবিক নয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিছু কিছু প্রত্যাবর্তন ইতিহাসে লেখা থাকে। কারো কারো ফিরে আসা মহাকালের নিয়মে ঘটে। ১৯৮১ সালের ১৭ মে দিনটিও ছিল সেরকম। প্রায় ছয় বছর নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখেন। সেবার তাঁর প্রত্যাবর্তনের দিনক্ষণ আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। ফলে বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ এসেছিলেন তাঁকে অভ্যর্থনা জানাতে। এবারও দেশছাড়া হয়েছেন শেখ হাসিনা, এক সাজানো গণঅভ্যুত্থানের মাধ্যমে। এবারও তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। এবারও তাঁর দেশে ফেরা নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। কয়েকটি মহল থেকে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ নেত্রী আগামী ৭ ডিসেম্বর দেশে ফিরবেন। অর্থাৎ ঠিক জাতীয় নির্বাচনের আগে। এটা কখন-কীভাবে সম্ভব তা অবশ্য কালের গর্ভে লুকিয়ে আছে। তবে শেখ হাসিনা যে একদিন দেশে ফিরবেন এবং তা স্বমহিমায়, সেটা নিয়ে অনেকেই সন্দেহের অবকাশ রাখছেন না। কারণ, তিনি আগুন পাখি, কোনও কিছুই তাঁকে পোড়াতে পারে না।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে দীর্ঘ ১৫ মাস তিনি দেশের বাইরে। তবুও তাঁর উপস্থিতি গোটা বাংলাদেশে আগের মতোই বিদ্যমান। এখনও তাঁরা ছায়া দেখে কেঁপে ওঠেন মুহাম্মদ ইউনূস-সহ ষড়যন্ত্রকারীরা। হাসিনা ও তাঁর দলের নেতাদের বাংলাদেশ থেকে দূরে রাখতে নানান কর্মকাণ্ড করে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবুও আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আটকানো যাচ্ছে না যেন। তিনি ভারতে বসেই বাংলাদেশে তাঁর দলের সংগঠন প্রায় নতুন করে সাজিয়ে ফেলেছেন। প্রতিদিনই তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী এবং নির্যাতিত মানুষদের সঙ্গে কথা বলেন। একদিকে যেমন তিনি দলীয় কর্মীদের সংগঠিত করছেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্ম থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তাঁর সরকারের নানা দুর্নীতির পর্দাফাঁস করছেন। তার ফলে দিন দিন আওয়ামী লীগের মিছিলে বাড়ছে লোকসংখ্যা। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আওয়ামী লীগের মিছিল। তাঁর দল এখনও রাজনৈতিকভাবে নিষিদ্ধ, দলের নিবন্ধনও কেঁড়ে নেওয়া হয়েছে। তবুও লক্ষ্যে অবিচল শেখ হাসিনা। তিনি বাংলাদেশে না থেকেও আছেন, আবারও একবার ফিনিক্স পাখির মতো আগুনের গোলার মতো ফিরে আসবেন বাংলাদেশে। সেই দিনটা ৭ ডিসেম্বর, ২০২৫ হলেও হতে পারে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কীভাবে দিন কাটে রাষ্ট্রপতি চুপ্পুর?

Next Post

দুর্গাপুরে গণধর্ষণকাণ্ড মমতার দাওয়াই রাতে বাইরে বেরোবেন না! ওড়িশার মুখ্যমন্ত্রী বললেন “সর্বস্তরে চাপ সৃষ্টি করা হবে”

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
দুর্গাপুরে গণধর্ষণকাণ্ড  মমতার দাওয়াই রাতে বাইরে বেরোবেন না!  ওড়িশার মুখ্যমন্ত্রী বললেন “সর্বস্তরে চাপ সৃষ্টি করা হবে”

দুর্গাপুরে গণধর্ষণকাণ্ড মমতার দাওয়াই রাতে বাইরে বেরোবেন না! ওড়িশার মুখ্যমন্ত্রী বললেন “সর্বস্তরে চাপ সৃষ্টি করা হবে”

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি