• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আসিফ মাহমুদ কিভাবে  বাড়িয়ে নিলেন হাজার কোটি টাকা

আসিফ মাহমুদ কিভাবে বাড়িয়ে নিলেন হাজার কোটি টাকা

administrator by administrator
7 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ এখন হয়তো কয়েক জন উপদেষ্টার বাপের সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। আর এই সময়ে যার নামটি বেশী উঠে আসছে তিনি হলেন আসিফ মাহমুদ।

ADVERTISEMENT

আওয়ামীলীগ সরকার দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছিল। ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামের ওই প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে ব্যয় হয়েছিল মাত্র ৫১ লাখ টাকা। কিন্তু অল্প কয়েক বছরের ব্যবধানে দ্বিতীয় পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রতি ইউনিট ব্যয় বেড়েছে প্রায় ২৮ গুণ।গতকাল রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির ব্যয় বৃদ্ধির ব্যাপারে উপদেষ্টাদের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া একনেক সভায় আরো ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদিত ১১ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৭১২ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন পাঁচ হাজার ১৭ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন দুই হাজার ৪২৮ কোটি টাকা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একনেক সভায় উপস্থিত থাকা একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিনি স্টেডিয়াম প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বাড়ার কারণে উপদেষ্টারা অনুমোদনের বিপক্ষে ছিলেন। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধে প্রকল্পটি টিকে যায়। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় দ্বিতীয় পর্যায়ে এসে ৭৩ শতাংশেরও বেশি বেড়েছে। প্রথম সংশোধনীতে প্রতিটি স্টেডিয়ামের গড় ব্যয় ৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ২০ লাখ টাকা। তবে বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী পর্যায়ে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১৩১টি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছিল ৬৬ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে। প্রতিটির গড় ব্যয় ছিল মাত্র ৫১ লাখ টাকা। মিনি স্টেডিয়াম প্রকল্প’।অর্থাৎ ২০১৯ সালে শেষ হওয়া প্রথম পর্যায়ের প্রকল্পে একটি স্টেডিয়ামের যেখানে খরচ হয়েছিল ৫১ লাখ টাকা, সেটি ২০২৫-এ এসে দাঁড়িয়েছে ১৪ কোটির বেশি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে ভূমি অধিগ্রহণ, জমি ভরাট, মুদ্রার অবমূল্যায়ন, জমি-সংক্রান্ত বিরোধ এবং নতুন হারের সময়সূচী (রেট শিডিউল) পরিবর্তনের কথা জানিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে তারা প্রথম সংশোধনী প্রস্তাব জমা দেয়, যাতে মোট ব্যয় দাঁড়ায় ২ হাজার ৬৭৭ কোটি টাকা। পরে প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে সেটি আরও বাড়িয়ে ২ হাজার ৯২১ কোটি টাকা করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

কমিশন ব্যয় কিছুটা কমানোর সুপারিশ করলেও তা মানা হয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনীই একনেক সভায় অনুমোদন পায়। প্রকল্পটি ২০২১ সালের জুলাইয়ে অনুমোদিত হয়েছিল ১ হাজার ৬৪৯ কোটি টাকা ব্যয়ে। জুন ২০২৫-এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো আর্থিক অগ্রগতি মাত্র ৪৫.৪৮ শতাংশ। ধীরগতির মধ্যেই মন্ত্রণালয় দুই বছরের মেয়াদ বাড়ানোসহ ২ হাজার ৮৫৬ কোটি টাকা সংশোধিত ব্যয় প্রস্তাব করে। এতে শেখ রাসেলের নাম বাদ দেওয়ার পাশাপাশি ১ হাজার ২০৬ কোটি টাকা অতিরিক্ত যোগ হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন করে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন এবং ক্রীড়াবিদদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা এই প্রকল্পের লক্ষ্য। তারা দাবি করেছে, মাঠ উন্নীত করে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই মূল উদ্দেশ্য। তবে পরিকল্পনা কমিশন মনে করছে, প্রকল্পের মাত্র ৮.০৬ শতাংশ স্টেডিয়াম সংখ্যা বাড়লেও ব্যয় বেড়েছে ৭৩ শতাংশের বেশি।

Authors

  • administrator
    administrator

    View all posts

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

আগস্ট আছে, শোক নেই! শেখ মুজিবের উপর ক্ষোভ কেন?

Next Post

কেন শুধু কেন্দ্র নয়,আরএসএস এর সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনার

administrator

administrator

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
1
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
কেন শুধু কেন্দ্র নয়,আরএসএস এর সঙ্গেও  বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনার

কেন শুধু কেন্দ্র নয়,আরএসএস এর সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি