• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-বাংলাদেশ  গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। বড় কিছু ঘটার পূর্বাভাস

ভারত-বাংলাদেশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। বড় কিছু ঘটার পূর্বাভাস

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই আবহে মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনও শীর্ষ কর্মকর্তার ভারত সফর ছিল। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সেপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ১ থেকে ৩ মার্চের মধ্যে দিল্লি সফর করেছিলেন। সফরকালে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আর এস রমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ২ মার্চ একটি ব্যক্তিগত নৈশভোজের সময় দুই দেশের গোয়েন্দা প্রধানরা গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং নিরাপত্তা অংশীদারিত্ব গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

ADVERTISEMENT

উল্লেখ্য, বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিল ভারত। নতুন সরকারের সঙ্গে মিলে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করাই ভারতের অগ্রাধিকার। এই নিরাপত্তা সহযোগিতার প্রথম বড় পরিণাম দেখা গেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার ঘোষণা করে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বনগাঁ থেকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি নয়া দিল্লিতেই অবস্থান করছেন। তার সরকারের পতনের মাধ্যমে ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তখন থেকে ভারতের টানাপোড়েন চলছে। শেখ হাসিনা ফেরত চেয়ে প্রথম থেকেই বিচারের মুখোমুখি করতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। তবে এ বিষয়ে ভারত কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে। বিক্ষোভ, পাল্টা বিক্ষোভসহ নানা ঘটনার পরম্পরায় একই দিনে পাল্টাপাল্টি হাই কমিশনার তলবের মত ঘটনাও ঘটেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে বাড়তে থাকা এ দূরত্বের মধ্যে গত কয়েকমাসে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার একাধিক বার্তা দেয় নরেন্দ্র মোদী সরকার। বিএনপির তরফেও ইতিবাচক হওয়ার আভাস দেওয়া হয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এরই মাঝে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা গেলেন ভারতীয় সেনার যুদ্ধ কলেজে। মধ্যপ্রদেশের মহউ-তে অবস্থিত এই কলেজে গিয়ে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা একাধিক অফিসারের সঙ্গে কথাবার্তা বলেন রিয়াজ। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সেখানে সামরিক অফিসারদের সঙ্গে তাঁর আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশি হাইকমিশনার। মহউ-তে সেনার কলেজে রিজায় হামিদুল্লাকে স্বাগত জানান লেফটেন্যান্ট জেনারেল হরজিৎ সিং সাহি। সেনার কলেজের তরফ থেকে রিয়াজের সফরের ছবি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে রিয়াজও এই সফর নিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান, আগামীতে দুই দেশ কীভাবে উভয়ের স্বার্থে তাদের মধ্যকার চ্যালেঞ্জ মোকাবিলা করবে, তা নিয়ে কথা হয় তাঁর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়। সপ্তাহ খানেকের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি কায়সার রশিদকে ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর ফলে তার সফরটি ঢাকা থেকে নয়া দিল্লিতে নতুন সরকারের পক্ষ থেকে প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রিন্টের প্রতিবেদনে বলা হয়।

প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই প্রধান কায়সারের ভারত সফর আনুষ্ঠানিকভাবে ‘চিকিৎসাজনিত কারণে’ বলা হলেও বাংলাদেশ নিয়ে নয়া দিল্লির নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ। কারণ ভারত আশঙ্কা করছে, বাংলাদেশে সহিংসতা বাড়লে তা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। ভারত গত কয়েক মাসে ইঙ্গিত দিয়েছে তারা তারেক রহমানের বিএনপির সঙ্গে কাজ করতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: India Bangladesh DGFI RAW chief meet
Previous Post

বাতিলের পথে হাসনাতের ‘এমপি’ পদ! ভয়ংকর আতঙ্কে জামাত

Next Post

চুপ্পকে সরাবে বিএনপি! জামায়াত কী ঘোঁট পাকাচ্ছে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
67
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
70
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
41
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
30
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
47
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাসিনার নিন্দা, তারেকের সুনাম রাষ্ট্রপতি চুপ্পুর জটিল খেলা

চুপ্পকে সরাবে বিএনপি! জামায়াত কী ঘোঁট পাকাচ্ছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি