• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র। মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে?

জামায়াতের ষড়যন্ত্রে আতঙ্কিত বিএনপি! তারেকের একমাত্র ভরসা নেত্রী হাসিনা?

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে, স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশর মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ, তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের জোগান দিতেই হবে।

ADVERTISEMENT

এদিকে, আবার জামায়াত নতুন সরকারকে অস্বস্তিতে ফেলতে একের পর এক কৌশল নিয়ে চলেছে। তারা যে কোনওভাবেই তারেক রহমানকে মসৃণভাবে সরকার চালাতে দেবে না, তার একটা প্রমাণ কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তারা সেটা স্পষ্ট করে দিয়েছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াত সহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতে আমির সংবাদমাধ্যমকে যা বলেছেন, তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ, বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে, বিরোধীদল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছে জামায়াত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই অবস্থায় তারেক রহমান বা তাঁর সরকারের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, যে কোনও উপায়ে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে দুটি দল সম্পূর্ণ ভিন্ন মেরুর হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে। দুটি দল গণতন্ত্রে বিশ্বাস করে। জামাত কখনই বাংলাদেশের মূল ধারার রাজনীতিতে প্রবেশ করতে পারেনি। সদ্যসমাপ্ত ত্রয়োদশ নির্বাচনের মধ্যে দিয়ে তারা শুধু জাতীয় রাজনীতিতে প্রবেশ করেনি, তারা তাদের আগের অবস্থান থেকে নিজেদের আরও মজবুত করেছে। জামায়াত চাইছে একটি সমান্তরাল ক্ষমতার একটি কাঠামো তৈরি করতে। জামায়াতের রাগের কারণ তারা বিএনপির কাছে ১২টি মন্ত্রক দাবি করেছিল। তাদের যুক্তি ছিল, আওয়ামী সরকারের আমলে জাতীয় পার্টি যদি বিরোধী দল থেকে মন্ত্রক পেতে পারে, তাহলে তারা কেন পাবে না? তারাও এখন শেখ হাসিনার ফর্মূলায় চলতে চাইছে। এই জামায়াত ইউনূস আমলে প্রশাসনের ওপর তাদের প্রভাব খাটিয়েছিল। এখন তারা তারেক রহমান সরকারের ওপর প্রভাব খাটাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জামায়াত ক্ষমতায় থাকার স্বাদ পেয়ে গিয়েছে। তাই, পূর্বতন সরকারে আমলে তারা যেমন সরকারের ওপর প্রভাব খাটিয়েছিল, তারা তারেক রহমান সরকারের ওপরেও প্রভাব খাটাতে চাইছে। এই অবস্থায় তারেকের পরিত্রাতা হয়ে উঠতে পারেন শেখ হাসিনা। তার কারণও রয়েছে। হাসিনার যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেই রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করা যায় না।  হাসিনার রাজনৈতিক জীবন একাধিক উত্থানপতনের সাক্ষী। তারপরেও না হাসিনাকে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে, না আওয়ামী লীগকে। তাদের সাইনবোর্ডে করে দেবে এমন ক্ষমতা কোনও রাজনৈতিক দলের নেই। কিন্তু বিএনপি সরকারের ওপর জামায়াতের ক্ষোভ থাকার কারণ জুলাই সনদ। দলের বক্তব্য সরকারে আসার আগে এই সনদ নিয়ে তাদের সঙ্গে ছিল বিএনপি। আর সরকারে আসীন হওয়ার পর তারা তাদের অবস্থান বদল করেছে। ফলে, জামাত কোনও অবস্থাতেই সরকারকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সেটা স্পষ্ট।

এদিকে, ভারতও কিন্তু বসে নেই। প্রয়াত জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল জয়শঙ্কর এবং ওম বিড়লাকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে জিয়ার প্রতিশ্রদ্ধা জানিয়ে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে, আবার বাংলাদেশে একের পর এক আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। হাসিনা কর্মীদের মাঠে নামার কথা বলেছেন। কোনও প্রান্তেই কিন্তু সরকারের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। এই সব দৃশ্য দেখে একটা বিষয় স্পষ্ট যে তারেক রহমান বুঝে গিয়েছেন, তার পরিত্রাতা আসলে আওয়ামী লীগ সুপ্রিমো।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Jamaat BNP Tarique Hasina
Previous Post

বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ। প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা।

Next Post

বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
76
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
73
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস?

বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনুস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি