• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিককে গ্রেফতার করল ইউনূসের পুলিশ

মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিককে গ্রেফতার করল ইউনূসের পুলিশ

administrator by administrator
10 months ago
in bangladesh
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এ কোন বাংলাদেশ? মুক্তিযোদ্ধাদের এক সভায় হামলা চালাল স্বাধীনতা বিরোধী শক্তি! বৃহস্পতিবার সকালে ঢাকায় মঞ্চ ‘৭১ নামে  মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন বাংলাদেশের রাজধানী ঢাকার রিপোর্টাস ইউনিটির সভাঘরে সভা করছিলেন। সেখানেই হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক, বিএনপি ও জামাত-ই ইসলামির ছাত্র-যুবরা। তাঁদের শারিরীকভাবে হেনস্থা করা হয় বলে একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পুলিশ ও আইন-শৃঙ্খলাবাহিনী কোনও রকমে তাঁদের উদ্ধার করে শহবাগ থানায় নিয়ে যায়। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গভীর রাতে পুলিশ বাংলাদেশের এক সাবেক মন্ত্রী-সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও একজন সাংবাদিককে গ্রেফতার করেছে বলে জানান। ট্যুইস্টটা এখানেই, যাদের পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছিল মবের হাত থেকে, তাঁদেরই ১৬ জনকে গ্রেফতার করেছে মুহাম্মদ ইউনূসের পুলিশ। যা নিয়ে বাংলাদেশের একটা বড় অংশে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের এই বিমাতৃসূলভ আচরণ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

সূত্রের খবর, ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল্লাহ আল আমিন, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু,  মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

শুক্রবার সকালে তাঁদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করায় পুলিশ। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  পুলিশের আবেদনে বলা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারকে পুজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল। এদিন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আদালতে যাওয়ার পথে এক হাতে হাতকড়া পরা অবস্থায় বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে থাকা—এগুলো কি সন্ত্রাস? দেশের সূর্য সন্তানরা এ দেশ স্বাধীন করেছে, তাদের পাশে দাঁড়ানো কি সন্ত্রাস? এই দুই হাত দিয়ে আমি লিখি।”

অপরদিকে মুক্তিযোদ্ধা তথা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী যদিও আদালতের পথে শুধু মুচকি হেসেছেন, কোনও মন্তব্য করেননি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চিৎকার করে বলতে থাকেন, আমরাই সন্ত্রাসের শিকার, আমাদের মেরে ফেলা হবে। অপরদিকে, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ান তাহলেই তাঁরা ফ্যাসিস্টদের দোসর তকমা পাচ্ছেন। অথচ যে বিশিষ্টজনেরা মবের শিকার হলেন, লাঞ্ছিত হলেন, তাঁদেরই গ্রেফতার করা হল সন্ত্রাসবিরোধী আইনে। এর থেকেই প্রমান হয়, অন্তর্বর্তীকালীন সরকার এই মব সন্ত্রাসকে আইনের মর্যাদা দিয়েছেন।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আইনজীবীর বক্তব্যই হল সার কথা। বাংলাদেশে ইউনূসের রাজত্বে আইন এখন সত্যিই উল্টোপথে হাঁটছে। যারা মব সৃষ্টি করছে, মানুষজনকে প্রকাশ্যে হেনস্থা বা মারধর করছে তাঁদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। বরং যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের হয়ে সরব হচ্ছেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হচ্ছেন, পুলিশ প্রশাসন তাঁদেরই বেছে বেছে গ্রেফতার করছে। শান্তির জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস সত্যিই বাংলাদেশজুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করে মবের মূলুক হিসেবে গড়ে তুলছেন সোনার বাংলাদেশকে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারত সামরিক অভিযান চালাতে পারে বাংলাদেশে?

Next Post

যুক্তরাষ্ট্রের চাপ চিনকে বাপ যুদ্ধবিমানের আশায় বুক বেঁধেছে ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
যুক্তরাষ্ট্রের চাপ  চিনকে বাপ যুদ্ধবিমানের আশায় বুক বেঁধেছে ইউনূস

যুক্তরাষ্ট্রের চাপ চিনকে বাপ যুদ্ধবিমানের আশায় বুক বেঁধেছে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি