১ ফেব্রুয়ারি সোমালিয়ার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের নেতাদের ডেরায় হামলা চালায় আমেরিকান সেনা। আকাশপথে সুপরিকল্পিত ভাবে আঘাত হানে আমেরিকান ফাইটার জেট। এই হামলায় নিহত হয়েছে একাধিক জঙ্গি।
এ বিষয়ে এক্স হান্ডেলে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, সংগঠন আমেরিকার সহ তার সহযোগী দেশগুলির জন্য বিপদজনক হয়ে উঠেছিল বলেও উল্লেখ করেছেন তিনি। পোস্টে ট্রাম জানান, “আমি আইএসআইএস এর সিনিয়র ট্র্যাক প্লানার ও অন্যান্য সন্ত্রাসীদের ওপর নির্ভুল সামরিক হামলার নির্দেশ দিয়েছি। এই সন্ত্রাসবাদীরা গুহায় লুকিয়ে ছিল। তারা আমেরিকা ও আমাদের বন্ধুদের হুমকি দিচ্ছিল প্রতিনিয়ত।
এই সামরিক হামলা তাদের বসবাসের গুহা গুলিকে ধ্বংস করেছে এবং এই হামলায় সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। “
আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেট বা আইএস এর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সোমালিয়ায় আইএসের উপস্থিতি তুলনামূলক কম। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত দেশটির আল-শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে একটি অংশ আইএসের সোমালিয়া শাখা গড়ে তুলেছেন। সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
শনিবার সোমালিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালানো হয়। পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস ওই এলাকায় গত ডিসেম্বর থেকে অভিযান চালাচ্ছে। গোলিস পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলে জানা গেছে।
রোববার পুন্টল্যান্ডের আঞ্চলিক সরকার জানায়, সম্প্রতি আইএসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অভিযানের দ্বিতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযানের মাধ্যমে মার্কিন নাগরিক, আমাদের অংশীদার ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করার ক্ষমতা হ্রাস করা হয়েছে।’
এদিকে আইএসের ওপর হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে মার্কিন প্রশাসনের অটল সমর্থন করছে।’












Discussion about this post