• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নতুন পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান, কি বলতে চাইলেন ওয়াকার?

নতুন পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান, কি বলতে চাইলেন ওয়াকার?

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছরের আগস্টে বাংলাদেশে ঘটে গিয়েছে রাজনৈতিক পালাবদল। গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়েছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের পাশাপাশি ভেঙে পড়েছে সে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা। ভঙ্গুর অর্থনীতির জেরে মূল্যবৃদ্ধি মাত্রা ছাড়িয়েছে। এইসঙ্গে সাধারণ মানুষের উপর বেড়েছে কট্টরপন্থীদের অত্যাচার। বাংলাদেশ জুড়ে মাথা চারা দিয়েছে জঙ্গিবাদ। সব মিলিয়ে ফলে গরিব থেকে মধ্যবিত্ত, বাংলাদেশের আমজনতা বিরক্ত। তাঁদের বিরক্তি আরও বাড়িয়েছে সদ্য গজিয়ে ওঠা কয়েকটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হওয়া জাতীয় নাগরিক পার্টি হোক বা এবি পার্টি। তরুণ ছাত্র নেতাদের নিত্য নৈমত্তিক আস্ফালন, অযৌক্তিক আবদারে অতিষ্ট ও বিভ্রান্ত হয়ে পড়ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এবার কয়েকজন ছাত্র নেতার টার্গেটে বাংলাদেশের সেনাবাহিনী। হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ বা ব্যারিস্টার ফুয়াদ। বিগত কয়েকদিন ধরে তাঁরা লাগাতার কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে। এর জেরে সাধারণ মানুষের মতোই ক্ষেপে উঠেছে সেনাবাহিনীর আধিকারিকরা। ফলে বাংলাদেশে যে কোনও মুহূর্তে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মাপাড়ে।

ADVERTISEMENT

গত শনিবার থেকে আমরা দেখলাম, ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে সেনা তৎপরতা বেড়ে গিয়েছে। বিশেষ করে ঢাকা ও আশেপাশের ক্যান্টনমেন্টগুলিতে। ধীরে ধীরে বাংলাদেশ সেনা দখল নিতে শুরু করেছে ঢাকার রাস্তাঘাট। এখন প্রশ্ন হল, হাসনাত, আসিফ বা ব্যারিস্টার ফুয়াদরা কি থেমেছেন? পরপর তিনদিন সেনাপ্রধান যে ম্যারাথন বৈঠক করে গেলেন, তার ফলাফল কি। ওয়াকিবহাল মহল মনে করছেন, এই ছাত্রনেতাদের যারা বিদেশ থেকে প্রতিনিয়ত ইস্কানি দিয়ে চলেছেন। একের পর এক কুমন্ত্রণা দিয়ে তাঁদের উত্তেজিত করছেন, তাঁদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যদিও বাহিনীর সঙ্গে দীর্ঘ বৈঠক নিয়ে শেষ পর্যন্ত প্রকাশ্যে মুখ খুললেন না বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তবে বাংলাদেশের কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম একাধিক সেনা সূত্র উদ্ধৃতি দিয়ে ওই বৈঠকের নির্যাস জানিয়েছে। সোমবার অফিসার্স অ্যাড্রেস নামে এক মেগা বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেখানে সেনাকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান বাহিনীর সকলকে নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তবে নতুন পরিস্থিতি বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন ভাষণে, তা ব্যাখ্যা করেননি তিনি। স্বভাবতই বাংলাদেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে ওয়াকার উজ জামানের কথায়। কেউ কেউ বলছেন, চলতি পরিস্থিতি বিচার করে বাংলাদেশে সেনাবাহিনীর হস্তক্ষেপের ব্যাপারে আগাম আভাস দিয়েছেন ওয়াকার উজ জামান। অন্য দিকে, আরেকটি দল মনে করছে আগামী দিনে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত করেছেন সেনাপ্রধান। সেনাপ্রধান নিজে যেমন মুখ খোলেননি, তেমনই সেনাবাহিনীর আন্তঃবাহিনী শাখা বা আইএসপিআর কোনও প্রেস বিবৃতি জারি করেনি। কিন্তু বাংলাদেশের মিডিয়া বলছে, ওই বৈঠকে দেশে ভুল তথ্য এবং গুজব ছড়ানো নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন একাধিক সেনাকর্তা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জেনারেল ওয়াকার সমস্ত সেনাকর্তাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানোর ডাক দিয়েছেন। জানা যাচ্ছে, সোমবারের মেগা বৈঠকে সেনাপ্রধান জানিয়েছেন, নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু দেশে কোনও জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানা ভাবে ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বাধিক অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়, এমন কিছু করা যাবে না বলেও সেনাকর্তাদের সতর্ক করেন সেনাপ্রধান। ওয়াকিবহাল মহলের মতে, মূলত কিভাবে দ্রুত নির্বাচন করিয়ে দেশে একটা গণতান্ত্রিক সরকার স্থাপন করা যায় সেই রূপরেখাও স্থির করা হয়েছে সেদিনের বৈঠকে। তবে নতুন পরিস্থিতি বলতে ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোনও ব্যবস্থা কায়েম করার কথাও বলতে চেয়েছেন জেনারেল ওয়াকার উজ জামান।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দেশে এমার্জেন্সি পরিস্থিতি জারি। সেনা সদরে বৈঠকে সেনাপ্রধান। হঠাৎ কি এমন হলো রাস্তায় বাহিনী?

Next Post

দেশটার নাম বাংলাদেশ, যেখানে ‘সরকার’ বলে কিছু নেই কি করতে চলেছেন সেনাপ্রধান?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
34
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
58
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি