• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কি হয় কি হয়….  কলকাতা থেকে ফিরেই মোদি-হাসিনা মুখোমুখি!  কম্পন শুরু হয়েছে ঢাকায়

কি হয় কি হয়…. কলকাতা থেকে ফিরেই মোদি-হাসিনা মুখোমুখি! কম্পন শুরু হয়েছে ঢাকায়

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত শুক্রবার ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় তিনি একসঙ্গে তিনটি মেট্রো রুটের পরিষেবা উদ্বোধন করেন। দুপুরে কলকাতায় এসে সন্ধ্যায় ফিরে যান দিল্লি। জানা যাচ্ছে, কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করেন দিল্লির হিন্ডন বিমানবন্দরে। যা নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। কয়েকটি বিশেষ সূত্রে জানা যাচ্ছে, নরেন্দ্র মোদি, হিন্ডন এয়ারবেসে নেমে সোজা পৌঁছে যান শেখ হাসিনার দিল্লির আস্তানায়। মিনিট পনেরো বৈঠক করে ফিরে যান নিজের বাসায়। যদিও দিল্লির আমলা মহল এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। সরকারিভাবে এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়নি। উল্লেখ্য, বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। ভারতের নরেন্দ্র মোদি সরকার তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তাঁকে পুরোদস্তুর রাষ্ট্রপ্রধানের মর্যাদাই দিয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেহেতু ভারতের প্রধানমন্ত্রী সরাসরি বিতাড়িত শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। ফলে যা হচ্ছে, তা অত্যন্ত গোপনে এবং টেলিফোনের মাধ্যমেই। কোনও কোনও মহল অবশ্য দাবি করছে, এই বৈঠক হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড়সড় ঘটনা ঘটতে চলেছে।

ADVERTISEMENT

কূটনৈতিক মহলের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল চালে ভারত, চিন ও রাশিয়া কাছাকাছি চলে এসেছে। অপরদিকে ব্রাজিলের প্রেসিডেন্টও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে ভারত ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছেন। সবমিলিয়ে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি অতি সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে, বেজিং ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা চালাচ্ছে। ফলে বাংলাদেশ সমস্যা সমাধানের এটাই সবচেয়ে প্রসস্ত সময় বলে মনে করছেন কুটনৈতিক মহল। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভু-রাজনীতি ভারতকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সম্প্রতি দিল্লি সফর করে গেলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াই ই, অপরদিকে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগস্টের শেষ দিকে চিনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এসসিও সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে যেমন বৈঠক হবে তাঁর, তেমনই বৈঠক হবে রাশিয়ার প্রেসিডেন্টের ুপুতিনের সঙ্গে। কূটনৈতিক মহল মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের দিকে উৎসাহী নজর দিয়েছে, তা বেজিং বা ক্রেমলিন কোনও ভাবেই মেনে নেবে না। ভারতেরও আপত্তি থাকবে বাংলাদেশে মার্কিন সামরিক বেস তৈরি হলে। সবমিলিয়ে মার্কিন অগ্রাসন রুখতে যেমন তিন মহাশক্তি ভারত, চিন ও রাশিয়া একজোট হচ্ছে, তেমনই বাংলাদেশে মার্কিন বেসের বিরুদ্ধেও তাঁরা একমত হতে পারে। এই মধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের গুঞ্জন ছড়িয়েছে, যা যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কূটনৈতিক মহলের একটা অংশ বলছে, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে মাখামাখি সম্পর্ক তৈরি করতে চাইছে, সেটা মোটেই ভালোভাবে নিচ্ছে না নয়া দিল্লি। সেই সঙ্গে বাংলাদেশে আমেরিকা, তুর্কির নাক গলানোও পছন্দ করছে না ভারত। মুহাম্মদ ইউনূস এর আগে বেশ কয়েকবার ভারতের প্রতি আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছেন। যা নিয়ে ভারত সরকার সরাসরি কোনও বিবৃতি জারি না করলেও স্থল বন্দর বন্ধ করা ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মাধ্যমে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র সম্প্রতি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে নয়া দিল্লি। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। গত মাসে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে শেখ হাসিনার একাধিক বৈঠক হয়েছে। এরপরই বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নানান কর্মসূচি দেখা যাচ্ছে। পাশাপাশি ওই বৈঠকের অনুমতি দিয়ে নয়া দিল্লি বুঝিয়ে দিয়েছিল, হাসিনা সম্পর্কে কতটা নরম মনোভাব নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এবার জানা যাচ্ছে, তিনি হাসিনার সঙ্গে দেখা করে কথা বলেছেন। যদি এই তথ্য সত্য হয়, তাহলে আগামীদিনে বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা! ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

Next Post

পতন অনিবার্য হাসিনা আতঙ্কে চরম ভুল সিদ্ধান্তে ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
পতন অনিবার্য  হাসিনা আতঙ্কে  চরম ভুল সিদ্ধান্তে ইউনূস

পতন অনিবার্য হাসিনা আতঙ্কে চরম ভুল সিদ্ধান্তে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি