• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতকে ক্ষেপিয়ে আন্তর্জাতিক মহলে বেকায়দায় ইউনূস! পালানোর পথ খুঁজতে নাকি তিস্তা প্রকল্প চিনের হাতে তুলে দিতে বেজিংযাত্রা?

ভারতকে ক্ষেপিয়ে আন্তর্জাতিক মহলে বেকায়দায় ইউনূস! পালানোর পথ খুঁজতে নাকি তিস্তা প্রকল্প চিনের হাতে তুলে দিতে বেজিংযাত্রা?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
65
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 বাংলাদেশে ক্রমাগত অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থতির জন্য আন্তর্জাতিক মহলে রোষের মুখে বাংলাদেশ। এবার চিনের সঙ্গে নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক করতে উদ্যোগী হয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধিন বাংলাদেশের তদারকি সরকার। সেই সঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে এনে ফেলেছে তাঁরা। এবার যার মাশুল দিতে হবে মুহাম্মদ ইউনূসকে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে এবং তাঁরা ইউনূস প্রশাসনকে সাবধানও করে চলেছে সেটা এখন দিনের আলোর মতো পরিস্কার। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশ প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে সে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে। তিনি আরও জানান, যে কোনও ধরণের মানবাধিকার লঙ্ঘন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো চোখে দেখেন না। তবে মার্কিন প্রশাসন চেষ্টা করছে মুখোমুখি আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের।

ADVERTISEMENT

মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে সেটা বোঝা গিয়েছিল তুলসী গ্যাবার্ডের ভারত সফরকালে। তিনি চাছাছোলা ভাষায় বাংলাদেশে জঙ্গিরাজ্য হয়ে ওঠার বর্ননা দিয়ে নাম না করে মুহাম্মদ ইউনূসকে সতর্ক করেছিলেন। এরপর আমরা জেনেছি, যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকবার ফোন এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের কাছে। এবার আচমকাই বাংলাদেশ সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ সামরিক কর্তা। জানা যাচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বড় সামরিক ঘাঁটি রয়েছে সেখানকার ক্যমান্ডান্ট লেফট্যানন্ট জেনারেল জোয়েল জেবি ভোয়েল ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি কার আমন্ত্রণে ঢাকায় এলেন, নাকি হোয়াইট হাউসের নির্দেশে তিনি এসেছেন, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। কোনও পক্ষই এই বিষয়ে মুখ খোলেনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনি এমন একটা সময়ে বাংলাদেশে এলেন যখন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশেরই অভ্যন্তরে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক কুরুচিকর আক্রমণ নেমে আসছে। ফলে সেনাবাহিনীর অভ্যন্তরেই জন্মেছে ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান পরপর দুদিন ধরে একাধিক বৈঠক করেছেন। সূত্রের খবর মঙ্গলবারও তিনি কয়েকটি বৈঠক করছেন। এই পরিস্থিতে উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্তার ঢাকায় আগমন যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
বিগত সাড়ে সাত মাসের বেশি সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পরিবর্তনের মতো একটা গণ অভ্যুত্থান বাংলাদেশকে নিয়ে এসেছিল খবরের শিরোনামে। কিন্তু এর পর বাংলাদেশের মানুষের বেহাল দশা কি কেটেছে? যে স্বপ্ন নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে ছাত্ররা পথে নেমেছিল, সেই স্বপ্ন বা প্রতিশ্রুতি কোনওটাই কি পূরণ হয়েছে? উত্তর হল না। বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা একটি রিপোর্টে জানা যাচ্ছে, যেখানে ২০২২ সালে বাংলাদেশে দরিদ্রের হার ছিল ১৮.০৭ শতাংশ। যা এই ইউনূস আমলে এসে ঠেকেছে ২৩.১১ শতাংশে। রিপোর্টে আরও বলা হয়েছে, শহরাঞ্চলে দরিদ্রের হার আগে ছিল ১৪.৭ শতাংশ। যা ২০২৪ সালের শেষে এসে ঠেকেছে ২০.৪৩ শতাংশে। গ্রামেও হাল একই। সেখানে গত দু’বছরে দারিদ্রতা বেড়েছে ৪ শতাংশ। আগে ছিল ২০ শতাংশ। এখন হয়েছে ২৪ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২২ সালে দেশে খাদ্য নিরাপত্তাহীনতা ছিল ৩৮ শতাংশ। যা ২০২৪ সালে পৌঁছে গিয়েছে ৪৬ শতাংশে। এতকিছুর পরও মুহাম্মদ ইউনূস পড়ে আছেন ভারত বিরোধী শক্তিগুলিকে উৎসাহিত করতে। যাদের ডানায় ভর করে তিনি উড়ে এসে জুড়ে বসেছিলেন। ফলে বাংলাদেশে বেড়েছে জঙ্গি ও জিহাদি কার্যকলাপ। ঢাকার রাস্তায় প্রকাশ্যেই মার্চ ফর খিলাফত মিছিল হচ্ছে। তাতে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
কিন্তু মুহাম্মদ ইউনূস স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোঁর। তিনি মঙ্গলবার এক ভাষণে মুক্তিযুদ্ধের ইতিহাস উল্লেথ করে ২০২৪-এর তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে আনলেন। টেনে আনেন শেখ হাসিনার শাসন এবং স্বৈরাচারের প্রসঙ্গ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এবার ইউনূস যাচ্ছেন চিন সফরে। যা নিয়ে যেমন ভারতের মাথাব্যাথা, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার বেজিং সফরে বেশ কিছু ঘোষণা আসতে পারে বলে বাংলাদেশ সরকার ও চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস চীনে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ নিয়ে চারটি আলাদা বৈঠক করতে যাচ্ছেন। ২৮ মার্চ বেজিংয়ে শীর্ষ বৈঠকের পাশাপাশি দেশটির শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। তবে ওই বৈঠকে তিস্তা-সহ বাংলাদেশের নদী প্রকল্প নিয়ে যে আলোচনা হতেই পারে সেটাও জানিয়েছে তদারকি সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন।

ভারতের চিন্তা এখানেই। মুহাম্মদ ইউনূস সরকার যেনতেন প্রকারেণ চাইছে ভারতকে প্যাচে ফেলতে। সেই কারণেই তাঁরা চিনের সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠিয়ে দিল। অপরদিকে আগামী মাসে থাইল্যান্ডে হতে চলা বিমস্টেকের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশ চাইছে, মোদি যেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু ভারত যে তাঁদের গুরুত্বকে আমল দেয়নি সেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বক্তব্যেই পরিস্কার।

অশান্ত বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন হবে বুধবার। তার আগেই চিন সফরে যাচ্ছেন মুহাম্মদ ইউনূস। এর থেকেই পরিস্কার তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বা স্বাধীনতাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি প্রাধান্য দিতে চান ২৪-এর বিপ্লব এবং কট্টর ইসলামিক শক্তিগুলির চাহিদাকে। সেটা প্রতিহত করতেই কি উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্তার ঢাকায় আগমণ? কারণ, চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে সকলেই জানেন। ফলে বোঝাই যাচ্ছে, ভারতকে ক্ষেপিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলে আরও বেকায়দায় পড়তে চলেছেন মুহাম্মদ ইউনূস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

দেশটার নাম বাংলাদেশ, যেখানে ‘সরকার’ বলে কিছু নেই কি করতে চলেছেন সেনাপ্রধান?

Next Post

আদিবাসী শি*শু*কে নি*র্যা*তন, গ্রেফতার যুবক

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি