অলিম্পিকের সাজে সেজে উঠেছে ফ্রান্সের প্যারিস শহর। ঠিক এরই মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ফ্রান্সের প্যারিসে বিশেষ সম্মান জানানো হয়েছে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা। যা অভিনেতার নামে বানানো কোনো প্রথম স্বর্ণমুদ্রা। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে কিং খানকে। সেখানেই শোভা পেয়ছে শাহরুখের স্বর্ণমুদ্রা। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত অনুরাগীরা। অভিনয় জীবনে শাহরুখ খানের দেশি বিদেশি সম্মান প্রাপ্তির তালিকা অন্য যেকোনো তারকার চেয়ে অনেক বেশি লম্বা। ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ১৪ বার।
ঝুলিতে আছে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। মোট পাঁচটি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেছেন তিনি। এদিকে শাহরুখ খানের অনেক ভক্তই মনে করেন যে প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে তাঁর নামে একটি সোনার মুদ্রা তৈরি করা হয়েছে। যেখানে বলিউড বাদশার মোমের মূর্তিও রয়েছে। তবে এটি কি আদৌও সত্যি। ২০১৮ সালেই শাহরুখকে এই সম্মান দেওয়া হয়েছিল। অভিনেতার ভক্তেরা টুইটারে মুদ্রার ছবিটি শেয়ারও করেছেন। শাহরুখের ভক্তদের কাছে তাঁর নাম লেখা শার্ট, হাতে খোদাই করা অভিনেতার নাম, এসব নতুন কিছু নয়। তবে এবার তাঁর নামে মুদ্রা যদি সংগ্রহে রাখা যায়, সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না কেউই।












Discussion about this post