সম্প্রতি মেট গালা কাঁপিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। এবার তিনি গোটা ভারতবর্ষকে গর্বিত করলেন। তাঁর পারফর্ম করা একটি নাচের ভিডিও শেয়ার করল ‘দি অ্যাকাডেমি’ অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে। অর্থাৎ যে সংস্থা অস্কার পুরস্কার প্রদান করে, সেই সংস্থার অফিসিয়াল ইনস্টা পেজে আলিয়া ভট্টের ‘ঘর মোর পরদেশিয়া’ নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। যা দেখে আলিয়ার ফ্যানরা বলছেন, ভারতবাসী হিসেবে গর্ব অনুভব হচ্ছে। আলিয়া আবারও ভারতবাসীকে গর্বিত করল।
View this post on Instagram
দি অ্যাকাডেমি আলিয়া ভট্টের ‘ঘর মোর পরদেশিয়া’ নাচের ভিডিওটি শেয়ার করে লিখেছে, “কলঙ্ক ফিল্ম থেকে আলিয়া ভাট ‘ঘর মোর পরদেশিয়া’ (বৈশালী মাহাদে-এর সঙ্গে শ্রেয়া ঘোষালের কণ্ঠে) অভিনয় করছেন।’ অভিষেক বর্মণ পরিচালিত; অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা; প্রীতম চক্রবর্তীর সুরে গান; গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য”। দি অ্যাকাডেমি এই পোস্টটি শেয়ার করার কয়েকমূহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আলিয়ার ভক্তরা তাঁর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি।
gorgeous Alia bhatt @aliaa08 ❤️🤌#Aliabhatt #MetGala #MetGala2024 pic.twitter.com/rdEIGeQcq4
— janhavi (@janhavi188) May 6, 2024
চলতি মাসের শুরুতেই মেট গালা মাতিয়ে এসেছেন আলিয়া ভট্ট। মেট গালার রেড কার্পেটে প্রখ্যাত পোশাক শিল্পী সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়েই হাঁটেন বলি সুন্দরী। ভারতের ট্রাডিশনাল শাড়িতে আলিয়াকে দেখে উল্লাসে ফেটে পড়তে দেখা গিয়েছে সেখানে উপস্থিত দর্শকদের। এমনকি বিদেশী ফটো শিকারিরাও বারবার আলিয়ার নাম ধরে চিৎকার করে ছবির জন্য পোজ চেয়েছেন আলিয়ার কাছে। সেবারও আলিয়া ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতের ঐতিহ্যবাহী শাড়িতে মেট গালার লাল কার্পেটে হাঁটায়। এবার অস্কার কর্তৃপক্ষ তাঁর পারফর্ম করা কলঙ্ক সিনেমার একটি নাচের ভিডিও শেয়ার করায় আরও উচ্ছ্বশিত তাঁরা। অবশ্য কেউ কেউ আক্ষেপের সুরে এও বলেছেন, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় আলিয়ার পারফর্ম করা ধোলিয়া গানের নাচ আরও দুর্দান্ত ছিল। সেটি কেন অস্কার কর্তৃপক্ষ গুরুত্ব দিল না সেটা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।












Discussion about this post