• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডেডলাইন ৭ নভেম্বর! এবার আঁধারে ডুববে বাংলাদেশ

ডেডলাইন ৭ নভেম্বর! এবার আঁধারে ডুববে বাংলাদেশ

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিদ্যুতের দাম বাবদ বাংলাদেশের থেকে ৭,২০০ কোটি টাকা পায় গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার লিমিটেড। ভারতের সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানি পাওয়ার লিমিটেড ইতিমধ্যেই বাংলাদেশের তদারকি সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে চরম হুশিয়ারি দিয়ে দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ৭ নভেম্বরের মধ্যে সমস্ত বকেয়া না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ সরবরাহ করবে না গৌতম আদানির সংস্থা। এটা হলে কার্যত অন্ধকারে ডুবতে পারে বাংলাদেশ।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল আদানি গ্রূপের সঙ্গে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনে জাতীয় পাওয়ার গ্রিডে ভারত থেকে সরাসরি বিদ্যুৎ পাঠায় আদানির তাপবিদ্যুৎ কেন্দ্র। শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য আদানি গ্ৰুপ ঝাড়খণ্ডের গোড্ডায় একটি বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে তারা। চুক্তি অনুযায়ী  বাংলাদেশকে প্রতিদিন ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। কিন্তু গত আগস্ট মাস থেকে বাংলাদেশে ডামাডোল সৃষ্টি হয়েছে। প্রথমে সরকারি কোটা বিরোধী ছাত্র আন্দোলন, পরে সহিংস গণ অভ্যুত্থানের জেরে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন।

 

এই রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে অনেক পট পরিবর্তন হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কও তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রূপের দেওয়া বিদ্যুতের বিশাল বিল বাকি পড়ে যায়। বকেয়া টাকা চেয়ে বেশ কয়েকটি চিঠিও দেয় আদানির সংস্থা। দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে আদানির সংস্থাই। কিন্তু বকেয়া না পেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা জানিয়েছিল, ওই সময়ের মধ্যে বকেয়া মেটাতে হবে। সেই সঙ্গে ১,৫০০ কোটির ‘লেটার অফ ক্রেডিট’-ও দিয়েছিল। কথা ছিল, সেই টাকা কৃষি ব্যাঙ্কের মাধ্যমে ‘লেটার অফ ক্রেডিট’ দিয়ে মেটানোর। টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদনে একটি সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে সেই টাকা মেটায়নি বাংলাদেশ সরকার। এর জন্য, বাংলাদেশে বিদেশী মুদ্রার ঘাটতিকে দায়ী করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, এর ফলে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুতের জোগান কমিয়েছে ঝাড়খণ্ডের ‘আদানি পাওয়ার’।

 

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বাংলাদেশে দিনের অনেকটা সময় বিদ্যুৎ থাকছে না। সময় মতো বিদ্যুতের দাম মেটানো হচ্ছে না বলে সে দেশের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি জ্বালানি ক্রয় কমিয়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে। এর মধ্যে যুক্ত হয়েছে ভারত থেকে আদানি গোষ্ঠীর বিদ্যুতের জোগান কমিয়ে দেওয়া। পাওয়ার গ্রিড বাংলাদেশ তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, চলতি মাসে প্রতিদিন ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে আদানি গোষ্ঠীর তরফে। অর্থাৎ অর্ধেকের কম বিদ্যুৎ পাঠানো হচ্ছে। গণ অভ্যুত্থানের সময় সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার জন্য বাংলাদেশে বহু কলকারখানা বন্ধ ছিল। কিন্তু এবার সেগুলি ধীরে ধীরে সচল হচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে দিন দিন। এই পরিস্থিতিতে আদানি গ্রূপের বকেয়া একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে। পুরোপুরি আঁধারে ডুবতে পারে বাংলাদেশ। সূত্রের খবর, মুহাম্মদ ইউনুসের সরকার আদানি গ্রূপের কাছে কিছুদিন সময় চেয়েছে বকেয়া মেটানোর জন্য। অত্যন্ত চাপে থাকা তদারকি সরকার চেষ্টা করে যাচ্ছে কোনও ভাবে আদানির সংস্থাকে যাতে রাজি করানো যায়। অপরদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও উন্নত করতে সচেষ্ট হয়েছে তাঁরা।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: ADANI POWERBANGLADESHBANGLADESH GOVTGOUTAM ADANIMUHAMMAD YUNUS
Previous Post

পরিবারের সামনে নায়ক হয়ে অত্যন্ত খুশি অজাজ।

Next Post

এক অ্যাপেই কেল্লাফতে! ডিসেম্বরেই রেল আনছে ‘সুপার অ্যাপ’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি