অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত গোটা ভারতবর্ষ। এমনকি প্রশংসিত হয়েছে বহি বিশ্বে। এইবার
ভারতের এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং বেশ কিছু বক্তব্য রেখেছেন। তার মধ্যে আত্ম সমালোচনার সুর শুনতে পেয়েছেন বিশেষজ্ঞরা। যেটা ঘিরেই এখন তুমুল আলোচনা। সেগুলি মানা না হলে বড় বিপদের ইঙ্গিত দিলেন তিনি। যদিও দেশকে এগিয়ে নিয়ে যেতেই তার এই মন্তব্য বলে মত বিশেষজ্ঞ মহলের। পাশাপাশি অপারেশন সিঁদুরের পরবর্তীতে তার বক্তব্য গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
অপারেশন সিঁদুর এর মাধ্যমে যেমন পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিকেশ করা গিয়েছে, তেমনি এটা ভারতের একটা অন্যতম সাফল্য। আর সেই সাফল্যের পেছনে রয়েছে ভারতের তিন বাহিনী। তাদের দক্ষতার কথা গোটা বিশ্ব দরবারে উত্থাপিত হয়েছে। এরই পাশাপাশি অপারেশন সিঁদুর আমাদের সামনেও অনেক কিছু উত্থাপিত করেছে। তার মধ্যে কিছু ভালো এবং কিছু শিক্ষনীয় বিষয় রয়েছে। সেই জায়গা থেকে যদি শিক্ষা নেওয়া যায়, তবে ভারতবর্ষ আরো উত্তরণের পথে এগোবে। এরই মধ্যে ভারতের বায়ু সেনা প্রধান অমর প্রীত সিং বলেছেন, ভারতকে মেড ইন প্রজেক্টের ওপর জোর দিতে হবে। আসলে অস্ত্রকেন্দ্রিক কিছু বিষয়ে ভারত বিদেশীদের ওপর নির্ভরশীল। অর্থাৎ বহু বাইরের দেশের সঙ্গে অস্ত্র চুক্তি রয়েছে ভারতের। এছাড়াও বায়ু সেনাপ্রধান আরও একটি বিষয় উত্থাপন করেছেন। সেটি হল, টাইম লাইন। যদি ডেডলাইন না মানা হয় তবে মানেটা কি। যেমন আমেরিকা, ভারত থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়। কিন্তু তারা ঠিক সময়ে, ডেডলাইন মেনে ভারতকে অস্ত্র গুলি যোগান দেয় না। পূর্বে এমন উদাহরণ বহু রয়েছে। অর্থাৎ ভারত সরকার বিদেশি শক্তিগুলির দ্বারা কোনো না কোনো ভাবে সমস্যায় পড়ে। আর সেটার একমাত্র কারণ হলো, অন্য দেশের ওপর নির্ভরশীলতা। যদিও সেগুলি সবই অর্থের বিনিময়ে। তিনি আরো বলেছেন, আমরা জেনে বুঝে চুক্তিতে সই করি। যেগুলি আগে থেকেই আমরা বুঝি, সময়ে সেটি হবে না। ঠিক যেমনটা রাফলের সময় হয়েছিল। অর্থাৎ ছত্রে ছত্রে বায়ুসেনা বুঝিয়ে দিলেন, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। না হলে বিপদ আসতে পারে। বায়ুসেনা আত্ম সমালোচনা জায়গা থেকে বলেছেন, আমাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি এবং বাজেট থাকা সত্ত্বেও এবং কর্ম ক্ষমতা থাকতেও কেন অন্য বিদেশী শক্তির উপর নির্ভর করতে হবে! আমাদের ডিজাইনিং এবং ডেভেলপমেন্টের উপর জোর দিতে হবে। এছাড়াও স্যালারি স্ট্রাকচার নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বায়ু সেনা। কারণ বহু মেধাবি ছেলে-মেয়ে বাইরের দেশে চলে যায় পেমেন্ট ইস্যুতে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও শুধু স্যালারি নয়, একটা সুস্থ সুন্দর পরিবেশের কথা উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ হেলথ ইস্যু থেকে বিভিন্ন ফেসিলিটির কথাও তুলে ধরতে চেয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি এলার্মিং কল। এগুলো সমালোচনা হিসেবে না নিয়ে আত্মসমালোচনা হিসেবে নিলেই এগোবে গোটা দেশ। এবং অপারেশন সিঁদুরে মত একাধিক অপারেশন যা সন্ত্রাসবাদ দমন করতে এগোচ্ছে ভারত বর্ষ, বারবার সেই সাফল্য ছুঁতে পারবে।












Discussion about this post