• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মিয়ানমারের গোপন ঘাঁটিতে গোপন ড্রোন হামলা! বড় বার্তা গেল ইউনূসের কাছে

মিয়ানমারের গোপন ঘাঁটিতে গোপন ড্রোন হামলা! বড় বার্তা গেল ইউনূসের কাছে

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা-আইয়ের একাধিক শিবিরে ড্রোন হামলা হয়েছে। জানা যাচ্ছে, একটা নয় দু’বার ড্রোন হামলা হয়েছে। তাতে উলফা সহ ভারতের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের হতাহেতের খবর আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই হামলার দায় কেউই স্বীকার করেনি। এমনকি ভারতীয় সেনাও নয়। ফলে মিয়ানমারের অভ্যন্তরে কে বা কারা এই জঙ্গি সংগঠনগুলির শিবিরে ড্রোন হামলা চালালো তা নিয়ে ধন্ধ রয়েছে।

ADVERTISEMENT

বিভিন্ন সূত্র এবং উলফা বিবৃতি অনুযায়ী এই হামলা একদিন নয়, বরং দুদিন ধরে চলেছে। প্রথমদিনে ২০০-র বেশি ড্রোন হামলা হয়েছে বলে দাবি। দ্বিতীয় দিন ১৫০-এর কাছাকাছি ড্রোন হামলা হয়েছে। ফলের সভাপতি প্রশ্ন উঠছে এত পরিকল্পিত ড্রোন হামলা কে বা কারা করল? ভারতীয় সেনাবাহিনী বা বিমান বাহিনী কেউই এই ড্রোন হামলার দায় স্বীকার করেনি। অথচ উলফা বা মনিপুরের বিভিন্ন বিচ্ছিন্নবাদী সংগঠনের গোপন ঘাঁটিতে নিখুঁত হামলা হল। প্রাণ গেল সেকেন্ড ইন কমান্ড-সহ একাধিক জঙ্গি নেতার। তাও কি ভাবে? প্রথম হামলায় প্রাণ গিয়েছিল নয়ন অসম নামে এক উলফা নেতার। পরদিন তাঁর শেষকৃত্যে অংশ নিতে এসে একাধিক জঙ্গিনেতার মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারতের নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (ইন্ডিপেন্ডেন্ট) বা উলফা (আই), যারা আসামের স্বাধীনতা লড়াই করছে বলে দাবি। যার নেতৃত্বে পরেশ বড়ুয়া, যিনি হয় চিনে নয়তো বাংলাদেশে রয়েছেন। এই জঙ্গিগোষ্ঠী ভারত- মায়ানমার সীমান্তের সাগিয়াং অঞ্চলে ঘন জঙ্গলের মধ্যে ঘাঁটি তৈরি করেছে। একটি নয় একাধিক ঘাঁটি, যেখানে তারা জঙ্গি প্রশিক্ষণ দেয়। সূত্রের খবর, ওই সব ঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় হামলায় তাদের তিন শীর্ষ নেতা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্ত্রাসী সংগঠন উলফা রবিবার বিবৃতি জারি করে তাদের মোবাইল ক্যাম্পগুলিতে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনী এই হামলায় কোনও ভূমিকা অস্বীকার করেছে। তাহলে এই হামলা কারা চালালো?

উলফা, কয়েক দশক ধরে ভারতে বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম চালিয়ে আসছিল। এই সংগঠনের একটি অংশ ইতিমধ্যেই ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু আরেকটি অংশ আলফা-আই বা ইনডিপেনডেন্স নামে নিজেদের বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। এর নেতৃত্বে ছিলেন পরেশ বড়ুয়া। যাকে শেখ হাসিনা সরকারের আমলে আজীবন কালাবাসীর নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু মুহাম্মদ ইউনূসের আমলে পরেশ বড়ুয়ার শাস্তি কমিয়ে ১৪ বছর কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। পরেশ বড়ুয়া পলাতক। গোয়েন্দা সূত্র অনুযায়ী, পরেশ বড়ুয়া চিনে একটি বিবাহ করেছেন এবং সেই দেশে বসবাস করেন। মিয়ানমার-ভারত ও চিন সীমান্ত এলাকায় তার গতিবিধি বরাবরই লক্ষ্য করা গিয়েছে। চিনের থেকেও তিনি অস্ত্রশস্ত্র ও উপযুক্ত প্রশিক্ষণ পান। একেবারে ভারত সীমান্ত লাখোয়া মিয়ানমারের গভীর জঙ্গলের ভিতর যে প্রশিক্ষণ শিবির গুলি উল্ফা ও মনিপুরের জঙ্গি সংগঠনগুলি চালায় তাদের অস্ত্রশস্ত্র ও উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে চিনের সেনা ও পাকিস্তানের আইএসআই। এবার এই প্রশিক্ষণ কেন্দ্র ও সদরঘাঁটি লক্ষ করেই হল ড্রোন হামলা। যদিও উলফার দাবি, হেয়ার স্ট্রাইক এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চলেছে।

ভারত গত মাসে পাহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানের মাটিতে সরাসরি আক্রমণ চালায়। অপারেশন সিঁদুর নামে ওই অভিযানে নটি জঙ্গি ঘাঁটি ও পরবর্তী তিন দিনে পাকিস্তানের ১২ থেকে ১৮ টি সামরিক ও বিমান ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। ভারতের বর্তমান নীতি হলো যেকোনো জঙ্গি কার্যকলাপ যা ভারতের বিরুদ্ধে আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পারে সেটাকেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখা হবে। সেটা যে কোন দেশেই হোক না কেন ভারত সেখানে কড়া পদক্ষেপ নেবে। মিয়ানমারের ড্রোন হামলা কি সেই নীতিরই একটি অঙ্গ? উচ্ছে প্রশ্ন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কূটনৈতিক মহলের একটা অংশ মনে করছেন এর পরের পালা বাংলাদেশ। বাংলাদেশে যেভাবে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং ভারত বিরোধী নানারকমের কার্যকলাপ বাড়ছে, সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও ভারত বিরোধী নানারকম হুমকি দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভারতের বর্তমান নীতিমালার বিপক্ষে। হলে এবার যদি মিয়ানমারে উলফা-ক্যম্প ধ্বংস করে দেওয়ার মতো, বাংলাদেশেও একাধিক ড্রোন এটাক বা সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের আমলেই আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। ব্রিটিশ পার্লামেন্টে উঠছে প্রশ্ন। বাংলাদেশের চরম বেইজ্জতি

Next Post

মোদির চালে বিশ্বের এক নম্বরে ভারতের UPI ব্যবসা হারানোর আশঙ্কায় মার্কিন ভিসা ও মাস্টারকার্ড?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মোদির চালে বিশ্বের এক নম্বরে ভারতের UPI ব্যবসা হারানোর আশঙ্কায় মার্কিন ভিসা ও মাস্টারকার্ড?

মোদির চালে বিশ্বের এক নম্বরে ভারতের UPI ব্যবসা হারানোর আশঙ্কায় মার্কিন ভিসা ও মাস্টারকার্ড?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি