• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুখ ফিরিয়ে নিয়েছে ভারত। হঠাৎ কেন মোদির সাক্ষাৎ চেয়ে ইউনূসের গোঁ? গভীরে রয়েছে বিরাট রহস্য

মুখ ফিরিয়ে নিয়েছে ভারত। হঠাৎ কেন মোদির সাক্ষাৎ চেয়ে ইউনূসের গোঁ? গভীরে রয়েছে বিরাট রহস্য

Rupendu Das by Rupendu Das
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইতালিতে বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে গিয়ে নিজেই খাদ্য হয়েছেন তদারকি সরকার প্রধান মহম্মদ ইউনূস। একটা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে ঠিকই। কিন্তু শত হলেও তিনি সরকার প্রধান। তাই, প্রোটোকল হিসেবে তাঁর রাষ্ট্রীয় অভ্যর্থনা পাওয়ার কথা। কিন্তু বিশ্ব কী দেখল? বিমানবন্দরে তাঁকে গ্রহণ করতে ইতালি সরকারের তরফে কেউ ছিলেন না। যে দেশে বিশ্ব খাদ্য সম্মেলন সেই দেশের সরকার প্রধান জর্জিয়া মেলোনিকেও দেখা যায়নি। অথচ খাদ্য সম্মেলন যেখানে হচ্ছে, সেখান থেকে তাঁর সরকারি বাসভবন খুব কাছেই। বিমানবন্দরে দেখা যায়নি বিশ্ব খাদ্য সম্মেলনের কোনও প্রতিনিধিকে। ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। এটা বাংলাদেশের কাছে অত্যন্ত অসম্মানের। ইউনূস শেষ পর্যন্ত দলবল নিয়ে দেখা করেন রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরির সঙ্গে।
এবার অনুসন্ধান করা যাক তাঁর রোম সফরের কারণ। একটা কথা ভুলে গেলে চলবে না শতহলেও মানুষটি একসময় ব্যাংকে চাকরি করতেন। তাই, অংক কষেই তিনি রোম গিয়েছিলেন। ইউনূস চেয়েছিলেন পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে। তার জন্য আপ্রাণ চেষ্টা চালান। এখানেও প্রশ্ন উঠতে পারে, ফ্রান্সিসের সঙ্গে তিনি কী কারণে দেখা করতে চেয়েছিলেন? কী গোপন ইচ্ছা নিয়ে পোপের সঙ্গে দেখা করার চেষ্টা? সেই খবর ঢাকায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও পোপের দফতর থেকে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে ইউনূসের সঙ্গে পোপ দেখা করতে পারছেন না। ইউনূস চেয়েছিলেন পোপের সঙ্গে দেখা করে তাঁকে তিনি বলবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দিতে। ইউনূস এর আগেও ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু তাঁর দফতর থেকে নানা কারণ দেখিয়ে জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী এখনই সময় দিতে পারছেন না। তিনি ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফেরেন। তবুও হাল ছাড়তে নারাজ ইউনূস সরকার। তিনি একটি লবিস্ট ফার্মকে কাজে লাগিয়েছেন। তাদের কাজ হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ইউনূসের একটি বৈঠকের ব্যবস্থা করা।
ইউনূসের মার্কিন লবিস্ট ফার্ম সে দেশেও কাজ চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর একটা বৈঠকের ব্যবস্থা করে দেওয়া। জাতিসংঘ সফরকালে তদারকি সরকার প্রধান চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্টের দফতর পাত্তাই দেয়নি। তারপরেও লাজলজ্জা বিসর্জন দিয়ে ইউনূসের প্রেস উইং থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল করা হয়, সেই ছবিতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে রয়েছেন ইউনূস। যদিও পরে জানা যায় ছবিটি জাল।
এবার ইউনূস চাইছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে। কারণ, খুব স্পষ্ট। তদারকি সরকার প্রধান বুঝে গিয়েছেন, তার বাঁচার রাস্তা একমাত্র সাউথব্লক। তাই, যেভাবে হোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। পারলে তিনি ভারতে আসতেও রাজি। ব্যাংককে তাদের মধ্যে একটা বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক তেমন গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ এখন ফুটন্ত কড়াই। সেই কড়াই ঠাণ্ডা করতে পারে একমাত্র ভারত। আর তার জন্য ইউনূসের লবিস্ট ফার্ম মোটা টাকা খরচ করেছে। টাকার অংকটা শুনলে অনেকেই আঁতকে উঠতে পারেন। দিয়েছেন এক লক্ষ ৮৮ হাজির ডলার। বলা হয়েছে তারা যে করেই হোক যেন মোদির সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেয়। মোদি বৈঠক করেন কি না, সেটাই দেখার।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

ক্যান্টনমেন্টেই লুকিয়ে গোপন রহস্য। অভিযুক্ত সেনাকর্তাদের জন্য নিবাসেই কারাগার! ইউনূস-ওয়াকারের তলে তলে কী চলছে?

Next Post

সেনা বিদ্রোহের মুখে জেনারেল ওয়াকার মধ্যরাতে ক্যান্টনমেন্ট ছেড়ে প্রাণভয়ে ছুটলেন কুমিল্লা সেনাঘাঁটিতে

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনা বিদ্রোহের মুখে জেনারেল ওয়াকার   মধ্যরাতে ক্যান্টনমেন্ট ছেড়ে প্রাণভয়ে ছুটলেন কুমিল্লা সেনাঘাঁটিতে

সেনা বিদ্রোহের মুখে জেনারেল ওয়াকার মধ্যরাতে ক্যান্টনমেন্ট ছেড়ে প্রাণভয়ে ছুটলেন কুমিল্লা সেনাঘাঁটিতে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি