• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আরাকান আর্মির দখলে সীমান্ত মোকাবিলা অসম্ভব, মেনে নিচ্ছেন উপদেষ্টারাই!

আরাকান আর্মির দখলে সীমান্ত মোকাবিলা অসম্ভব, মেনে নিচ্ছেন উপদেষ্টারাই!

administrator by administrator
2 years ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের পূর্ব প্রান্তের দেশ মিয়ানমার। যেখানে এখন চলছে তীব্র গৃহযুদ্ধ। একদিকে মিয়ানমারের সেনাবাহিনী অন্যদিকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এমন মোট ৮টি বিদ্রোহী গোষ্ঠী এখন মিয়ানমারের জুন্টাবাহিনীর সেনাশাসকদের বিরুদ্ধে লড়াই করছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীটি হল আরাকান আর্মি। যাদের মূল লড়াই মিয়ানমারের রাখাইন প্রদেশ নিয়ে। আর এই রাখাইন প্রদেশটি একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাখাইন প্রদেশের সম্পূর্ণ দখল নিয়েছে আরাকান আর্মি, ফলে বাংলাদেশ সীমান্তের ২৭১ কিমি এখন তাঁদের দখলে চলে এসেছে। যা নিয়ে উভয় সঙ্কটে পড়েছে বাংলাদেশ। প্রথম সঙ্কট, আরাকান আর্মির মতো এক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মোকাবিলা করা আর দ্বিতীয় সঙ্কট হল রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা আচমকা বেড়ে যাওয়া। যা বাংলাদেশের তদারকি সরকারের মোকাবিলা করার ক্ষমতা এই মুহূর্তে নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

মিয়ানমারের রাখাইন প্রদেশ দখলের তীব্র লড়াই শুরু হয় প্রায় ২ মাস আগে। যদিও বিগত ১১ মাস ধরে আরাকান আর্মি বিচ্ছিন্নভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু গত দুই-আড়াই মাসে তাঁরা মিয়ানমারের জুন্টাবাহিনীর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে। আর এই সময়কালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস যেমন করেছেন, গত কয়েক মাসে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। সম্প্রতি মিশরের কায়রো সফরে গিয়ে এক বৈঠকে তিনি এই দাবি করেন। আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করে বসেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গত দুই মাসে বাংলাদেশে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। ফলে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দাবিতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কিন্তু দুজনের দাবিতে একটা বিষয়ে মিল রয়েছে, সেটা হল সময়কাল। দুজনেই গত দুই মাসে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা বলেছেন। অর্থাৎ অনুপ্রবেশের সময়সীমা এক।

 

বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম স্বীকার করে নিয়েছেন, মিয়ানমারের মংডু শহর আরকান আর্মির দখলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমার দিকের ২৭০ কিলোমিটার সীমান্ত আরকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায়। এর ফলে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। তিনি এও দাবি করেন, যেহেতু আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী, তাই তাঁদের সঙ্গে কথাবার্তা চালানো এই মুহুর্তে কঠিন কাজ। সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চিন ও লাওসের মধ্যে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে মিয়ানমারের সাম্প্রতিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলি তাঁদের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে ঢাকায় ফিরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারকে বলেছি সীমান্ত আপনাদের নিয়ন্ত্রণে নেই। সেই নিয়ন্ত্রণ চলে গেছে। আমরা তো একটা রাষ্ট্র হিসেবে নন-স্টেট অ্যাক্টর যারা নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের সঙ্গে দর কষাকষি করতে পারি না। কাজেই আপনাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধান করবেন। এ ক্ষেত্রে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন আপাতত আরাকান আর্মি নিয়ে বাংলাদেশের তদারকি সরকার কতটা অসহায়।

যদিও তৌহিদ হোসেন স্বীকার করে নেন, ওই আলোচনা সভায় কয়েকটি রাষ্ট্র নিজেদের এলাকায় সীমান্ত, মাদক, অস্ত্র, মানব পাচার নিয়ে জোরদার সাওয়াল করেছেন। তিনি বলেন, সীমান্তের ব্যাপারে প্রধানত, উত্তর-পূর্ব ও দক্ষিণ সীমান্ত নিয়ে বেশি কথা হয়েছে। স্ক্যাম সেন্টার কতগুলো গড়ে উঠেছে, যেটায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়; সেই অপরাধ নিয়ে তারা খুব উদ্বিগ্ন। এ ছাড়া মাদক তো আছেই। অপরাধ এবং বর্ডার ইস্যুতে বলা হয়েছে, মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয়। তবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিয়ে যে ওই বৈঠকে খুব একটা আলোচনা হয়নি সেটাও স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পশ্চিমের সীমান্ত, যেখানে আমাদের স্বার্থ আছে। সেটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। আসলে সময় যত ঘনিয়ে আসছে ততই দিশেহারা হয়ে পড়ছে বাংলাদেশের তদারকি সরকার। একদিকে হাজারে হাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। সেই দলে ভিরে বাংলাদেশে ঢুকে পড়ছে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা জঙ্গিরাও। আর তাঁদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে আরাকান আর্মি। পাশাপাশি আরাকান আর্মি ঘোষণাই করে দিয়েছে, তাঁরা রাখাইন প্রদেশকে খুব শীঘ্রই স্বাধীন আরাকান রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। এরমধ্যে বাংলাদেশেরও কিছু ভূখণ্ড ঢুকে যেতে পারে সেটাও অসম্ভব নয়। ফলে সবদিক দিয়েই চাপে বাংলাদেশ।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Tags: ARAKAN ARMYBANGLADESH CRISIS
Previous Post

৬ দিনের মার্কিন সফরে জয়শঙ্কর, রাতের ঘুম উড়ছে ইউনূস-শাহবাজের

Next Post

পৌষে হাজির বৃষ্টি! বছর শেষেও উষ্ণতা অব্যহত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি