• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধান ওয়াকার ভারতে আওয়ামীলীগের জন্য কি সুখবর

সেনাপ্রধান ওয়াকার ভারতে আওয়ামীলীগের জন্য কি সুখবর

Susanta Khan by Susanta Khan
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রোমাঞ্চকর খবর হতে দেখা গিয়েছে। সাম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গনমাধ্যমে সেনাপ্রধানকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মজার বিষয় হল কোন কোন গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেও আবার তা সরিয়ে দিয়েছেন, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে খবরটি প্রকাশের পর তা আর সরিয়ে ফেলা হয়নি, এমন কি বাংলাদেশ আইএসপিআর থেকেও খবরটিকে পুরোপুরি অস্থিকার করা হয়নি। তাই খবরটি কতটা সত্যি তাই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু খবরটি যদি সত্যি হয় তাহলে এই খবরটি বর্তমান সময়ে ভারত এবং বাংলাাদেশের মধ্যে সব চেয়ে বড় বার্তা বহনকারী খবর বলেই বিবেচিত হবে। কারণ বাংলাদেশের সেনাপ্রধান বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গিয়েছেন। কিন্তু গত ৫ই আগস্ট ২০২৪ এর পর সেনাপ্রধান ওয়াকার উজ জামান ভারত সফরে যাবেন এই ঘটনাটি একটি আলাদা মাত্রা বহন করে।বিশেষ করে আওয়ামীলীগের জন্য। যখন ইউনূস সাহেব বলেছেন যে আওয়ামীলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, শুধু মাত্র তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এবং সেটিও সাময়িক। আর প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর, সেনাপ্রধানের ভারত সফরের খবরটি একটি বিশেষ বার্তা বহ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষ করে আওয়ামীলীগের নেত্রী সহ অনেক নেতা কর্মিই ভারতে অবস্থান করছে, সেনাপ্রধানের এই সফর তাদের অবস্থানকে কি প্রভাবিত করবে। ঠিক কি কারণে সেনাপ্রধানের ভারত সফর সেটি একটু বুঝে নেওয়া যাক।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে।
রাজধানী নয়াদিল্লিতে ১৪ অক্টোবর দুই দিনের এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, এ বিষয়ে তাদের হাতে এখন কোনো তথ্য নেই। সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা বলেনি যে সেনাপ্রধানের ভারত সফরের কোন প্রশ্নই নেই। তারা শুধু বলেছে তাদের হাতে সূচি এলে জানিয়ে দেওয়া হবে।
খবরের ঐ সূত্রটি জানাচ্ছেসম্মেলনে ৩০টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।
এ সম্মেলনকে একটি ‘অনন্য প্ল্যাটফর্ম’ হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর।
সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে, সে বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে।
সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে।
সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসাবে, বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের ৫ হাজার ৬৮৫ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এখন দেখার এই সফর কি শুধু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনুষ্ঠান হয়েই থেকে যায় নাকি ভারত বাংলাদেশের অস্থিরতা কমানোর কোন নতুন সমাধান বেরিয়ে আসে।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ তীরে এসে কি তরী ডুবছে জামাতের?

Next Post

অক্টোবরেই খেলা ঘুরবে বাংলাদেশে। ক্ষমতা দেখাতে লক্ষ লক্ষ হাসিনা সমর্থক ঢাকার রাজপথে

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
30
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
26
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
32
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
42
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
16
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অক্টোবরেই খেলা ঘুরবে বাংলাদেশে। ক্ষমতা দেখাতে লক্ষ লক্ষ হাসিনা সমর্থক ঢাকার রাজপথে

অক্টোবরেই খেলা ঘুরবে বাংলাদেশে। ক্ষমতা দেখাতে লক্ষ লক্ষ হাসিনা সমর্থক ঢাকার রাজপথে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি