বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন। এমন কথা গত বছর ৫ই অগাস্টের ২ থেকে ৩ মাস পরেই নানাভাবে সোশ্যাল মিডিয়াতে চাউর হয়েছে। অনেকেই এটাকে বিশেষ আমল দেননি, অনেকে আবার বিশ্বাস করে আশাহত হয়েছেন। কিন্তু এবার আর কোনও মৌখিক কথা নয়। বুথ ফেরত সমীক্ষা দিয়ে জানিয়েছে বিবিসি নিউজ বাংলা। এমনকি বিভিন্ন সংস্থা জরিপ করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে ফিরছে শেখ হাসিনার দল। তবে কিভাবে চলছে প্রস্তুতি? জানা যাচ্ছে, সাধারণ সম্পাদক-সহ ২৫ জন শীর্ষ আওয়ামী লীগ নেতৃত্বকে নিয়ে সবথেকে বড় বৈঠক হয়ে গেল কলকাতায়। কিভাবে তারা ফিরবেন, কি রোড ম্যাপ হবে তাদের? সবটাই আলোচনা হয়েছে ওই বৈঠকে। এমনটাই সূত্র মারফৎ খবর। তবে কি বিরাট কোনও বড় বার্তা শেখ হাসিনার? মুহূর্তেই খেলা ঘুরিয়ে দেবেন তিনি?
জানা যাচ্ছে, ওই বৈঠকে ১২টি বিষয়ে আলোচনা হয়েছে। তথ্য বিশ্লেষণ করেছেন তারা। পাশাপাশি নিবিড়ভাবে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়, সেটাও আলোচিত হয়েছে ওই বৈঠকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সহ ২৫ জন শীর্ষনেতা কলকাতার নিউ টাউনে বসে আলোচনা করেছেন বলে খবর। জানা যাচ্ছে, আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ওবাইদুল কাদেরের নেতৃত্বে এই বৈঠকটি হয়েছে কলকাতা নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে। ৫ই অগাস্টের পর থেকে মুহাম্মদ ইউনূসের সরকার যে দেশের জন্য কিছুই করেনি, সেটাই সাধারণ জনগণের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অর্থাৎ ইউনূসের গাফিলতি তুলে ধরতে চায় আওয়ামী লীগ। ওই বৈঠকে ওয়াবদুল কাদের জানান, ইউনূস সরকার যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল…যেমন ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ…যে কাজগুলি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সেই কাজগুলিই করবে আওয়ামী লীগ। এছাড়াও ভারত ও চিন..এই দুটি দেশকেই বাংলাদেশের লাগবে। কারণ অনেকগুলি চুক্তি, প্রকল্প হওয়ার কথা। সেগুলিকেও আওয়ামী লীগ সম্পূর্ণ করবে।
এদিকে শেখ হাসিনা বিভিন্ন সময় অডিও বার্তাতে জানিয়েছেন, তিনি দেশে ফিরছেন। সামনেই নির্বাচন হতে পারে বাংলাদেশে। কিন্তু শেখ হাসিনার দল যাতে কোনওভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই ব্যবস্থায় করা বাংলাদেশের অন্দরে। ইতিমধ্যেই তার দলের কার্যক্রম নিষিদ্ধ যোষণা করা হয়েছে। প্রকাশ্যে কোনও মিছিল, মিটিং করতে পারছে না তারা। তবে সমস্ত বাধা পেরিয়ে মাঝে মাঝেই ঝটিকা মিছিলের কথা জানা যাচ্ছে। তবে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছেন শেখ হাসিনা। শুনুন তার বক্তব্য।
(অডিও বার্তা শেখ হাসিনা)
তার এই বার্তার সঙ্গে সঙ্গে কলকাতায় বসে আওয়ামী লীগের ২৬ জন শীর্ষ নেতার বৈঠক, এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সংস্থার বুথ ফেরত সংস্থার সমীক্ষা…সব মিলিয়ে অনেকেই বলছেন, আর দেরী নয়। শেখ হাসিনা দেশে ফিরছেন। সগৌরবে তিনি দেশে ফিরছেন। এখন দেখার, সেই সন্ধিক্ষণ কখন আসে!












Discussion about this post