• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে দেশে ফেরাতে আমেরিকার সবুজ সংকেত আসরে নেমে পড়েছে ইউরোপীয় দেশগুলি

হাসিনাকে দেশে ফেরাতে আমেরিকার সবুজ সংকেত আসরে নেমে পড়েছে ইউরোপীয় দেশগুলি

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত সোমবার আওয়ামী লীগ নেতা তথা বাংলাদেশের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গোপনে বৈঠক করেছেন তিন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় বসেই বৈঠক করছেন আওয়ামী নেতার সঙ্গে। শুধু এটাই খবর নয়, ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও বিদেশী রাষ্ট্রদূতরা বৈঠক করছেন, আলাপ-আলোচনা চালাচ্ছেন। ইউরোপীয় দেশগুলি এবার আওয়ামী লীগের হয়ে ব্যটন ধরতে শুরু করলো কেন, তা বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসছে একটা অঙ্ক। সেটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে মনোভাবের পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, মাস কয়েক আগে ওই আওয়ামী নেতা সাবের চৌধুরীর সঙ্গেই অতি গোপনে বৈঠক করেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন। জানা যায় তারপরই মার্কিন কূটনৈতিক লন্ডনে গিয়ে বৈঠক করেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপের পিছনে ছিল জামায়তে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির চাপ। এমনকি বিএনপিও মৃদু চাপ সৃষ্টি করছিল। কারণ যত দিন যাচ্ছে, ততই বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন চুরমার হচ্ছে। একদিকে আওয়ামী লীগের উত্থান অন্যদিকে জামাতের প্রভাব বৃদ্ধি। সবদিক থেকেই বিএনপি হতাশ হচ্ছে নির্বাচন বিলম্ব হওয়ার কারণে। এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয় হয় এবং তাঁদের নির্বাচনী নিবন্ধন ফেরত আসে, তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বিএনপি।
কেউ কেউ দাবি করছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নানান অপরাধে জড়িতদের বাদ দিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’কে ভোটে আনার চেষ্টা চলছে কয়েকটি মহলে। আওয়ামী লীগ সূত্রেই জানা যাচ্ছে, সরাসরি রাজনীতিতে জড়িত নন, তবে আওয়ামী লীগের খাঁটি সমর্থক, আবার ইমেজও ভাল এমন ব্যক্তিদের তালিকা করে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বেই এ প্রক্রিয়া চলছে। একটি অংশ বলছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, যাদের একটা বড় অংশ ভারতে অবস্থান করছেন, তাঁরাই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশমতো। অন্যদিকে ইউপোরীয় দেশগুলিতে অবস্থানকারী আওয়ামী লীগের শাখা সংগঠনগুলিও নানাভাবে সে দেশের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে। প্রভাবশালী লবি ব্যবহার করে সেই দেশুগুলিকে দিয়ে মুহাম্মদ ইউনূস প্রশাসনের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। ভারতে অবস্থিত একাধিক দেশের রাষ্ট্রদূতরাও তৎপর হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে। এতে ভারতেরও একটা ভূমিকা রয়েছে।
আওয়ামী লীগ নিষেধাজ্ঞায় মুহাম্মদ ইউনূসের ওপর যে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে সেটা বোঝা গিয়েছিল যথন নিউ ইয়র্কে বসে প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশে বৈধ। কেবলমাত্র তাঁদের উপর রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় কিনা, সেটাও ভাবনাচিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। লক্ষ্য করে দেখলে বোঝা যাবে, মুহাম্মদ ইউনূস এই বার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রেই বসে। আর সেখানে এগারো দিন থাকার পরও একবারও কোনও মার্কিন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি। ফলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান অনেকটাই পরিবর্তন হয়েছে। এরপরই আসরে নেমে পড়ে ইউরপীয় দেশগুলি। এখন আওয়ামী লীগের বাংলাদেশে ফেরা কেবলমাত্র সময়ের অপেক্ষা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নেতৃত্বে কি বাদ শেখ হাসিনা? আওয়ামী লীগের পুনর্বাসনে বিদেশী রাষ্ট্রদূতের তৎপরতা ঘিরে গুঞ্জন!

Next Post

পার্বত্য চট্টগ্রামের পর নোয়াখালীও এবার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাইছে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
81
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পার্বত্য চট্টগ্রামের পর নোয়াখালীও এবার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাইছে!

পার্বত্য চট্টগ্রামের পর নোয়াখালীও এবার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাইছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি