• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে কী বলছে ভারত?

বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে কী বলছে ভারত?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তিন ব্যক্তির মধ্যে অন্যতম হলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধান উপদেষ্টা মুহা্ম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেনাপ্রধানের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাৎকারের পর এখন তিনিও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। আর সবচেয়ে বেশি চর্চা হচ্ছে যে বিষয়ে, সেটা হল ওয়াকার-উজ-জামানের সঙ্গে খালেদা জিয়ার ৪৩ মিনিটের বৈঠক নিয়ে। সকলের কৌতুহল, কি এমন আলোচনা হল দুজনের মধ্যে! তাহলে কি বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন কোনও পদক্ষেপ হতে পারে? বাংলাদেশের রাজনীতি নতুন কোনও মোড় নিতে পারে?

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সম্পর্কে এই মধ্যে দুটি ধারণা তৈরি হয়েছে সে দেশের জনমানসে। এক দল মনে করছেন, তিনি জামায়তে ইসলামী, হিজবুত তেহরির মতো স্বাধীনতা বিরোধী শক্তিগুলিকে প্রাধান্য দিতে চাইছেন। তাঁদের হাত শক্ত করছেন এবং এই শক্তিগুলিকে বাংলাদেশের ক্ষমতায় আনার চেষ্টা করে চলেছেন। আর আরেক দল মনে করছেন, সেনাপ্রধান সরাসরি ভারতের তাবেদারি করছেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টায় আছেন। এই সেনাপ্রধানের বিভিন্ন কার্যকলাপ ও বয়ান বিশ্লেষন করে এই দুটি মতের সৃষ্টি। যা নিয়ে একেক দল নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন নিজেদের যুক্তি। কিন্তু এই আবহেই সেনাপ্রধান আচমকা পৌঁছে গেলেন খালেদা জিয়ার বাসভবন ঢাকার গুলশানের ফিরোজায়। তিনি সেখানেই দীর্ঘদিন অসুস্থতার জন্য গৃহবন্দি। দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর খালেদা জিয়া গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন মুক্তি পান। সর্বশেষ ২১ নভেম্বর ঢাকায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার সেই বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়েই সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সেনাপ্রধান। তবে তাঁদের মধ্যে কোন কোন বিষয়ে কথা হয়, তা নিয়ে মুখে কুলুপ দুই পক্ষেরই। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে গিয়েছে দুই পক্ষ। তবে জল্পনা-কল্পনা থামেনি এর পর।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর আইএসপিআর সেনাপ্রধানের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনও বিবৃতি না দেওয়ায় জল্পনা আরও বেড়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের তদারকি সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বায়কের বিষয়ে সেনা প্রধান যথেষ্ট বিরক্ত, তিনি তাঁদের একেবারেই পছন্দ করছেন না। আবার এই ছাত্রনেতারা যে নতুন রাজনৈতিক দল তৈরি করে নির্বাচনে যাওয়ার তাল করছেন, সেটাও মেনে নিতে পারছেন না সেনাপ্রধান। অনেকেই মনে করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত, তার জন্যই মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে গড়িমসির কারণ। এটাই সেনাপ্রধান ওয়াকার-উজ-জমানের অপছন্দের অন্যতম কারণ। এই পরিস্থিতিতে তিনি ফের আসরে নামছেন বলেই মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ। ফলে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে যাওয়ার আছিলায় তিনি আসন্ন নির্বাচন নিয়ে রূপরেখা তৈরি করলেন না, এর কোনও গ্যারান্টি দেওয়া যাবে না। এই মুহূর্তে বিএনপি নেতারাও এই ছাত্র সমন্বায়কদের কার্যকলাপে বিরক্ত। বিএনপিও নির্বাচনের ডেডলাইন এগিয়ে আনতে তদারকি সরকারকে চাপ দিচ্ছে।

সেনাপ্রধানও দ্রুত নির্বাচনের পক্ষে। ফলে দুই পক্ষ এক আসনে আলোচনা করলে নির্বাচন প্রসঙ্গ উঠবেই তা একটি শিশুও বলে দিতে পারে। জানা যাচ্ছে, খালেদা জিয়া এবং সেনাপ্রধানের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ফজলে এলাহি আকবর এবং সেনাপ্রধানের স্ত্রী সারাহনাজ কমলিকা জামান। যিনি আবার শেখ হাসিনার তুতো বোন। কিন্তু ওই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে খালেদা-পূত্র তারেক রহমান বা বিএনপির অন্যান্য শীর্ষনেতারা উপস্থিত ছিলেন না এটাও কেউ বুকে হাত দিয়ে বলতে পারছেন না। প্রসঙ্গত, গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরে গিয়েছিলেন। সেখানে বিদেশসচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি তিনি আলাদা করে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। জানা যাচ্ছে, ওই দিন নির্ধারিত না থাকা সত্বেও বিক্রম মিশ্রি দেখা করেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছিল। যদিও এই বৈঠক সৌজন্য বলা হলেও তাতে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা খোলসা করা হয়নি। ফলে অনেকে মনে করছেন, বিক্রম মিশ্রি ভারতের তরফে কিছু বার্তা বাংলাদেশের সেনাপ্রধানকে পৌঁছে দিয়েছেন।

সম্প্রতি, সেনাপ্রধান ওয়াকার উজ জামান বিভিন্ন সাক্ষাৎকারে ভারত সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন। যা নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে ছাত্রনেতাদের মধ্যে। মনে করা হচ্ছে, বিক্রম মিশ্রির মাধ্যমে ভারত কিছু বিশেষ বার্তা সেনাপ্রধানের কাছে পৌঁছে দিয়েছে। যেগুলি এখন তিনি প্রয়োগ করার চেষ্টা করছেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতেও সেই বার্তা নিয়ে আলোচনা করে থাকতে পারেন সেনাপ্রধান। কারণ, ভারতও চাইছে বাংলাদেশে দ্রুত নির্বাচন করিয়ে একটা স্থায়ী সরকার আনতে। তাহলে ভারতের সঙ্গে সমস্ত চুক্তি এবং সাক্ষরিত মৌ-গুলির সঠিক রূপায়ন করা সম্ভব। বর্তমান তদারকি সরকার ভারতের সঙ্গে চুক্তিগুলি রূপায়নে বাঁধা দিচ্ছে এবং ভারতের প্রকল্পগুলি আটকে দিতে চাইছে। যা ভারতের জন্য প্রভুত ক্ষতি। ফলে আগামী কয়েকদিনে বাংলাদেশে নতুন কোনও ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMY
Previous Post

বাংলাদেশে শেখ হাসিনার আগমনী বার্তা, ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ!

Next Post

অজিত ডোভালের চালে পা দিলেন ইউনূস, ভারতকে পূর্ণ সমর্থন সেনাপ্রধানের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
5
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
4
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
7
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
5
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি