• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দফায় দফায় সেনাবাহিনী-ইউনূস বৈঠক প্রধান উপদেষ্টাকে সময় বেঁধে দিলেন সেনাপ্রধান

দফায় দফায় সেনাবাহিনী-ইউনূস বৈঠক প্রধান উপদেষ্টাকে সময় বেঁধে দিলেন সেনাপ্রধান

Rupendu Das by Rupendu Das
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সেনাবাহিনীর তরফ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে যা হচ্ছে সেটা অগ্রহণযোগ্য। ড. ইউনূস পালটা একমাস সময় চেয়েছে। বাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার এক মাস সময় পাবে কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। গত সোমবার সেনা প্রধান ওয়াকার-উজ-জামান দেখা করেন অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস এবং রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে।
বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্তাকে ইউনূস বলেছেন, ‘আপনাদের সহযোগিতা করতে এসেছিলাম। আপনারা অনৈক্য বিভেদের মধ্যে দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছেন, তা আমাকে পীড়া দেয়। এই পীড়া আমাকে বাকি জীবন তাড়িয়ে বেড়াবে। আমি আমার সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলাম।’ এই বার্তার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার প্রধান এখন মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। অন্যদিকে, বাংলাদেশে এখন ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ পুঞ্জিভূত হচ্ছে।
ইউনূস জানিয়েছেন, তিনি ভোট করাতে বদ্ধপরিকর। ভোটের কোনও বিকল্প হতে পারে না। ওই সেনাকর্তাকে তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য একটা চাপ রয়েছে। আপনারা যেভাবে ভাবছেন, যাকে তাকে বাদ দিয়ে একটা নির্বাচন হবে, সেটা কোনওভাবেই সম্ভব নয়।’ অন্যদিকে সাংবাদিকদের ইউনূস বলেন, বাংলাদেশে যাতে কোনওভাবেই ভোট হতে না পারে, তার জন্য কিছু স্বার্থাণ্বেষী গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ‘একটা গোষ্ঠী চায় না নির্বাচন। তারা চাইছে এমন একটা পরিস্থিতি তৈরি করতে, যা ভোট প্রক্রিয়াকে বানচাল করে দিতে পারে।’ তাঁর প্রেস সচিব শাফিকুল আলম জানিয়েছেন, ‘ইউনূস সব রাজনৈতিকদলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। জোটবদ্ধ হওয়ার আর্জি জানিয়েছেন। সুষ্ঠু ভোটের পথে যে সব বাধা রয়েছে সেগুলিকে সমবেতভাবে প্রতিহত করার ডাক দিয়েছেন। ’
আন্তর্জাতিক মহল মনে করছে, ইউনূস এখন সেফ প্যাসেজ খুঁজছেন। ইতিমধ্যে বাতাসে ভাসতে শুরু করছে, আগামী ফেব্রুয়ারিতে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, তার জন্য বাংলাদেশে একটি স্বার্থাণ্বেষী চক্র কাজ করছে। তারা চাইছে নির্বাচন বানচাল করতে। সেটা অনুমান করে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট ছাড়া বিকল্প কিছু হতে পারে না। ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলারক্ষা বাহিনী – সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে।‘
ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সাত দলের সঙ্গে বৈঠক করেছেন। রবিবার বাংলাদেশ জাতীয়তবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছে। তবে বৈঠককে ছাপিয়ে গিয়েছে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান এবং সেনাবাহিনীর এক উচ্চপদস্থকর্তার সঙ্গে তাঁর বৈঠক।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের জন্য সেনেটের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেই তালিকায় নাম ছিল ব্রেন্টের। সেনেট প্রস্তাবে সহমত পোষণ করেছে।
ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সার্জিও গরকের হাতে। ফ্লোরিডার স্টেফনি হ্যালেটকে বাহরিনে, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ড এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

চিন-ভারত বন্ধুত্ব: হিসেব পাল্টে গেল বাংলাদেশে, খাদের কিনারায় ইউনুস

Next Post

একটা এসসিও সামিট বদলে দিল সব সমীকরণ, ভারতের উদ্দেশ্যে নরম বার্তা ট্রাম্পের

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
একটা এসসিও সামিট বদলে দিল সব সমীকরণ, ভারতের উদ্দেশ্যে নরম বার্তা ট্রাম্পের

একটা এসসিও সামিট বদলে দিল সব সমীকরণ, ভারতের উদ্দেশ্যে নরম বার্তা ট্রাম্পের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি