• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আগের থেকে অনেক বেশি কড়া হুঁশিয়ারি সেনার! হঠাৎ কি চাইছেন সেনাপ্রধান?

আগের থেকে অনেক বেশি কড়া হুঁশিয়ারি সেনার! হঠাৎ কি চাইছেন সেনাপ্রধান?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াকিবহাল মহলের মতে, বিগত ৯ মাসে এই প্রথমবার বাংলাদেশ সেনা সরকার বা সরকারের সঙ্গে সম্পৃক্ত কোনও সংস্থার বিরুদ্ধে সরাসরি মতোবিরোধ ব্যক্ত করল সেনা। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে সেনাবাহিনী এবং তদারকি সরকারের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়েছে রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়া নিয়ে। বাংলাদেশের সেনাপ্রধান ওই করিডোর দেওয়ার ঘোরতর বিরোধী। তাঁর অনড় মনোভাবের জন্য তদারকি সরকারকে ওই পরিকল্পনা থেকে আপাতত বিরত থাকতে হয়েছে। গত ২১ মে সেনাপ্রধান ঢাকা ক্যান্টনমেন্টের দরবার হলে যে অফিসার্স অ্যাড্রেস করেছেন, তাতে তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর বাকি অংশেরও সম্মতি আদায় করে নিয়েছেন। কিন্তু এই সংঘাত ছিল ভিতরে ভিতরে, প্রকাশ্যে আসেনি। যা এবার এল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে তাঁরা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ সেনা জানিয়েছে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান – ঢাকা, ২৭ মে ২০২৫ (মঙ্গলবার): সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তাঁর এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে— বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।

ওয়াকিবহাল মহল মনে করছে, সেনাবাহিনীর এই বিবৃতি আসলে মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি একটা কড়া বার্তা। কারণ, সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব পালন করে। কিন্তু বিগত ৯ মাস ধরে তাঁরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় নেমে কাজ করছে। যা নিয়ে এর আগেও আপত্তি জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, দ্রুত নির্বাচন করে একটা স্থায়ী সরকার গঠন হয়ে গেলে সেনাবাহিনী নির্বিঘ্নে সেনানিবাসে ফিরে যাবে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই প্রশাসকই আগ বাড়িয়ে ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনীকে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন। ফলে বাংলাদেশ সেনার আঁতে ঘা লাগা স্বাভাবিক। এটা যে সেনাবাহিনীর কাজ নয় সেটা যেমন তাঁরা স্পষ্ট করে দিল। সেই সঙ্গে কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিল, তদারকি সরকার যেন নিজেদের অওকাত অনুযায়ী কাজ করে। রাজনৈতিক মহলের বক্তব্য, এবার থেকে সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংঘাতে যেতে পারে। কারণ, ৯ মাস পেরিয়ে যাওয়ার পরও এই সরকার জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করে চলেছে। আগামী বছরের জুনের আগে নির্বাচন হবে না সেটাও বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আবহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া গণ বিজ্ঞপ্তিকে সরাসরি নাকচ করে বাংলাদেশ সেনা বুঝিয়ে দিল, এবার থেকে তাঁরা ছেড়ে কথা বলবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইউনূসের বৈঠক শেষেই জামায়াত নেতারা কেন ছুটেছিলেন সেনাপ্রধানের কাছে? চরম রহস্যের উন্মোচন বাহিনীর!

Next Post

হতাশায় ভুগছে বিএনপি, আশায় আওয়ামী! ইউনূসের আগামী জুনে নির্বাচনের পিছনে রহস্য কী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হতাশায় ভুগছে বিএনপি, আশায় আওয়ামী! ইউনূসের আগামী জুনে নির্বাচনের পিছনে রহস্য কী?

হতাশায় ভুগছে বিএনপি, আশায় আওয়ামী! ইউনূসের আগামী জুনে নির্বাচনের পিছনে রহস্য কী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি