• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যমুনায় গোলমাল হাদির সমর্থকদের! ইউনূস সরকারের নির্বাচন বানচালের চেষ্টা?

যমুনায় গোলমাল হাদির সমর্থকদের! ইউনূস সরকারের নির্বাচন বানচালের চেষ্টা?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

হাতিয়ার মাত্র পাঁচ দিন, বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন ছাড়াও গণভোট হবে। এত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত ওসমান হাদীর সমর্থকরা কার্যত ঢাকার রাজপথের দখল নিয়েছে। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দখল নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে স্বাভাবিকভাবেই আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের প্রতিরোধ করে, শুরু হয় এক প্রত্যাশিত গোলমাল। শুক্রবার দিনভর এবং রাত পর্যন্ত যা চলল। ফলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে ফের উত্তপ্ত হল রাজধানী ঢাকা।

ADVERTISEMENT

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূসের বাসভবন যমুনার বাইরে বিক্ষোভে শামিল হলেন কয়েকশো সরকারি কর্মীরা। পরিস্থিতি মোকাবিলা করতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এখানেই শেষ নয়, তরুণ ছাত্রনেতা ওসমান হাদির খুনের বিচার চেয়েও ইনকিলাব মঞ্চরের কয়েক হাজার সমর্থক ঢাকার রাস্তায় নামেন। অভিযোগ, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অনেকে আহত হয়েছেন। যা নিয়ে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশজুড়ে। এই পরিস্থিতিতে নানা দাবি, পাল্টা দাবি করা হচ্ছে। ঘটনাচক্রে শহীদ হিসেবে প্রতিপন্ন করা বাংলাদেশের চরমপন্থী ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই বিবৃতিতে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি এবং এ ঘটনায় আহতদের কারো শরীরে গুলির আঘাত নেই। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
প্রশ্ন উঠছে, যাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, যাকে প্রভূত সম্মান দিয়ে কবর দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে। সেই ওসমান হাদির দাদাকে ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনে চাকরি দেওয়ার পাশাপাশি তাঁর স্ত্রীকে এক কোটি টাকা ও ফ্ল্যাট দেওয়া হয়েছে। আচমকা কেন তাঁর বিচার চেয়ে পথে নামলো জামাতপন্থী ইনকিলাব মঞ্চ? এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? ওসমান হাদি এখন বাংলাদেশে শহীদের মর্যাদা পাচ্ছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পর্যন্ত ঘোষণা করেছিল বাংলাদেশের অন্তরবর্তী সরকার। তাহলে কেন হাদির সমর্থকরা রাজপথে নেমে প্রতিবাদ করছে? এটা পরিকল্পিত ঘটনা নয় তো?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনীতিতে এখন ভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। অনির্বাচিত ইউনূস সরকার যা যা করছে তাতে কার্যত সায় দিচ্ছে রাজনৈতিক দলগুলি। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের দাবি, মুহাম্মদ ইউনূস চাইছেন তিনি নিজেকে বাংলাদেশে স্থায়ী কোনও বন্দোবস্তের মাধ্যমে আরও কয়েকটা বছর রেখে দেবেন। এর জন্য তাঁর প্রয়োজন গণভোটে বিপুল পরিমানে “হ্যাঁ” সূচক ভোট পড়ুক। সেই চেষ্টা তিনি করছেন। কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার তরফে এই ভোট বয়কটের ডাক দেওয়ার পর। ফলে অনিশ্চিয়তা একটা আছে। এই পরিস্থিতিতে ভোটের আগে গোলমাল পাকিয়ে ভোট বানচালের একটা প্রচেষ্টা শুরু হয়েছে বাংলাদেশে। তাই রাজধানী ঢাকা ও কয়েকটি বড় শহর নতুন করে উত্তাল হতে শুরু করল। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে। তবুও ইউনূস সরকার বিবৃতি দিয়ে বলছে এমন কোনও ঘটনা ঘটেনি। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন নির্বাচন নিয়ে এখনও অনিশ্চিয়তা কাটেনি। যে কোনও মুহূর্তে বাংলাদেশ আরও অশান্ত হতে পারে। যে দাবি ঢাকার মার্কিন দূতাবাসও করেছে তাঁদের দেশের নাগরিকদের উদ্দেশ্যে জারি করা ট্রাভেল অ্যাডভাইসারিতে। কারণ, কূটনৈতিক মহলও মনে করছে, বাংলাদেশের সমস্যার সমাধান নির্বাচনের পরও হবে না। কারণ, ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকার, অন্যদিকে জামাত-এনসিপি জোট চাইছে আরও মাস ছয়েক বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাই থাকুক। সেই কারণেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, আবার একটা অশান্তি সৃষ্টি করে ভোট বানচালের চেষ্টাও চলছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূস ম্যানিয়া কেটেছে বাংলাদেশে? ভারতের সঙ্গে যুদ্ধের স্বপ্ন দেখিয়েই দেশ ধ্বংস করলেন ইউনূস

Next Post

ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ! হাসিনার মতোই দশা হবে ইউনূসের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ! হাসিনার মতোই দশা হবে ইউনূসের?

ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ! হাসিনার মতোই দশা হবে ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি