• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত ছাড়া গতি নাই মুহাম্মদ ইউনূসের! আসল খেলা আওয়ামী লীগ-বিএনপির মধ্যেই

ভারত ছাড়া গতি নাই মুহাম্মদ ইউনূসের! আসল খেলা আওয়ামী লীগ-বিএনপির মধ্যেই

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মুহূর্তে বিএনপি, জাতীয় পার্টি-সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন। অন্যদিকে জামাত, এনসিপি ও অন্যান্য মুসলিম কট্টরপন্থী সংগঠনগুলির দাবি, আগে সংস্কার ও বিচার শেষ করতে হবে, তারপর নির্বাচন। ঠিক এই অবহে বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে চলেছেন অনবরত। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মুহাম্মদ ইউনূস এবং তাঁর অত্যন্ত ঘনিষ্ট কয়েকজন উপদেষ্টার। নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা তৈরি করা যাবে, ওই বিএনপির মধ্যে অস্থিরতা তৈরি হবে। যা ক্রমশ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, ইউনূস সরকার কিছুটা হলেও ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে। এর নির্দিষ্ট কারণও আছে। কারণটা হল, গৃহযুদ্ধ বা সেই ধরণের কোনও পরিস্থিতি তৈরি হলেই বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় কোনও পক্ষের প্রবেশ ঘটবে। আবার আওয়ামী লীগের নেতাদেরও বাংলাদেশে ঢুকে পড়া অস্বাভাবিক নয় তখন। এটাই একমাত্র রাস্তা, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দোসর ছাত্র নেতারা বা তাঁর প্রেস সচিব শফিকুল আলম বিগত কয়েকদিন এমন কিছু মন্তব্য করেছেন, যা শুনে মনে হচ্ছে একটা বড় ধরণের গোলমাল বাঁধা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাঁদের প্রত্যেকের টার্গেট ভারত। অর্থাৎ ভারতকে ক্রমাগত উস্কানি দেওয়া, যাতে ভারত আরও বড় কোনও পদক্ষেপ গ্রহণ করে। ওয়াকিবহাল মহল বলছে, জাতীয় নাগরিক পার্টি এখনও নির্বাচনে অংশ নেওয়ার মতো জায়গায় পৌঁছতে পারেনি। আগামী ফেব্রুয়ারী বা এপ্রিল, যখনই ভোট হোক, এনসিপি ভোটে লড়লে বেশি আসন পাবে না। কারণ তাঁদের জনভিত্তি তৈরিই হয়নি। জামাতের অবস্থাও অথৈবচ, তাঁরাও ভোটে লড়ে খুব একটা সুবিধা করতে পারবে না। এক্ষেত্রে সবচেয়ে বেশি ফায়দা তুলবে বিএনপি। কারণ তাঁদের জনভিত্তি আছে, সভ্য সমর্থকও আছে। আর এই মুহূর্তে আওয়ামী লীগের অস্তিত্ব নেই বাংলাদেশে। ফলে বিএনপি নির্বাচনে তাড়া দেবে এটাই স্বাভাবিক। আর এখানেই সব পক্ষকে ল্যাজে খেলাচ্ছেন মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে জানাচ্ছেন না কবে তাঁর সরকারের মেয়াদ শেষ হবে। কবে সঠিক নির্বাচন হবে অথবা কবে জুলাই সনদ ঘোষণা হবে। তাঁর সব বক্তব্যেই যদি-কিন্তু যোগ থাকছে।

ওয়াকিবহাল মহলের বক্তব্য, মুহাম্মদ ইউনূস সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। কিন্তু সেটা ছিল জো বাইডেনের প্রশাসন। এখন মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প, যিনি ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছিলেন ইউএস এআইড-এর অর্থে ও মদতে বাংলাদেশে পালাবদল হয়েছিল। মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক আদায় কাঁচকলায়। ফলে যে উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইউনূসকে বাংলাদেশের মসনদে বসিয়েছিল সেটা পূরণ হল কিনা সেটা দেখা হল কয়েকমাস। কিন্তু ইউনূস ব্যর্থ। সেন্ট মার্টিন হোক বা রাখাইন করিডোর, যুক্তরাষ্ট্রকে কোনোটাই দিতে পারেননি ইউনূস। ফলে এবার তাঁকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশের উপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন, এমনকি এই নিয়ে কোনও আলোচনায় যেতেও রাজি নন তাঁরা। আবার বাংলাদেশে জঙ্গিবাদ নিয়েও ধমক দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইউনূস বুঝে গিয়েছেন, তাঁর ওই রাস্তা বন্ধ। অন্যদিকে চিন ইউনূসকে আর বিস্বাস করতে নারাজ। তাঁরা বিএনপি এবং জামাত নেতাদের বেজিং ডেকে সরু লাইন করতে ব্যাস্ত। চিনও এখন বিএনপির সুরে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে। ফলে ইউনুসের সামনে চিনের রাস্তাও বন্ধ। এই পরিস্থিতিতে একমাত্র তাঁর আশা ও ভরসা ভারত। কিন্তু ক্রমাগত ভারত বিরোধিতা করে তিনি এখন নয়া দিল্লির বিরাগভাজন হয়েছেন। তাহলে উপায়?

একমাত্র উপায় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা। আর সেটা হলেই তৃতীয় কোনও পক্ষ, যেমন ভারত ঢুকে পড়বে পরিস্থিতি মোকাবিলায়। ওয়াকিবহাল মহল মনে করছে, বাংলাদেশে বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতি তৈরি হলে আওয়ামী লীগের পুনর্বাসন সহজ হবে। আওয়ামী লীগের সাথে নেত্রী শেখ হাসিনাও সহজে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। ভারতও এমন একটা সুযোগ খুঁজছে শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসানোর। আবার ইউনূসকে একমাত্র “সেফ এগজিট” দিতে পারে ভারতই। সবমিলিয়ে ইউনূসের এখন শেষ ভরসা ভারত, তাই হয়তো হাঁড়িভাঙা আম দিয়ে শুরু, তৈল মর্দন পালা।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH
Previous Post

ইউনূসকে ‘বিদায়’ বলবে বাংলাদেশ! নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন?

Next Post

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ একটা বড় ভাঁওতা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ একটা বড় ভাঁওতা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ একটা বড় ভাঁওতা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি