• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসকে কাঁপিয়ে জিতল পুলিশ। এবার পালা সেনাবাহিনীর

ইউনূসকে কাঁপিয়ে জিতল পুলিশ। এবার পালা সেনাবাহিনীর

Rupendu Das by Rupendu Das
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর সেনা। সেনাপ্রধান ওয়াকার ক্যান্টনমেন্টে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠক করেছেন বাকি দুই বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাহিনীর কাছে অগ্নিপরীক্ষা। হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী হারিয়ে ফেলেছিল তাদের মান সম্মান। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাহিনী তাদের কর্তব্য পালন করে হারিয়ে যাওয়া আত্মমর্যাদা ফিরে পেতে বদ্ধপরিকর। তবে তারা তাদের লক্ষ্য কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ তদারকি সরকার চাইছে ভোটের মুখে বাহিনীতে রদবদল ঘটাতে। এই ইস্যুতে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছে।
১২ তারিখ পুলিশের অগ্নিপরীক্ষা। ভোট পূর্ববর্তী পর্বে বাংলাদেশের নানা প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পাশাপাশি কয়েকজনকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে যমুনাভবনের সামনে আচমকা বিক্ষোভ সামাল দিতে গিয়ে তাদের ভূমিকার প্রশংসা করছেন অনেকে। বলা হচ্ছে ২০২৪-য়ের ৫ অগাস্ট পুলিশের ভূমিকা আর যমুনাভবনের সামনে সেই একই পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। পুলিশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তোলা হলেও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। বিক্ষোভ হয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকরের দাবিতে। দিনের শুরুতে সকালে শহিদ মিনারের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে তারা তদারকি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের দাবি, অবিলম্বে নবম জাতীয় পে স্কেল চালু করতে হবে। প্রকাশ করতে হবে সরকারি গেজেট। বিকেলে তারা যমুনাভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয়।
এই বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা একবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে-কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল ফাটায়। পরে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড।পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনায় রঙ চড়াতেকয়েকজন স্বার্থাণ্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেকোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়। এর আগে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দাবি করা হয় যে, সংগঠনটির সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
যদিও পুলিশ এই দাবি মানতে অস্বীকার করে। তবে হাদি হত্যার বিচারের দাবিতে সরব হওয়া এবং যমুনাভবনের সামনে আচমকা বিক্ষোভ কিন্তু অন্য কথা বলছে। বাংলাদেশে ভোটের দিন তারিখ ঘোষণা হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। প্রশ্ন ছিল নির্বাচনকে কেন্দ্র করে। বলা হচ্ছিল, বিশেষ একটি গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার জন্য সক্রিয়। ভোটের মুখে আচমকাই কেন হাদি হত্যার বিচারের দাবি উঠল? গত মাসে হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তথা মীরপুরের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশে এই খুন করা হয়েছে। কিন্তু পুলিশের এই চার্জশিট মানতে নারাজ হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। হাদিকে খুন করার পিছনে একটি চক্র ও রাষ্ট্রযন্ত্র জড়িত।
তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে যমুনাভবনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা। পুলিশ দেখিয়ে দিয়েছে, তারা চুপচাপ আর জনতার মার খেতে নারাজ। তাদের এই ভূমিকা দেখে বাংলাদেশবাসী ভোটের আগে কিছুটা হলেও আস্থা ফিরে পাচ্ছে। তাদের প্রশ্ন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সেনাবাহিনী কি এই ভূমিকা নিতে পারবে? মানুষ নির্বিঘ্নে বুথে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। ভোটের দিন পুলিশ ও সেনাবাহিনীর অগ্নিপরীক্ষা।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত সীমান্তে চিনের ড্রোন! ইউনূসকে বশে এনে বাংলাদেশকে নিচ্ছেন জিংপিং

Next Post

যে কোনও মুহূর্তে ঘটবে অঘটন! আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন? দিল্লি থেকে কৌশলী হাসিনা।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যে কোনও মুহূর্তে ঘটবে অঘটন! আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন? দিল্লি থেকে কৌশলী হাসিনা।

যে কোনও মুহূর্তে ঘটবে অঘটন! আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন? দিল্লি থেকে কৌশলী হাসিনা।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি