• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চুরি কারচুপিতে ভোট মিটেছে  গতকাল মধ্যরাতেই!  আজ নির্বাচনের আইওয়াস

চুরি কারচুপিতে ভোট মিটেছে গতকাল মধ্যরাতেই! আজ নির্বাচনের আইওয়াস

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

“আপনি কি বাংলাদেশের নাগরিক? আজ ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আপনার ভোট দেওয়ার কথা? আপনি কি এখনও আপনার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেননি। চিন্তা করতে হবে না। আপনার হয়ে কোনও দলের কোনও নেতা-কর্মী তাঁর পছন্দের দলের প্রার্থীকে ভোট দিয়ে দেবে। আপনাকে কষ্ট করে বুথে যেতে হবে না।”

ADVERTISEMENT

এটা “নিউজ বর্তমান”-য়ের দাবি নয়। “নিউজ বর্তমান” এই ধরনের দাবি করতে পারেও না। এই দাবি বা অভিযোগ, যাই বলা হোক না কেন, সেটা বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমের। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন বাংলাদেশের ঘড়িতে বাজে আড়াইটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ভাইরাল হয়েছে। “ নিউজ বর্তমান” অবশ্য সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। কোনও কোনও ভিডিওতে দেখা গিয়েছে হরির লুটের বাতাসার মতো দেদার চলছে ছাপ্পা। বুথকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হা করে দেখছে। বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, যে কেন্দ্রে যে দলের ভিত মজবুত সেই কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঘাঁড় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। ভোটে যে কারচুপি হবে, সে ব্যাপারে নিশ্চিত ছিল অনেকেই। কিন্তু রাত থেকেই যে ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে যাবে, সেটা অনেকে বুঝতে পারেনি। রাতে হয়েছে টাকার খেলা। ৫০ লক্ষ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে জেলা জামায়াতের এক আমিরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বেলাল উদ্দিন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০১৮ সালের নির্বাচন পরাজিত দল প্রথম থেকেই বলে এসেছিল, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। ব্যারিস্টার কামাল হোসেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরা ওই বছর দিনে কিছু না বললেও রাতে মুখ খোলেন। অভিযোগ করেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। ওই বছরের ভোটকে রাতের ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই রাতে ব্যালট বাক্স ভরে ফেলা হয়। অভিযোগের নিশানায় ছিল আওয়ামী লীগ। বিবিসির এক সাংবাদিক দাবি করেছিলেন যে তিনি ভোটের আগের রাতে চট্টগ্রাম থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে যেতে দেখেন। ইউনুস বিবিসির সাংবাদিকে পুরষ্কৃত করেন। ঝিনাইদহে এজেন্টের সই করা রেজাল্ট শিট বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনা কালীগঞ্জের ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রের। দাড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের সই করা ২৩টি রেজাল্ট শিট বাজেয়াপ্ত করেছেন রিটার্নিং অফিসার। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ রিটার্নিং অফিসার শিটগুলি ছিঁড়ে ফেলেন। পরে প্রিসাইডিং অফিসারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে এই ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিজিবি, সেনাবাহিনী ও রিটার্নিং অফিসার। রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। সে সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা ফাঁকা ২৩ রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নেন। এরপর দাঁড়িপাল্লার প্রতীকের এক এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে স্বাক্ষর করেন।

নিরাপত্তার দায়িত্বে থাকা নির্বাহি ম্যাজিস্ট্রেট সেলিম রাজা বলেন, “সাধারণত নিয়ম আছে, ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সাক্ষর করবেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা আগে থেকে সেটি করিয়ে নিয়েছেন। যা ঠিক নয়।” এই ঘটনার প্রেক্ষিতে প্রিসাইডিং অফিসার জেসমিন আরা বলেন, ‘অনেক সময় ভোট গণনা শেষে অনেক এজেন্টকে পাওয়া যায় না; যে কারণে প্রথমে ধানের শীষের একজন এজেন্ট এলে তাঁকে দিয়ে স্বাক্ষর করানো হয়। পরে জামায়াতের এক এজেন্ট এলে সে ৭টি শিটে স্বাক্ষর করেন। ফলাফল ঘোষণার পর এটি স্বাক্ষর করা উচিত ছিল। কিন্তু আগেই করিয়ে নেওয়া আমার ভুল ছিল।’

আর ইউনিস কী বলছেন। এদিন ইউনূস ভোট দিয়ে বেরিয়ে বলেন, আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মুবারক জানাচ্ছি। ইদ মুবারক।”

নির্বাচন নিয়ে তদারকি সরকার প্রধান বলেছিলেন, ভোট হবে উৎসবমুখর পরিবেশে। ভোট হবে অবাধ ও সুষ্ঠু। সুষ্ঠুভাবেই যা হয়েছে, সেটা হল কারচুপি। একবারে সুনিপুনভাবে। অনেকে তো বলছেন, পশ্চিমবঙ্গে বাম রাজত্বে হওয়া রিগিং এর কাছে লজ্জা পাবে।

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

উত্তপ্ত হাসিনার গড় “গোপালগঞ্জ” মধ্যরাত থেকেই বোমাবাজি

Next Post

ভারত-আমেরিকা এক জোটে বাংলাদেশ নির্বাচন বয়কট

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
58
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
79
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
46
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
96
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারত-আমেরিকা  এক জোটে বাংলাদেশ নির্বাচন বয়কট

ভারত-আমেরিকা এক জোটে বাংলাদেশ নির্বাচন বয়কট

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি