• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-আমেরিকা  এক জোটে বাংলাদেশ নির্বাচন বয়কট

ভারত-আমেরিকা এক জোটে বাংলাদেশ নির্বাচন বয়কট

administrator by administrator
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার, সকালে সাড়ে সাতটা থেকে শুরু হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। একই সঙ্গে জুলাই সনদের ওপর নেওয়া হবে গণভোট। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এ এমএম নাসির উদ্দিন। নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোট হচ্ছে ২৯৯ টি আসনে। কয়েকদিন আগে শেরপুর ৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই কেন্দ্রে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোটে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসিনা সরকারের পতনের দেড় বছর বাদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই ভোটে নেই আওয়ামী লীগ। যে কারণের ভোটারের উপস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

ADVERTISEMENT

এবারের নির্বাচনে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আরও দুদিন অর্থাৎ সরকারিভাবে ছুটি থাকায় টানা চারদিনের একটা লম্বা ছুটি। অনেকেই ভোট দিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে চেপে বাড়ির পথে পা বাড়িয়েছেন। বাংলাদেশের সর্বশেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র দুই বছর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি। এর মাত্র দুই বছরের মাথায় আরও একটি সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় ২৪-য়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের তিনদিনের মাথায় ২৪-য়ের আট অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর কয়েক মাসের মাথায় জাতীয় নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিকদল। এই নিয়ে তাদের সঙ্গে তদারকি সরকারের শুরু হয় টানাপোড়েন। গত বছর জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকার প্রধান। এরপরেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটে। গত বছর জুলাইতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা হয়। যদিও ঘোষণার পরেও নির্বাচন হবে কি না, তা নিয়ে তৈরি হয় চূড়ান্ত অনিশ্চয়তা। বাতাসে ভাসতে থাকে বিশেষ একটি গোষ্ঠী বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা চালাবে। সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাপারে শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ৩৯৭ জন বিদেশি সাংবাদিক সেখানে রয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাতিসঙ্ঘ তাদের কোনও প্রতিনিধি পাঠায়নি। তারা যে কোনও প্রতিনিধি পাঠাবে না, তার একটা ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। আমেরিকা ও ভারতের দাবি ছিল, এই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমুলক। যার অর্থ আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে অস্বীকার করে ঢাকা। ইউনুসের প্রেস উইং জানিয়েছেন, ৩৯৪ জন পর্যবেক্ষকের মধ্যে ৮০ জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি। যে সব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই সব দেশ থেকে মোট ২৪০ জন প্রতিনিধি বাংলাদেশে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৫১ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। সব মিলিয়ে ২১টি দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকরা। পাকিস্তান থেকে এসেছেন আটজন, ভুটান থেকে দুইজন, শ্রীলঙ্কা থেকে ১১ জন, নেপাল থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে তিনজন, ফিলিপিন্স থেকে দুজন, মালয়েশিয়া থেকে ছয়জন, জর্ডন থেকে দুই, তুরস্ক ১৩, ইরান তিন, জর্জিয়া ও রাশিয়া দুইজন করে মোট চারজন, জাপান থেকে পাঠানো হয়েছে চারজনকে। কিরঘিস্তান থেকে পাঠানো হয়েছে দুইজনকে। এই তালিকায় ভারত ও আমেরিকার কোনও প্রতিনিধি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। যে সব আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে “এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন”, “কমনওয়েলথ সেক্রেটারিয়েট”, “ ইন্টারন্যাশাল রিপাব্লিকান ইন্সটিটউট ”, “ ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইন্সটিটিউট। ভারতের না আসার পিছনে বিশ্লেষকেরা তিনটি প্রধান কারণ দেখছেন। প্রথমত, নিরাপত্তা ও ভারত বিরোধী হাওয়া, দ্বিতীয়ত ইউনুসের সঙ্গে টানাপোড়েন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হল দিল্লি মনে করে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনই গণতান্ত্রিক হতে পারে না।

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

চুরি কারচুপিতে ভোট মিটেছে গতকাল মধ্যরাতেই! আজ নির্বাচনের আইওয়াস

Next Post

ভোটের আগেই উড়ছে টাকা। মধ্যরাতে পাল্টে গেল সব হিসাব। প্রশ্নের মুখে ইউনূস।

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোটের আগেই উড়ছে টাকা।  মধ্যরাতে পাল্টে গেল সব হিসাব।  প্রশ্নের মুখে ইউনূস।

ভোটের আগেই উড়ছে টাকা। মধ্যরাতে পাল্টে গেল সব হিসাব। প্রশ্নের মুখে ইউনূস।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি