• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এনসিপির পদত্যাগের ঝড় আসলে চলছে গোপন আঁতাত। বাংলাদেশের রাজনীতির অন্ধকারময় অধ্যায়

এনসিপির পদত্যাগের ঝড় আসলে চলছে গোপন আঁতাত। বাংলাদেশের রাজনীতির অন্ধকারময় অধ্যায়

Rupendu Das by Rupendu Das
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

‘আমার সকল হৃদয় উধাও হবে–’
বাংলাদেশে গণঅভ্যুত্থানে আপামর বাংলাদেশবাসীর ‘হৃদয় উধাও হয়েছিল তারার মাঝে, যেখানে ওই আঁধার বীণা আলোয় বাজে। ’
২০২৪-য়ের পালাবাদলের পর থেকে মানুষ একটা ভালো দিনের অপেক্ষায় ছিল। কিন্তু সকল পথ খোঁজা যখন সারা হয় তখন শুধু থাকে শেষের অপেক্ষা। সেই অপেক্ষার শেষে থাকে এক উচাটন, যার রেশ সূর্যাস্তের পরেও থেকে যায়। পরমুহূর্তের জন্য নিজের মুখোমুখি হতে হয়। কী থাকে সেখানে? শুধু শূন্যতা ছাড়া।
কেউ জোর দিয়ে বলতে পারবে যে জুলাই-অগাস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশবাসীর হৃদয় উধাও হয়নি? উধাও হয়েছিল বলেই তা তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁরা মনে প্রাণে বিশ্বাস করেছিলেন ক্ষমতার মসনদে যিনি আসীন হয়েছেন, তিনি পদ্মায় এক নতুন সূর্যোদয় ঘটাবেন। রামধনুর সাত রঙে রঙীন হবে বাংলাদেশ। কারণ, জুলাই বিপ্লবের কুশীলবরা যে তরুণ-তুর্কি নেতা। সময় যত গড়িয়েছে তাদের স্বরূপ প্রকাশ পেয়েছে। আর বিপরীতে বাংলাদেশবাসীর অবস্থা হয়েছে ‘সকল দিনের পথ খোঁজা এই হল সারা / এখন দিক-বিদিকের শেষে এসে দিশাহারা / কিসের আশায় বসে আছি অভয় মানি।’
নিরপেক্ষ দৃ্ষ্টিকোণ থেকে বিচার করলে এটা বলাই যায় যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ছিল। সময়ের চোরস্রোতে ভাসতে ভাসতে দেশ ডুবেছে তমশাচ্ছন্ন অন্ধকারে। তাদের শেষ আশা-ভরসা ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ভিন্ন ধারার একটি দল দেখে তারা আশার নতুন সূর্য দেখেছিল। কিন্তু পদ্মার শান্ত স্রোতে শোনা গেল আবার সেই গান – ‘আমার সকল হৃদয় উধাও হবে।’
এনসিপিকে দেখে শুরুতে সবাই ভাবছিল এক নতুন বন্দোবস্তের কথা। কিন্তু পুরনো জোট রাজনীতির বাইরে দাঁড়িয়ে নতুন রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গীকার নিয়ে যে যাত্রা তারা শুরু করেছিল, সেই দলটিই এখন নানা প্রশ্নে বিদ্ধ। দলের মধ্যে চূড়ান্ত মতবিরোধ। যাদের হাত ধরে দলের আত্মপ্রকাশ, তারা একে একে সরে যেতে শুরু করেছেন। দলের অবস্থা এখন মাঝ দরিয়ায় থাকা নৌকোর মতো যে নৌকো প্রবল ঘূর্ণিঝড়ের মুখে পড়েছে। মাঝি আর কোনওভাবেই তার বৈঠা দিয়ে নৌকোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না।
জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা দলের ওই দলের একাংশ কর্মী-সমর্থকদের রীতিমতো হতাশ করে। এনসিপির মহাসচিব আখতার হোসেন জানিয়েছেন, জামাতের সঙ্গে সমঝোতার কারণ, সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে তাদের মতোবিরোধ। যদিও দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত ছড়িয়েছে অসন্তোষ, সেই সঙ্গে বিভাজন। দেখা দিয়েছে আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব। এর মধ্যে দল থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। দলের একাংশ নেতা মনে করছেন, নিজেদের মধ্যপন্থার নতুন দলটিকে দেশের মানুষের কাছে পরিচিত করে তোলা ও নেতাকর্মীদের সক্রিয় রাখার মাহেন্দ্রক্ষণ ছিল ফেব্রুয়ারির নির্বাচন। কিন্তু দলীয় নেতৃত্ব এক হঠকারী সিদ্ধান্তের জেরে হারিয়ে ফেলল সেই সুবর্ণ সুযোগ।
এনসিপির বেশ কয়েকজন নেতা বলছেন, জামাতের সঙ্গে সমঝোতা করা হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর চাপে। এই সমঝোতা ছিল অসচ্ছ। আর তৃতীয় এবং শেষ কারণ, দল তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এর প্রতিবাদে কম করেও দলের কেন্দ্রীয় কমিটির ১৭জন নেতা পদত্যাগ করেছেন। দলের অন্যতম নেতা মনিরা শারমিন পদত্যাগ না করলেও তিনি ফেব্রায়ারির ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কে দলে থাকবে আর কে চলে যাবে, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে দলে এক ধরনের সিদ্ধান্ত বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছ এনসিপি একটি রাজনৈতিক দল। একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। ’
যায় না ঠিকই। কিন্তু তাঁর দলকে নিয়ে একাংশ বাংলাদেশি যে স্বপ্ন দেখেছিল, যে আশার সঞ্চার হয়েছিল, তাদের সব কিছু আজ কিন্তু আরও একবার উধাও হল।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

বাংলাদেশের নির্বাচনে বড়ো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ! হাসিনাই হবেন শেষ কথা?

Next Post

ভয়ঙ্কর খেলা শুরু ট্রাম্পের। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত? গোপনে আঁতাত চালাচ্ছে চিন।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভয়ঙ্কর খেলা শুরু ট্রাম্পের। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত? গোপনে আঁতাত চালাচ্ছে চিন।

ভয়ঙ্কর খেলা শুরু ট্রাম্পের। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত? গোপনে আঁতাত চালাচ্ছে চিন।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি