• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খলিলুরের জন্য ভারতে কী অপেক্ষা করছে?  সামনে এল ভয়াবহ তথ্য!

খলিলুরের জন্য ভারতে কী অপেক্ষা করছে? সামনে এল ভয়াবহ তথ্য!

Raja Majumder by Raja Majumder
4 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কোনও দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনের চেষ্টা করেনি, আগামীদিনে করবে তার সম্ভাবনাও কম। আসলে ভারত যে বাংলাদেশের সাথে কোনও ‘ফুল এনগেজমেন্টে’ যাবে না সেটা এখন কার্যত দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু আচমকা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশে তাঁর কাউন্টার পার্ট খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লিতে। ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করার জন্যই এই আমন্ত্রণ। যা নিয়ে কূটনৈতিক মহলে যথেষ্টই চর্চা চলছে। মোটামুটি দিল্লির ঘোষিত অবস্থান বোঝার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনও মন্ত্রণালয়ের উপদেষ্টা বা সচিব সরকারি সফরে ভারতে আসেননি। বিগত দেড় বছরে এমন উদাহরণ একটা-দুটো ছাড়া নেই। আবার ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি ছাড়া আর কোনও সরকারি আমলা বা মন্ত্রী বাংলাদেশে যাননি।

এরকম একটা পটভূমিতে যখন জানা গেল, আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাতে যোগ দেবেন, সেটা অনেককেই বিশ্মিত করেছে। তাহলে কি দু-দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভে পাঁচটি দেশ অংশগ্রহণ করে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাস। পাকিস্তান এই জোটে নেই। প্রসঙ্গত, পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোট ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’। তার পর থেকে প্রতিবছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার তা অন্য মাত্রা পেয়েছে, ঘটা করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানানোয়। তবে জানা যাচ্ছে, গত বছরের জুলাই মাসে এই কনক্লেভের ডেপুটি এনএসএ পর্যায়ের একটি সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল মরিশাসে। আর সেখানেই বাংলাদেশকে পূর্ণ সদস্যের মর্য়াদা দেওয়া হয়েছিল। ফলে এবারই বাংলাদেশ প্রথমবার এই নিরাপত্তা সম্মেলনে যোগ দেবে।

তবে ওয়াকিবহাল মহলের মতে, এই কনক্লেভের আড়ালে আরও বড় যে ঘটনা ঘটতে পারে সেটা হল অজিত ডোভালের সাথে খলিলুর রহমানের একটি দ্বিপাক্ষিক বৈঠক। যা নিয়েই মূলত সবচেয়ে বেশি চর্চা চলছে। কেন আচমকা ঘটা করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হল?  সংশ্লিষ্ট মহলের মতে, এর পিছনে বড় উদ্দেশ্য রয়েছে ভারতের। সোমবারই শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় দেওয়া হয়েছে। তাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতেই অবস্থান করছেন। তাঁকে ভারত কার্যত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এটাও জানা যাচ্ছে, ঢাকার আন্তর্জাতিক ট্রাইবুনালে হাসিনার ফাঁসির রায় ঘোষিত হতেই বাংলাদেশের তরফে তাঁকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হচ্ছে দিল্লিকে। আর সেই আবহেই দিল্লি আসছেন খলিলুর রহমান। ফলে ডোভালের সঙ্গে বৈঠকে হাসিনা প্রসঙ্গ যে উঠবে সেটা বলাই বাহুল্য।

তবে ওয়াকিবহাল মহলের মতে, অজিত ডোভাল ভারতের জেমস বন্ড হিসেবেই পরিচিত, তাঁর কূটনৈতিক চালে অনেকেই কুপকাত হয়েছেন। তিনি চিনা প্রেসিডেন্ট শি জিংপিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে একান্ত বৈঠকও করেছেন। ফলে ভারতের আভ্যন্তরীণ এবং বাহির নিরাপত্তায় তাঁর ক্ষমতা কতটা সেটা যে কেউ জানেন। জানা যাচ্ছে, সম্প্রতি দিল্লি বিস্ফোরণের তদন্তে বাংলাদেশের সঙ্গে একাধিক যোগসুত্র সামনে আসছে। বাংলাদেশে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে জঙ্গি ও জেহাদি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। তারমধ্যেই জানা যাচ্ছে, রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমান বিস্ফোরক ও ডিটোনেটর প্রবেশ করেছিল চোরাপথে। যা দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছে এবং ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত ওই বৈঠকে এটা নিয়েও বাংলাদেশকে চাপ দেওয়া হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, খলিলুর রহমান শুক্রবার সন্ধ্যাবেলা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। যে কারণে তাঁর আসন্ন দিল্লি সফর নিয়ে জল্পনা আরও বেড়েছে। বাংলাদেশে সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ঘন ঘন সফর—চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক আলোচনা কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রেহমানি অথবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুতফুজ্জামান বাবরের মতো অনেকের জেল থেকে মুক্তি পাওয়ার বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা হতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। ফলে খলিলুর দিল্লি এলে যথেষ্টই চাপে থাকবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AJIT DOVALBANGLADESH
Previous Post

রয়টার্স আলজাজিরা-য় ভয়ংকর সাক্ষাৎকার হাসিনার রায়দানের আগেই বড় ধামাকা

Next Post

দিল্লি বিস্ফোরণে ঢাকার যোগসূত্র খুঁজে পেল গোয়েন্দারা! এবার ভারতের লক্ষ্য বাংলাদেশ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
দিল্লি বিস্ফোরণে ঢাকার যোগসূত্র খুঁজে পেল গোয়েন্দারা!  এবার ভারতের লক্ষ্য বাংলাদেশ?

দিল্লি বিস্ফোরণে ঢাকার যোগসূত্র খুঁজে পেল গোয়েন্দারা! এবার ভারতের লক্ষ্য বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি