• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মাঝপথেই পদত্যাগ করতে চান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা রইটার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই সাক্ষাৎকার এমন একটা সময়ে প্রকাশিত হল আর সাক্ষাৎকারে তিনি এমন এমন কিছু দাবি করেছেন যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখোশ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট।

ADVERTISEMENT

কি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রথমেই উল্লেখ করা যায় বাংলাদেশের রাষ্ট্রপতি সংবাদ সংস্থা রইটার্সের দিল্লির প্রতিনিধি কৃষ্ণ এন দাসকে হোয়াটস্যাপে সাক্ষাৎকার দিয়েছেন। দ্বিতীয়ত তাঁর সাক্ষাৎকার প্রচারিত হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণর দিন। এই দুটি ঘটনা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু সাক্ষাৎকারে বলেছেন, “তাঁর আর ‘ভালো লাগছে না’। নির্বাচনের পর নতুন সরকার এলে তিনি হয়ত পদত্যাগ করবেন”। কবে পদত্যাগ করতে পারেন সেটাও খোলসা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল, রইটার্সকে তিনি বলেছেন, “আমার কণ্ঠস্বর দমিয়ে রাখা হয়েছে”।

রইটার্স এই সাক্ষাৎকার প্রকাশ করার পরই বাংলাদেশ সহ গোটা বিশ্বেই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ বিগত ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যাদের মধ্যে নিউজ বর্তমানও আছে যে দাবি করে আসছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি তারই মান্যতা দিলেন। রইটার্সকে তিনি দাবি করেছেন, ২০২৩ সালে ক্ষমতাচ্যুত শাসক বা আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সে সময় তাঁর নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তবে দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। হাসিনা সরকারের পতন হয়, বাংলাদেশের ক্ষমতায় আসেন মুহাম্মদ ইউনূস। যার ফলে সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে এখন বাংলাদেশে অবশিষ্ট রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন এক বিদ্রোহের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন, যার ফলে সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে অবশিষ্ট থাকেন।
৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালে হাসিনার আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি রয়টার্স প্রথম মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউনূস তাকে একপাশে সরিয়ে রেখেছে। তাঁর আরও দাবি, আমি চলে যেতে আগ্রহী। তবে তিনি এও বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। রাষ্ট্রপতি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রায় সাত মাস ধরে তাঁর সঙ্গে দেখা করেননি, তাঁর প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলি থেকে তাঁর ছবিও সরিয়ে ফেলা হয়েছে। চুপ্পুর বক্তব্য, মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করছি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে এও দাবি করেছেন, “আমার কণ্ঠস্বর দমন করা হচ্ছে”। তবে তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাকি দুই বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন। কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না বলেই দাবি করে বসেছেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতি এর আগে মানবজমিনের প্রধান সম্পাদককে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তারপরই ওই পত্রিকা দাবি করেছিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র হাতে পাননি। অন্তত তাঁর কাছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কোনও পদত্যাগপত্র নেই। তারপরই গোটা বাংলাদেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল। চাপে পড়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মজার বিষয়, আজও শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র প্রকাশ্যে আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। এবারও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু কার্যত চাপে ফেলে দিলেন অন্তর্বর্তী সরকারকে। তিনি যা যা দাবি করলেন, তা মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধেই। কারণ, ২০ বছর ধরে শাসন করা শেখ হাসিনা ভারতে চলে আসার পর তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উত্তর দিতে অস্বীকার করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, কোনও দলের সাথে যুক্ত নন। অর্থাৎ, তিনি হ্যাঁও বলেননি, আবার নাও বলেননি। ফলে গোটা চাপটাই এখন ইউনূসের ঘাড়ে চলে এল। কারণ, এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাতে নোবেলজয়ী ইউনূসের মুখোশ খুলে গেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আসিফ-মাহফুজদের কেন কেউ দলে নিতে চাইছে না?

Next Post

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ইচ্ছা মুখ খুললেন সেনাপ্রধানের বিরুদ্ধেও, ফাঁস হল ওয়াকারের ষড়যন্ত্র!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ইচ্ছা মুখ খুললেন সেনাপ্রধানের বিরুদ্ধেও, ফাঁস হল ওয়াকারের ষড়যন্ত্র!

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ইচ্ছা মুখ খুললেন সেনাপ্রধানের বিরুদ্ধেও, ফাঁস হল ওয়াকারের ষড়যন্ত্র!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি