• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বেকারত্বের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। বন্ধ কারখানা নেই কর্মসংস্থান । বিদেশ ভ্রমণে ব্যস্ত ইউনূসের হুশ নেই!

বেকারত্বের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। বন্ধ কারখানা নেই কর্মসংস্থান । বিদেশ ভ্রমণে ব্যস্ত ইউনূসের হুশ নেই!

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে মাতামাতি করছে। কোন আওয়ামীলীগ নেতাকে শাস্তি দেবেন, কাকে নিষিদ্ধ করবেন, কার বিচার করার প্রয়োজন… এই নিয়ে যখন ব্যস্ত, তখন বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি অত্যন্ত খারাপ। শিল্প প্রায় ধ্বংসের পথে। এটি শুধু মুখের কথা নয়। সঙ্গে রয়েছে তথ্য এবং পরিসংখ্যান। এদিকে শিল্প যখন ধ্বংসের মুখে, তখন সরকারের কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বাড়ছে বেকারত্ব। সরকার যে কতটা উদাসীন, সেটাই এখন আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে। এদিকে তিনি বিদেশ সফর করছেন। দেশে সংকটকালীন পরিস্থিতিতে তিনি জাপান সফরে গিয়েছেন।

ADVERTISEMENT

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রায় ১০ মাস হয়ে গেল। কিন্তু শিল্পের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বরং দিনে দিনে সংকটে পড়ছে শিল্প। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে বাড়ছে বেকারত্ব। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম কালের কন্ঠ একটি পরিসংখ্যান দিতে গিয়ে বলছে, মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে। তারা বলছে, এক বছরে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে তিন লক্ষ ৩০ হাজার। বন্ধ রয়েছে ১৭৭ টি কারখানা। কাজ হারিয়েছেন প্রায় লক্ষাধিক। ২১ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি বেসরকারি খাতে ঋণ বিতরণ। এমনকি এই তথ্য তারা নিশ্চিত করছে, যেখানে বলা হচ্ছে, ব্যাঙ্ক থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে ৬০ শতাংশ। সবটাই হয়েছে গত এক বছরে। মূলত ১০ মাসে। যেখানে ক্ষমতায় রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পরিচালনা করছেন নোবেল জয়ী মোহম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি দায়িত্ব সহকারে গোটা দেশটিকে সংকটে ফেলছেন। যেভাবে কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তাতে এই প্রশ্নগুলি উঠছে। কারণ ব্যবসায়ীদের বেড়েছে ঋণের সুদ। অর্থাৎ ব্যবসায়ীরা ঋণ নিলে সুদ ১৬ শতাংশ দিতে হবে। উৎপাদন হার কমেছে। দেশের ৬০ শতাংশ কারখানায় উৎপাদন হচ্ছে না। কারণ জ্বালানি সমস্যা। গ্যাস নেই, এমনকি ব্যাংকে সুদ বেড়েছে। ২০২৩ সালে ১৭৮ শতাংশ এবং চলতি বছরে ৩৩ শতাংশ পর্যন্ত গ্যাসের মূল্য বেড়েছে। ফলে নাস্তানাবুদ ব্যবসায়ীরা। পাশাপাশি গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। ফলে সরকার কি ভূমিকা পালন করছে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই খবর, তিনটি শিল্প এলাকায় সাত মাসে বন্ধ হয়ে গিয়েছে ৯৫ টি কারখানা। এর ফলে প্রায় ৬২ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। জানা যায়, কারখানার মালিক এবং শিল্পপতিরা বলছেন, দেশে শিল্প এবং অর্থনৈতিক পরিস্থিতি এমন সংকটে গিয়ে পৌঁছেছে, যেখানে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। এমনকি জ্বালানির কারণে শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধের মুখে। এই সংকট তৈরি হওয়ার কয়েকটি মূল কারণ রয়েছে। সেটি হল গ্যাস সরবরাহের অভাব। সরকার গ্যাস সরবরাহ করতে পারছে না। ফলে ওই কারখানাগুলো ৪০ থেকে ৫০ শতাংশ ক্ষমতায় চলছে। যাতে কোনভাবেই লাভ হচ্ছে না। পরিসংখ্যান বলছে, ১২২টি কারখানায় শ্রমিকদের ফেব্রুয়ারি মাস থেকে বেতন দিতে পারেনি। আরেকটি কারণ রয়েছে এই সংকটের পিছনে, সেটা বলা যেতে পারে বাংলাদেশ সরকার নিজেই এই সমস্যা ডেকে নিয়ে এসেছে। ভারত-বাংলাদেশ সংঘাত। ভারত বিরোধিতা করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে বাংলাদেশ সরকার। বেশ কিছু বাণিজ্যিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষ চাইছে, গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচিত সরকার এসে দেশের হাল ধরুক। এখন দেখার, বাংলাদেশের হাল কোথায় গিয়ে ঠেকে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

সেনাপ্রধানের ৯০ দিনের নির্বাচনী আল্টিমেটাম। জামাতের সাথেই কি গোপন বোঝাপড়ায় ওয়াকার!

Next Post

খলিলুর রহমানের বিরুদ্ধে অ্যাকশনে ক্যান্টনমেন্ট, ইউনূসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সেনাপ্রধান, ক্ষমতা হাতে নেবেন ওয়াকার!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খলিলুর রহমানের বিরুদ্ধে অ্যাকশনে ক্যান্টনমেন্ট, ইউনূসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সেনাপ্রধান, ক্ষমতা হাতে নেবেন ওয়াকার!

খলিলুর রহমানের বিরুদ্ধে অ্যাকশনে ক্যান্টনমেন্ট, ইউনূসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সেনাপ্রধান, ক্ষমতা হাতে নেবেন ওয়াকার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি