শিক্ষকদের চাপের মুখে মহম্মদ ইউনুস! বাংলাদেশে ইউনুস সরকারের বিদায় এখন সময়ের অপেক্ষা। ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে
সেদেশের অন্তর্বর্তী সরকারের উপর। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পথের কাঁটা সেদেশের সেনা, তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলিও সরকারের বিপরীতে অবস্থান করছে। এবার দেশের শিক্ষকদের নিশানায় মোহাম্মদ ইউনুস, ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের।
প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইউনিটি কাউন্সিলের তরফে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হয়েছে। তাতে শামিল হয়েছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট শিক্ষকদের।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫ মে থেকে তারা আংশিকভাবে কাজ থেকে বিরত ছিলেন কিন্তু সোমবার থেকে তারা সম্পূর্ণ কাজ বন্ধ ঘোষণা করেছেন। ঢাকায়, সূত্রাপুর, ডেমরা এবং গুলশানের মতো জায়গায় আংশিক অংশগ্রহণ দেখা গিয়েছে। অনেক শিক্ষক ক্লাস পরিচালনা করছেন কিন্তু প্রশাসনিক কাজ থেকে বিরত রয়েছেন। অন্যদিকে পূর্বাঞ্চলীয় শহর চট্টগ্রাম এবং রাঙ্গামাটিতে ধর্মঘটটি আরও ব্যাপকতা লাভ করে ছিল, যেখানে দেখা গিয়েছিল, শিক্ষকরা সমস্ত শিক্ষা প্রদান ও ক্লাস পরিচালনার দায়িত্ব থেকে বিরত ছিলেন। রাজশাহী এবং রংপুরে সম্পূর্ণ এবং আংশিক ধর্মঘটের মিশ্র ঘটনা ঘটলেও, বরিশালে মূলত এই ধর্মঘটের কোন চিহ্ন দেখা যায়নি।
সূত্র বলছে, সেদেশের প্রাথমিক শিক্ষক দের তিন দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেলে তাদের প্রারম্ভিক বেতন একাদশ গ্রেডে নির্ধারণ করা, ১০ এবং ১৬ বছরের চাকরির পরে উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যা সমাধান করা এবং দ্রুত পদোন্নতি নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে সকল প্রধান শিক্ষক পদ পূরণের জন্য সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইউনূসের ভঙ্গুর শাসনব্যবস্থা সর্বত্র প্রতিবাদের মুখোমুখি হচ্ছে, সেনাপ্রধান আগাম নির্বাচনের সতর্কতা এবং রাখাইন করিডোর সহ বিভিন্ন দিক থেকে তার পদত্যাগের ইঙ্গিত দেওয়ার কয়েকদিন পরেই।
উল্লেখ্য ইউনুস সরকারকে ঘিরে বিক্ষোভ
বাংলাদেশের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি কর্মচারীদের সাথে যোগ দিয়েছেন, যারা ইউনূস সরকারের খসড়া অধ্যাদেশের বিরুদ্ধে শনিবার, ২৪শে মে থেকে বিক্ষোভ করছিলেন, যেখানে যথাযথ প্রক্রিয়া ছাড়াই ১৪ দিনের মধ্যে অসদাচরণের জন্য তাদের বরখাস্ত করার অনুমতি দেওয়া হয়েছিল।
এরপর মঙ্গলবার, বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী সরকারি অফিসগুলিতে তাদের আন্দোলন সম্প্রসারণের হুমকি দিয়েছেন, সংবাদ মাধ্যম সূত্রে খবর।












Discussion about this post