ভারতের ‘পুশ ইন’ মানতে নারাজ বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর এক শীর্ষ কর্তা জানান, ভারতীয় কর্তৃপক্ষ যে ভাবে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে সেটি ‘অগ্রহণযোগ্য’, প্রয়োজনে এই বিষয়ে হস্তক্ষেপ করতেও প্রস্তুত সেনাবাহিনী।
মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেছেন এই আবহে পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেন, ‘পুশ-ইন আমরা লক্ষ্য করছি। এটা একেবারেই কাম্য নয়। পরিস্থিতি এমন চললে হাত-পা গুটিয়ে বসে থাকবে না বাংলাদেশ সেনা,এটা ভাবারও কোনও কারণ নেই। বিজিবি পরিস্থিতির সামাল দিতে যথাযথ কাজ করে চলেছে, এবং সরকারও বিষয়টিতে অবগত।’
ভারতের পুশ ইন প্রসঙ্গে কি হুঁশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর শুনুন,,
দেখা গিয়েছে,অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ধরে বিজিবি সদস্যদের হাতে তুলে দিচ্ছে ভারত। ২০১৬ সালের সরকারি হিসাব অনুসারে, ভারতে প্রায় দুই কোটি অবৈধ অভিবাসী বসবাস করছে। পাল্টা বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ভারতে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা। তবে তা যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা।
রিপোর্ট অনুযায়ী, গত ৪ মে থেকে কয়েক সপ্তাহে ভারত থেকে কয়েকশো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী জানান, পুশ ইন বন্ধ করার দাবিতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ঐ চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশি কেউ ভারতে বসবাস করে থাকলে তাঁকে সঠিক চ্যানেলে দেশে ফেরত পাঠাতে হবে। সেখানে আরো উল্লেখ করা হয় বাংলাদেশে যে ভারতীয়রা আছে, তাদের সঠিক চ্যানেলেই ফেরত পাঠিয়ে থাকে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ তাদের পুশব্যাক করে না।












Discussion about this post