• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তিন বাহিনীর প্রধানের একত্রে হজ যাত্রা কেন?  কারণ জানলে চমকে যাবেন!

তিন বাহিনীর প্রধানের একত্রে হজ যাত্রা কেন? কারণ জানলে চমকে যাবেন!

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
49
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সীমান্ত কার্যত প্রবল ঝুঁকিতে। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি মাঝেমধ্যেই বাংলাদেশের এলাকায় ঢুকে পড়ছে। আবার মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়ার যে পরিকল্পনা মুহাম্মদ ইউনূস সরকার নিয়েছে, তাতে বেজায় চটেছে জুন্টা সামরিক শাসকরা। ফলে যে কোনও সময় আসতে পারে প্রত্যাঘাত। আবার বাংলাদেশের অভ্যন্তরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানকভাবে ভেঙে পড়েছে। যার মোকাবিলা করতে রাস্তায় রয়েছে সেনাবাহিনীর একটা বড় অংশ। ফলে সীমান্ত সংঘাত এড়ানোর মতো বাহিনী কম হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের তিন বাহিনীর প্রধানরা একযোগে হজ যাত্রা করতে যাচ্ছিলেন। এমন খবরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশে। জানা যাচ্ছে, ২ জুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা করার কথা ছিল বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেলের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন বাহিনীর প্রধান এখনও বিমান ধরেননি। খুব সম্ভবত, তাঁরা তাঁদের হজ যাত্রা আপাতত স্থগিত করেছেন। বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটা অবশ্য জানা যায়নি।

বিগত কয়েকমাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করানোর যে নির্দেশ জেনারেল ওয়াকার দিয়েছেন, সেটা ভালোভাবে নেননি মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়া নিয়েও সাফ না করে দিয়েছেন জেনারেল ওয়াকার। এটাও মুহাম্মদ ইউনূসের কাছে প্রবল চাপের। বাংলাদেশের রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, জেনারেল ওয়াকারকে সরিয়ে তাঁর জায়গায় নিজেদের পছন্দের লোককে বসাতে এর আগেও উদ্যোগী হয়েছিলেন মুহাম্মদ ইউনূস। তিনি মার্কিন নাগরিক ডঃ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে সেনাবাহিনীর মাথার ওপর বসিয়ে দিয়েছেন। ফলে সেনাপ্রধান বেজায় ক্ষাপ্পা। রাখাইন মানবিক করিডোর দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সেনাক্যাম্প তৈরির পথ করে দেওয়ার নেপথ্যে এই খলিলুর রহমান রয়েছেন এটা এখন দিনের আলোর মতো পরিস্কার। এর আগে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের মার্কিন সফর বাতিল করেছিল ইউনূস প্রশাসন। তারপর সিঙ্গাপুরে এক প্রতিরক্ষা সংক্রান্ত সেমিনারে সেনাপ্রধানের পরিবর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সবমিলিয়ে এখন দুজনের দ্বন্দ্ব খুবই পরিস্কার।

এই পরিস্থিতিতে সেনাকর্তাদের সদলবলে হজ করতে যাওয়া, খুবই উদ্বেগজনক বলেই মনে করছিলেন রাজনৈতিক মহলের একাংশ। এক এক্স পোস্টে প্রথমে দাবি করা হয়েছিল,  “সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান-সহ ৯ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একসঙ্গে হজে যাচ্ছেন। এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।” এই খবর রটে যাওয়ার পরই বাংলাদেশ জুড়ে শুরু হয় বিতর্ক। বিশেষ করে যখন মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর নিয়ে নানা ধরণের গুজব চলছে। মিয়ানমারের দিক থেকে ক্রমাগত হুমকি আসছে। আরাকান আর্মিও মাঝেমধ্যে অনুপ্রবেশ চালাচ্ছে। আবার ভারতের দিক থেকেও সেনা সমাবেশ করা হয়েছে বাংলাদেশকে ঘিরে। এই আবহে তিন বাহিনীর প্রধান-সহ একসঙ্গে এতজন সামরিক কর্তা কিভাবে দেশ ছাড়েন, সেটা নিয়েই প্রশ্ন ওঠে। কেউ কেউ বলতে থাকেন, দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের একযোগে অনুপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও সেনাবাহিনী এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি, তবে বিডিডাইজেস্ট সেনাবাহিনীর একজন মুখপাত্রর বরাত দিয়ে জানিয়েছে,  “সামরিক নেতৃত্বের হজে অংশগ্রহণ একটি ব্যক্তিগত ধর্মীয় কার্যক্রম। তবে জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সূত্রের খবর, বাংলাদেশের শীর্ষ সামরিক কর্তাদের একযোগে হজ যাত্রা নিয়ে আলোচনা শুরু হতেই শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে তাদের হজযাত্রা। জাতীয় নিরাপত্তার স্বার্থেই হজ যাত্রা স্থগিত হল, সেটাও জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, শুধু মাত্র হজ যাত্রাই উদ্দেশ্য ছিল না জেনারেল ওয়াকার উজ জামান এবং তাঁর দুই সহকর্মীর। সৌদি আরবে কোনও গোপন বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল তাঁদের। তবে এটা জল্পনার স্তরেই ছিল, কোনও সূত্রেই এটা দাবি করা হয়নি। তবুও স্থগিত করা হয়েছে তাঁদের হজ যাত্রা। জেনারেল ওয়াকার উজ জামান বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যেই ভোট করাতে উদ্যোগী হয়েছেন। তার জন্য সেনাবাহিনীকে তাঁর নির্দেশ আইন-শৃঙ্খলা ব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনতে হবে। সেনাপ্রধানের নির্দেশ পেয়েই বাহিনী রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে রাস্তায়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

মব জাস্টিসের নামে যেখানে সেখানে ভাঙুচুর ও মারধোরের ঘটনা ঘটলেই যাতে সাধারণ মানুষ সেনাবাহিনীকে খবর দিতে পারে, সেটার জন্যই হেল্পলাইন। কয়েকদিন আগেই জাতীয় নাগরিক পার্চির নেতা সারজিস আলমকে প্রকাশ্য রাস্তায় ধমক দিয়েছিলেন এক সেনাকর্তা। অভ্যাস মতোই তিনি গিয়েছিলেন ধড়পাকড় থামাতে। কিন্তু ওই সেনাকর্তা তাঁকে ধমক দিয়ে ফেরত পাঠিয়ে দেন। অপরদিকে, বহু জায়গা থেকেই চাঁদাবাজি বা তোলাবাজির অভিযোগ পেয়ে সেনাবাহিনী গ্রেফতার করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে। ফলে তিন বাহিনীর প্রধান যদি তাঁদের হজ যাত্রা স্থগিত করে দেশেই থেকে যান, সেটা হবে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। আগামীতে কোনও বড় পদক্ষেপের পূর্বাভাস।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH ARMY CHIEF
Previous Post

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাহেব আদৌ নির্বাচন হবে তো?

Next Post

একই সময়ে গ্রামীণ ব্যাঙ্কের ৪০ শাখায় আগুন! বড় চক্রান্তের ইঙ্গিত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
1
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
একই সময়ে গ্রামীণ ব্যাঙ্কের ৪০ শাখায় আগুন! বড় চক্রান্তের ইঙ্গিত

একই সময়ে গ্রামীণ ব্যাঙ্কের ৪০ শাখায় আগুন! বড় চক্রান্তের ইঙ্গিত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি